Questions in this chapter
মিসেস নাজমা কৃত্রিম ফুলের একটি বিপণি প্রতিষ্ঠা করেন। ফুলগুলো দেখতে একেবারে আসল ফুলের মতো। তিনি সবসময় ক্রেতাদের পরিবর্তিত রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের ফুল তৈরি ও বিক্রি করেন। সম্প্রতি প্রতিযোগিতা বাড়ায় তিনি ফেসবুক ও এস এম এস এর মাধ্যমে বিভিন্ন ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন করে ফুলের চাহিদা বাড়ানের চেষ্টা করছেন। ফলে অল্প সময়ের মধ্যেই প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনে সক্ষম হন। ক. বাজার কী? খ. "বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে" ব্যাখ্যা করো। গ. মিসেস নাজমা প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. মিসেস নাজমার প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনের কারণ বিশ্লেষণ করো।
জনাব পলাশ রংপুরে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের দুধ খাঁটি হওয়ায় এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে। তিনি ফার্মের প্রতিটি স্তরে সম্পাদিত কাজের মধ্যে সমন্বয়সাধন করেন। চাহিদা আরও বৃষি বৃদ্ধি পাওয়ায় তিনি ৪০০ জন নতুন শ্রমিক নিয়োগ দিয়ে আরেকটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. বিক্রয় কী? খ. "সকল ক্রেতাই ভোক্তা নয়" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. "জনাব পলাশের গৃহীত সিদ্ধান্ত কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে" তুমি কি একমত। যুক্তিসহ তোমার মতামত দাও।
জনাব সাজু আহম্মেদ কক্সবাজারে ২০০০ সালে প্রতিষ্ঠিত 'সি ক্রাউন' নামে একটি আবাসিক হোটেল পরিচালনা করেন। প্রথম দিকে লাভজনক থাকলেও হোটেলের সংখ্যা ব্যাপক বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি হোটেল থেকে তেমন মুনাফা অর্জন করতে পারছেন না। এজনা তিনি হোটেলে অতিথিদের জন্য নতুন অনেক সুবিধা চালু করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের জন্য অতীত ক্রেতাদের সাথে মুঠোফোনে এসব সুবিধার কথা জানানোর চিন্তা করছেন।
ক. চাহিদা কী? খ. সামাজিক বিপণন যুগ বলতে কী বোঝায়? গ. 'সি ক্রাউন' হোটেলটি বিপণনের ক্রমবিকাশ পর্যায়ের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. প্রতিযোগিতার সুবিধা অর্জনের জন্য উদ্দীপকের জনাব সাজু আহম্মেদের চিন্তা কি যৌক্তিক? বিপণন ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক মতামত দাও।
জনাব সুমন একজন ব্যবসায়ী। তার ব্যক্তিগত গাড়ি কেনার ইচ্ছা থাকলেও আর্থিক সংগতি না থাকায় তা সম্ভব হয়নি। কিন্তু ব্যবসায়িক সফলতার জন্য বর্তমানে তার আর্থিক সামর্থ্য হয়েছে। তাই তিনি গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি জনার সুমন দেখলেন যে 'ওয়ানচু' কোম্পানি তাদের গাড়ির জন্য ব্যাপকভাবে রিজ্ঞাপন ও প্রচারণার কাজ করছে।
ক. প্রয়োজন কী? খ. "বিপণন একটি গতিশীল প্রক্রিয়া" - ব্যাখ্যা করো। গ. জনাব সুমনের গাড়ি কেনার সিদ্ধান্ত বিপণনের কোন মৌলিক ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. 'ওয়ানচু' কোম্পানির নেওয়া কাজ সম্পর্কে বিপণনের ক্রমবিকাশ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
জনাব মাসুদ কাঠ দিয়ে বিভিন্ন ধরনের শোপিস উৎপাদন ও বিক্রি করেন। তিনি পণ্যের মধ্যে তার সুনিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন কারুকাজ করে একটি শৈল্পিক রূপ দিয়ে থাকেন। অধিক অনুগত ও স্থায়ী ক্রেতার কাছে পণ্য বিক্রি করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য জনাব মাসুদ অভিজাত শ্রেণির ক্রেতাদের সাথে একটি দীর্ঘমেয়াদি সুসম্পর্ক স্থাপন করেছেন। বর্তমানে জনাব মাসুদ তার পণ্য সম্পর্কে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছেন।
