RB_2021
স্বপন পাবলিশার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৩,৮০,০০০ টাকায় একটি প্রিন্টিং মেশিন ক্রয় করে। কোম্পানি উক্ত মেশিনটির আনয়ন ও সংস্থাপন বাবদ ২০,০০০ টাকা পরিশোধ করে। আশা করা হয় যে, কার্যকর আয়ুষ্কাল ৪ বছর শেষে ৯৬.০৪০ টাকা ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। কোম্পানি অবচয় নির্ণয়ের জন্য ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর। অবচয় হার ৩০%।ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চার বছরের জন্য অবচয় বিবরণী প্রস্তুত কর। গ. কোম্পানির বইতে মেশিনের ব্যয়ের জাবেদা ও ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের অবচয় হিসাবভুক্ত করার জন্য বর্ষশেষ সমন্বয় দাখিলা দেখাও। (পুঞ্জীভূত অবচয় হিসাব ব্যবহার কর)
Loading answers...