Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

বিশ্বাস বিল্ডার্স' সিলেটে একটি আবাসিক প্রকল্প গড়ে তোলে। প্রতিষ্ঠানটি সুপরিকল্পিতভাবে প্রকল্পটি পরিচালনা, নিয়ন্ত্রণ ও বাস্তবায়নের ওপর জোড় দেয়। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও ইন্টারনেট এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানটি সফল হয়।

ক. প্রয়োজন কাকে বলে? খ. "চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য ব্যাখ্যা করো। গ. 'বিশ্বাস বিল্ডাস' বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বিপণনের ক্রমবিকাশের পর্যায় উল্লেখ করে 'বিশ্বাস বিল্ডার্স'- এর সাফল্যের কারণ বিশ্লেষণ করো।

CB_2021
Views: 100Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

দীর্ঘ ২০ বছর ধরে 'রেশমা ক্রোকারিজ' চাঁদপুরে ব্যবসায় করে আসছে। শুরুর দিকে এ ব্যবসায় লাভজনক থাকলেও বর্তমানে এ খাতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। তাই রেশমা ক্রোকারিজের মালিক জনাব মাসুদ এ ব্যবসায়ের পাশাপাশি চাঁদপুরে বিকল্প ব্যবসায় হিসেবে মাছের ব্যবসায় শুরু করার কথা ভাবছেন।

ক. অভিজ্ঞতা কী? খ. "বিপণন একটি প্রক্রিয়াভিত্তিক কাজ" ব্যাখ্যা করো। গ. রেশমা ক্রোকারিজ বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. জনাব মাসুদের নেওয়া সিদ্বান্ত কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 444Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

জনাব আশরাফ নিউমার্কেটে একটি ফাস্টফুডের দোকান দিয়েছেন। তার টার্গেট গ্রুপ হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ যুগের শিক্ষার্থীদের খাবারের পছন্দের ওপর ভিত্তি করে তিনি একটি অনলাইন পেইজ খোলেন। এ পেইজে তিনি বিভিন্ন খাবারের আকর্ষণীয় ছবি আপলোড করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের মন্তব্য আহ্বান করেন।

ক. পণ্য মতবাদ কী? খ. "বিপণন হলো একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া"- ব্যাখ্যা করে। গ. জনাব আশরাফের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামগ্রস্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. প্রতিযোগিতামূলক বাজারে জনাব আশরাফের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

ChB_2021
Views: 134Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

তুর্য বেকারির স্বত্বাধিকারী জনাব লিটন দীর্ঘদিন যাবৎ তার ব্যবসায়টি চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই তিনি তার পণ্যের মান ও পরিবেশনের প্রতি সচেতন। তিনি সবসময় ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এবং ন্যায্যমূল্যে বিক্রি করেন। এছাড়া তিনি তার বেকারিতে এমনভাবে পণ্য উৎপাদন এবং মোড়কিকরণ করেন, যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। ফলে সকলের কাছে তার পণ্য সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে ওঠেছে।

ক. বাজার তথ্য কী? খ. উৎপাদনের বিভিন্ন পর্যায়ের ব্যয় বিভিন্ন রকম হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. "তুর্য বেকারির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ার মূলে আছে সামাজিক বিপণন মতবাদ"-তুমি কি একমত? যুক্তি দাও।

ChB_2021
Views: 638Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

জনাব আবিদ কলাপাড়ায় একটি মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করে তিনি কম খরচে প্রক্রিয়াজাতকৃত পণ্য বিদেশে রপ্তানি করেন। বন্দর কাছাকাছি হওয়ায় তার রপ্তানি ব্যয় অনেক কম। তিনি অপেক্ষাকৃত কম দামে একই মানের পণ্য সরবরাহ করে ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছেন।

ক. বাজার কী? খ. "বিপণন হলো সামাজিক প্রক্রিয়া" ব্যাখ্যা করো। গ. জনাব আবিদের কারখানায় উল্লিখিত পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ঘ. জনাব আবিদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে- তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তি দাও।

