DiB_2017
জনাব রহিম তার ব্যবসায়িক কার্যাবলি সম্পাদনের জন্য ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৭৫,০০০ টাকা মূল্যের একটি মোটর গাড়ি ক্রয় করে। উক্ত গাড়িটির রেজিস্ট্রেশন বাবদ খরচ হয় ২৫,০০০ টাকা। অনুমান করা হয় গাড়িটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। ২০১৪ সালের ১ অক্টোবর তারিখে গাড়িটি ৩,৬৫,০০০ টাকায় বিক্রয় করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।ক. মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।খ. ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত অবচয় হিসাব তৈরি কর।গ. ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মোটর গাড়ি হিসাব তৈরি কর।
Loading answers...