DiB_2022
জনাব হেমন্ত কুমিল্লায় 'খাদি কুটির' নামে একটি খাদি কাপড়ের কারখানা পরিচালনা করেন। কুমিল্লায় এ কাপড়ের কাঁচামালের সরবরাহ বেশি ও দাম তুলনামূলক কম হওয়ায় এর উৎপাদন খরচও কম। ফলে কম দামে মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করায় চতুর্দিকে এর সুনাম ছড়িয়ে পড়েছে। সম্প্রতি অনলাইনে অর্ডার পাওয়ায় তারা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে তাদের উৎপাদিত পণ্য সরবরাহ করেন। অদূর ভবিষ্যতে তারা নিজম পরিবহনের মাধ্যমে অন্যান্য শহরেও পণ্য সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছেন। ক. সময়গত উপযোগ কী? খ. 'বিপণন একটি যোগাযোগ প্রক্রিয়া' ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগ নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে কী ভূমিকা পালন করবে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
Loading answers...