SB_2021
Views: 92Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

নাহিদ ফুড কোম্পানি সারা দেশের ক্রেতাদের জন্য গুণগতমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫,০০০ কর্মী কাজ করে। করোনা ভাইরাসের কারণে যখন বেকারত্ব বাড়ছে তখনও প্রতিষ্ঠানটি কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বিপণন কর্মকাণ্ড পরিচালনা করছে। উপরন্ত প্রতিষ্ঠানটি করোনার কারণে নিয়ে হয়ে পড়া অসহায় মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ করে। এছাড়া প্রতিষ্ঠানটি সরকারকে নিয়মিত আয়কর দেয়।

ক. সেবা কী? খ. "অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে বিপণনের কোন মৌলিক ধারণাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. "বিপণন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"- নাহিদ ফুড কোম্পানির দৃষ্টিকোণ থেকে উক্তিটি মূল্যায়ন করো।

JB_2021
Views: 385Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রে আছে। বর্তমানে এগুলো এদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এবং বিনোদন স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ডা. রহিম সেখানে স্বপরিবারে বেড়াতে যান এবং হোটেল পদ্মাতে ওঠেন। এ হোটেলে গরম পানি ও নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় পরবর্তী দিন তিনি হোটেল মেঘনাতে ওঠেন। আগের হোটেলের তুলনায় খরচ বেশি হলেও তার চাহিদামতো সব সুবিধা পেয়ে তিনি ও তার পরিবারের সবাই খুশি।

ক. সেবা কী? খ. কীভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়? ব্যাখ্যা করো। গ. বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী হোটেল মেঘনা কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধাকে কী বলা হয়? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো হোটেল পদ্মা কর্তৃপক্ষ ক্রেতা ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি করে সফল হতে পারবে? তোমার মতামত বিশ্লেষণ করো।

BB_2021
Views: 838Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

বিগত ১০ বছরে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিষয়টি মাথায় রেখে 'সুমী ফ্যাশন' স্মার্ট তরুণীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের থ্রি-পিছ তৈরি করে ফেসবুকে নিজস্ব পেজে আপলোড করে। অল্প সময়ের মধ্যে স্মার্ট তরুণীরা 'সুমী ফ্যাশন'-এর পণ্যের প্রতি ব্যাপক সাড়া দেয়। ঝামেলামুক্ত কেনাকাটার জন্য ফেসবুক বিপণন জনপ্রিয় হওয়ায় দেশের অনেক শিক্ষিত তরুণ-তরুণী সুমীর মতো ফেসবুকভিত্তিক বিপণন অ্যাপস খুলে সফলতা অর্জন করছে।

ক. বিপণনের দৃষ্টিতে প্রয়োজন কী? খ. "চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল আছে? ব্যাখ্যা করো। ঘ. "যুগে যুগে বিপণন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে"। উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

RB_2019
Views: 593Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

তারা মিয়া গ্রামের দরিদ্র শ্রেণির লোক। তিনি তালপাতা দিয়ে শৈল্পিক নকশাসহকারে হাতপাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রি করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। তার তৈরিকৃত যাতপাখার চাহিদা বেড়ে যাওয়ায় কিছুসংখ্যক কর্মী নিয়ে তিনি বড় পরিসরে হাতপাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি ব্যবসায়ের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করছেন। ক্রেতারাও কমমূল্যে পছন্দসই হাতপাখা কিনে সন্তুষ্ট। ফলে তারা মিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে।

ক. বিপণন কী? খ. "ভোক্তাই বাজারের রাজা"-ব্যাখ্যা করো। গ. তারা মিয়ার কাজে বিপণনের কোন মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো, তারা মিয়ার কাজে তার নিজের ও সমাজের উপকার হয়েছে? উদ্দীপকের আলোকে মতামত দাও।

