CB_2022
জনান সেলিমের জুতা তৈরির কারখানা আছে। তার ছোট ভাই অলি জুতার ডিজাইন করে তাকে সাহায্য করে। জুতা বিক্রির জন্য জনাব সেলিম ভিজিটিং কার্ড এবং সংবাদপত্রে বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকেন। জনাব সেলিমের আকস্মিক মৃত্যুতে ছোট ভাই অলি ব্যবসায়ের দায়িত্ব নেন। সে পূর্ব থেকে Facebook ব্যবহার করত, সেখানে জুতার ডিজাইনগুলো তার ফলোয়ারদের সাথে শেয়ার করত। দেশের অভ্যন্তরে তার লক্ষাধিক ফলোয়ার রয়েছে। Facebook কে কাজে লাগিয়ে গত দু'বছরে অলি তার ভাই জনাব সেলিমের চেয়ে ব্যবসায়ে অধিক সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। ক. পণ্য কী? খ. বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব সেলিমের কার্যক্রম বিপণনের কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো। খ. 'সামাজিক যোগাযোগই' অলির সাফল্যের মূল কারণ- বিশ্লেষণ করো।
Loading answers...