ক. ক্রেতা ভ্যালু কী? খ. বিপণন কি জীবনযাত্রার মানোন্নয়ন করে? গ. উদ্দীপকে জনাব মাসুদের অনুগত ও স্থায়ী ক্রেতা সৃষ্টির কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো (বিপণন ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক)।
জনাব স্বপন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত। তিনি বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি মনে করেন, বিপণন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানির উচিত ভোক্তার অভাব, কোম্পানির প্রয়োজন, ভোক্তা ও সমাজের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করা।
ক. বিনিময় কী? খ. 'বিপণন মুনাফামুখী'- ব্যাখ্যা করো। গ. জনাব স্বপনের কার্যক্রম দ্বারা বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. বিপণন সিন্ধান্ত গ্রহণ সম্পর্কে জনাব স্বপনের মন্তব্যের বিপণন দর্শন উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন করো।
জনাব তারেক ২,৫০০ টাকা দিয়ে 'টপ সু' ব্র্যান্ডের এক জোড়া জুতা ক্রয় করেন। তিনি জুতা জোড়া ব্যবহার করে তৃপ্ত নন। অন্যদিকে তার বন্ধু জনাব মিহাম ২,৫০০ টাকা দিয়ে 'স্মার্ট-সু' ব্র্যান্ডের এক জোড়া জুতা কেনেন। ব্যবহারের পর তিনি মনে করছেন জুতা জোড়ার দাম ৩,৫০০ টাকা হলেও যথার্থ হতো। জনাব মিহাম তার অন্যান্য বন্ধুদেরকেও উক্ত ব্র্যান্ড থেকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করছেন।
ক. বাজার কী? খ. "বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে" ব্যাখ্যা করো। গ. 'স্মার্ট'-সু' ব্র্যান্ডের জুতা ক্রয় ও ব্যবহারের বিষয়টি বিপণনের কোন মৌলিক ধারণার প্রতি ইঙ্গিত করেছে। ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে দুই বন্ধুর দুটি ব্র্যান্ডের পণ্য ব্যবহারের পর যে দুই ধরনের অভিজ্ঞতা হলো, ব্যবসায়িক সফলতায়/ব্যর্থতায় তার প্রভাব মূল্যায়ন করো
জনাব হেমন্ত কুমিল্লায় 'খাদি কুটির' নামে একটি খাদি কাপড়ের কারখানা পরিচালনা করেন। কুমিল্লায় এ কাপড়ের কাঁচামালের সরবরাহ বেশি ও দাম তুলনামূলক কম হওয়ায় এর উৎপাদন খরচও কম। ফলে কম দামে মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করায় চতুর্দিকে এর সুনাম ছড়িয়ে পড়েছে। সম্প্রতি অনলাইনে অর্ডার পাওয়ায় তারা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে তাদের উৎপাদিত পণ্য সরবরাহ করেন। অদূর ভবিষ্যতে তারা নিজম পরিবহনের মাধ্যমে অন্যান্য শহরেও পণ্য সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছেন।
ক. সময়গত উপযোগ কী? খ. 'বিপণন একটি যোগাযোগ প্রক্রিয়া' ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগ নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে কী ভূমিকা পালন করবে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
জনান সেলিমের জুতা তৈরির কারখানা আছে। তার ছোট ভাই অলি জুতার ডিজাইন করে তাকে সাহায্য করে। জুতা বিক্রির জন্য জনাব সেলিম ভিজিটিং কার্ড এবং সংবাদপত্রে বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকেন। জনাব সেলিমের আকস্মিক মৃত্যুতে ছোট ভাই অলি ব্যবসায়ের দায়িত্ব নেন। সে পূর্ব থেকে Facebook ব্যবহার করত, সেখানে জুতার ডিজাইনগুলো তার ফলোয়ারদের সাথে শেয়ার করত। দেশের অভ্যন্তরে তার লক্ষাধিক ফলোয়ার রয়েছে। Facebook কে কাজে লাগিয়ে গত দু'বছরে অলি তার ভাই জনাব সেলিমের চেয়ে ব্যবসায়ে অধিক সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
ক. পণ্য কী? খ. বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব সেলিমের কার্যক্রম বিপণনের কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো। খ. 'সামাজিক যোগাযোগই' অলির সাফল্যের মূল কারণ- বিশ্লেষণ করো।
জনাব সাকিব শীতকালীন অবকাশযাপনের জন্য সপরিবারে কক্সবাজার সমুদ্র সৈকতে যান। তিনি সেখানে 'হোটেল অবকাশ'-এ ওঠেন। হোটেলের রুম পছন্দসই না হওয়ায় এবং গরম পানির সু- ব্যবস্থা না থাকায় পরের দিন তিনি পার্শ্ববর্তী 'হোটেল সৈকত'-এ ওঠেন। হোটেল সৈকতের পরিপাটি রুম, স্মার্ট টিভি, নেট সংযোগ, বাচ্চাদের খেলার স্থান ইত্যাদি জনাব সাকিব ও তার পরিবারের সদস্যদের দারুণভাবে মুগ্ধ করে। তুলনামূলক হোটেলের ব্যয় বেশি হওয়া সত্ত্বেও মনোরম পরিবেশে থাকতে পেরে তারা খুবই আনন্দিত।
ক. অভাব কী? খ . 'ভোক্তাই রাজা'- ব্যাখ্যা করো। গ. বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লিখিত কক্সবাজারকে কী বলা হয়? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি হোটেলে অবস্থানের প্রেক্ষিতে জনাব সাকিব ও তার পরিবারের সন্তুষ্টি ক্রেতা ভ্যালুর দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করো।
জনাব রফিক 'ঝিলিক ফ্যাশন হাউজ'-এর স্বত্বাধিকারী। তিনি সবসময় ক্রেতাদের চাহিদা অনুসারে তাদের রুচি ও পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক তার ফ্যাশন হাউজে বিক্রি করেন। ক্রেতারা এখান থেকে পোশাক কিনে সন্তুষ্ট। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় তিনি SMS ও Facebook এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেন। এতে অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের সাথে জনাব রফিকের সুসম্পর্ক সৃষ্টি হয়। ফলে তিনি প্রত্যাশিত টার্গেট পূরণে সক্ষম হন।
ক. চাহিদা কী? খ. "ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ" ব্যাখ্যা করো। গ. 'ঝিলিক ফ্যাশন হাউজ'-এর কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. প্রতিযোগিতা মোকাবিলায় জনাব রফিকের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? তোমার মতামত বিশ্লেষণ করো।
সিলেট জেলা কেবল পাথরের জন্য বিখ্যাত নয়, এখানে আছে বড় বড় চা বাগান। নৈসর্গিক সৌন্দর্যের জন্য সমগ্র সিলেট একটি পর্যটন কেন্দ্র এবং বিনোদন স্পট। জনাব সুমন সম্মাতি সিলেটে বেড়াতে আসেন। তিনি 'সানমুন' নামে একটি হোটেলে ওঠেন। কিন্তু এ হোটেলে টিভি, ইন্টারনেট এবং গরম পানির ব্যবস্থা ছিল না। তাই পরের দিন তিনি হোটেল 'আকাশ' এ ওঠেন। এ হোটেলে তিনি সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারেন। পূর্বের হোটেলের তুলনায় ব্যয় ১০% বেশি হলেও তিনি এখানে অবস্থান করে আরামদায়ক ভ্রমণ উপভোগ করেন।
ক. অভাব কী? খ. ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা হয়? ব্যাখ্যা করো। ঘ. হোটেল 'সানমুন' এবং হোটেল 'আকাশ' সম্পর্কে জনাব সুমনের সন্তুষ্টি ক্রেতা ভ্যালুর ভিত্তিতে মূল্যায়ন করো।
ফরিদপুরের একটি গ্রামে জনাব কবির উদ্দিন একজন ফুলচাষি। দেশ স্বাধীনের পর থেকেই তিনি ফুলচাষ ও বিপণন করেন। তিনি মনে করেন ফুল একটি পরিবেশবান্ধব পণ্য এবং এর বিপণনে তিনি নৈতিকতা, পরিবেশগত ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেন। ফলশ্রুতিতে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও তিনি এ কৃষি পণ্যটি বিপণন করেন। ফলে অল্প দিনে জনাব কবির উদ্দিন ফুল চাষে লাভবান হন। তার দেখাদেখি গ্রামের অনেকেই ফুল চাষ শুরু করেছে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় ও ভোগ বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
ক. ক্রেতা সন্তুষ্টি কী? খ. বিপণন বলতে কী বোঝায়? গ. জনাব কবির উদ্দিনের ফুলচাষ বিপণনের কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ফরিদপুরের ফুলচাষিদের। ভূমিকা বিশ্লেষণ করো।
উৎপাদন ও বিপণন ক্লাসে শিক্ষক বিপণনের ধারণা সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। সেখানে তিনি পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয়ে ভোক্তার মনোভাব তুলে ধরেন। তিনি ক্লাসে বুঝিয়ে দেন যে, ক্রেতারা পণ্য বা সেবা ভোগ বা ব্যবষারের মাধ্যমে যে সুবিধা পায় তার বিনিময়ে তারা কিন্তু মূল্য প্রদান করে। বিষয়টি ছাত্র সজীব বেশ গুরুত্ব দিয়ে অনুভষ করে। এদিকে, সজিবের বাবা একজন উৎপাদনকারী। তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন স্বাদের বিস্কুট উৎপাদন ও বাজারজাতকরণ করেন। সজীব নিজেও তার বাবার প্রতিষ্ঠান থেকে নিজের এবং পরিবারের জন্য বিস্কুট কেনে।
ক. বিক্রয় কী? খ. "বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া"- ব্যাখ্যা করো। গ. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে শিক্ষক বিপণনের কোন মৌলিক ধারণার ওপর আলোকপাত করেছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে সজীব উপযোগ নিঃশেষ করলেও তার বাবা নতুন উপযোগ সৃষ্টি করেন- বিষয়টি বিশ্লেষণ করো।
জনাব সঞ্জিত শিক্ষাজীবন শেষ করে সরকারের বিশেষ সংস্থার অনুমতি নিয়ে ২০২০ সালে ডুমুরিয়ার পাইকপাড়ায় 'আর, এল, কল্যাণ সমিতি' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি নিজেই পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ করে থাকেন। নিজে অর্থ সরবরাহ করে ৫০ লক্ষ টাকা মূলধন গঠন করেন। প্রতিষ্ঠানটি স্বল্প সুদে ছোট ছোট উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে। সমাজের জন্য ক্ষতিকর হবে এমন, কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেয় না। প্রতিষ্ঠানটি ঋণ আদায় ও প্রদান সংক্রান্ত কাজের জন্য ৫ জন কর্মী নিয়োগ দেয়। 'আর.এল, কল্যাণ সমিতি' তাদের গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগযোগের জন্য Facebook, SMS, Youtube ব্যবহার করে থাকে। এভাবে ব্যবসায় করে প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন ২ কোটি টাকা।
ক. বাজার কী? খ. "বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. প্রতিষ্ঠানটির সফলতা বিপণন ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
জনাব কার্তিক পৈত্রিকসূত্রে প্রাপ্ত পর্যাপ্ত জমির মালিক। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন বাড়ি সংলগ্ন ১০ একর জমিতে বারী-৪ জাতের আমের বাগান করবেন। আশ্বিন মাসে এ আম পাকে এবং অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়। এ সময় বাজারে অন্য মিষ্টি আম পাওয়া যায় না। সেজন্য এ আমের চাহিদা সর্বাপেক্ষা বেশি। ফলে জনাব কার্তিক আম উৎপাদনে লাভবান হন। এ অবস্থায় বাজারে বারী-৪ জাতের আমের চাহিদা বেশি হওয়ায় তিনি আরও ৫ একর জমি লিজ নেওয়ার কথা ভাবছেন।
ক. বাজার কী? খ. বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। গ. জনাব কার্তিকের বারী-৪ জাতের আম উৎপাদন করা বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব কার্তিকের বারী-৪ জাতের আমবাগান সম্প্রসারণ কতটা যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
'EEE Shop' একটি জনপ্রিয় অনলাইন শপিং সেন্টার। ক্রেতাদের প্রত্যাশা পূরণ করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। উক্ত প্রতিষ্ঠান থেকে জনাব আবুল হোসেন একটি স্মার্ট টিভি কেনেন। বাজারমূল্যের চেয়ে তিনি অর্ধেক মূল্যে টিভিটি কেনেন। পরবর্তীতে তিনি ছোট ভাইয়ের জন্য একটি মোটর সাইকেলের অর্ডার দেন, যা ৪৫ দিনের মধ্যে সরবরাহ করবে। বর্তমানে প্রতিষ্ঠানটি সব ধরনের পণ্য মূলাসহ তাদের পেজে প্রদর্শন করছে। অর্ডার অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারা কিনতে আগ্রহী। ফলে অনলাইন শপিং-এর আওতা দিন দিন বাড়ছে।
ক. বিনিময় কী? খ. "বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া"- ব্যাখ্যা করো। গ. EEE Shop-এর কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো। ঘ. জীবনযাত্রার মানোন্নয়নে অনলাইন শপিং-এর গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মি. মারুফ একজন প্রসিদ্ধ খুচরা ব্যবসায়ী। তিনি কোভিড- ১৯ কালীন সময়ে ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদা বিবেচনা করে বিভিন্ন প্রকার মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করেন। চাহিদা অনুযায়ী কমমূল্যে পণ্য কিনে ক্রেতারা খুব খুশি । করোনার প্রকোপ দিন দিন বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করেন। ফলে তিনি ভোক্তাদের চাহিদা পূরণে গৃহে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি আরও ২০০ জন কর্মী নিয়োগ দেন। তাদের স্লোগান ছিল 'আপনারা ঘরে, আমরা বাইরে।'
ক. চাহিদা কী? খ. "ভোক্তাই রাজা" ব্যাখ্যা করো। গ. মি. মারুফের প্রাথমিক কর্মকাণ্ডে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. মারুফের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব সাজিদ 'ফার্নিচার মার্ট'-এর মালিক। তিনি ভাবলেন সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা প্রভৃতিরও পরিবর্তন ঘটে। তাই তিনি ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে নিত্যনতুন ডিজাইনের ফার্নিচার তৈরি করেন। অপরদিকে, জনাব সামির একটি ফ্যাশন হাউজের মালিক। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে ফ্যাশন হাউজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। ফলে অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হন। তিনি ব্যাংক ঋণ নিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাশাপাশি দক্ষ জনবলের অভাব উপলব্ধি করছেন।
ক. সুবিধাজনক পণ্য কী? খ. "মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো প্রতিযোগিতায় টিকে থাকা"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে 'ফার্নিচার মার্ট'-এর মালিক জনাব সাজিদ বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব সামিরের গৃহীত নতুন সিদ্ধান্তের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
'মডার্ন ওয়াচ কোং' একটি হাতঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা ও সামর্থ্য বিবেচনা করে নিত্য-নতুন ডিজাইনের হাতঘড়ি উৎপন্ন করে তা বিপণন করে। ক্রেতাদের অবহিত করতে তারা ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করে। পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয় থাকায় ক্রেতাদের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাছাড়া পণ্যের যে কার্যকারিতা আছে তা ক্রেতাদের প্রত্যাশার স্তরকে সমুন্নত করেছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ক. পণ্য কী? খ. "বিপণন একটি সামাজিক প্রক্রিয়া"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. বিপণনের যে মৌলিক ধারণাগুলোর ওপর ভিত্তি করে 'মডার্ন ওয়াচ কোং' হাতঘড়ি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয় তা বিশ্লেষণ করো।