CB_2019
Views: 382Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

তিন বন্ধু এম.বি.এ পাস করে 'ভেনা ফুড এন্ড বেভারেজ' নামে একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোমল পানীয় পণ্যের পাশাপাশি বেকারি সামগ্রী উৎপাদন এবং বিপণন করা হয়। বিপণনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানটির বিক্রি দিন দিন বেড়ে যাচ্ছে। সেজন্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান বাড়ানো ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।

ক. বিপণন কী? খ. বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া" ব্যাখ্যা করো। গ. ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি ও ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি বিপণনের ক্রমবিকাশের কোন যুগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে" তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

BB_2019
Views: 297Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

'পল্লবী ফ্যাশনস' ঢাকার পোশাক প্রস্তুতকারী। একটি প্রতিষ্ঠান। এটি মেলে ও মেয়েদের নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি সবসময় ক্রেতাদের অভাব, প্রয়োজন ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে বাজারে বিক্রি করে। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য S.M.S ও Facebook-এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছে। এর মাধ্যমে ক্রেতাদের সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয়। ফলে অল্পদিনেই প্রতিষ্ঠানটির বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

ক. ক্রেতা ভ্যালু কী? খ. বিপণন বলতে কী বোঝায়? গ. 'পল্লবী ফ্যাশনস' বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা করো। ঘ. প্রতিযোগিতা রোধে 'পল্লবী ফ্যাশনস' কর্তৃক নেওয়া পদক্ষেপ কতটুকু যৌক্তিক?

AB_2018
Views: 784Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

জনাব মারুফ একজন বেকারি ব্যবসায়ী। তিনি কারখানায় নিজ পরিচালনায় বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি তৈরি করেন। এরপর তা বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করেন। ক্রেতা সন্তুষ্টি অর্জন করা তার ব্যবসায়ের মূল লক্ষ্য। সেই জন্য ক্রেতার চাহিদা ও রুচি অনুযায়ী তিনি পণ্য উৎপাদন করেন। ফলে তার বাবসায়ের সুনাম দিন দিন বাড়ছে।

ক. বিপণন কী? খ. "বাজার ও বিপণন এক নয়" চিহ্নিত করো। গ. জনাব মারুফের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে যে দিকটির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা ব্যবসায়ের সাফল্য অর্জনে কতটা সঠিক? মতামত দাও।

DiB_2017
BB_2016
Views: 293Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

জনাব আকবর দীর্ঘদিন ধরে মতিঝিলে রেস্টুরেন্ট ব্যবসায় পরিচালনা করছেন। তিনি দেশীয় খাবারের সাথে থাই ও চাইনিজ খাবার পরিবেশন করেন। রুচিসম্মত ও বৈচিত্র্যপূর্ণ খাবার পরিবেশনে তিনি সব সময় সচেষ্ট। বর্তমানে একই এলাকায় জনাব তারিক আরেকটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছেন। তিনি সরাসরি কৃষক ও খামারিদের কাছ থেকে তাজা শাকসবজি ও মাছ-মাংস সংগ্রহ করেন। তার রেস্টুরেন্টে বুচিসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি পরিবেশ সচেতনতার দিকে গুরুত্ব দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে।

ক. বিপণন কী? খ. ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব আকবর বিপণনের কোন মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়েছেন তা ব্যাখ্যা কর। ঘ. বিপণনের কোন বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়ার কারণে মি. তারিকের রেস্টুরেন্টটি সফলতা অর্জন করতে পেরেছেন? বিশ্লেষণ করো।

SB_2016
RB_2016
Views: 88Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতি
All Topics
View

জনাব আলম অটোমোবাইল যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করেন। পরবর্তীতে নিজে এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে তা বিক্রি করেন। বিক্রি বাড়ানোর জন্য তিনি বিজ্ঞাপন প্রচার এবং দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করেন। শারীরিক অক্ষমতার কারণে তিনি তার বড় ছেলে হাবীবকে ব্যবসায়ের দায়িত্ব দেন। হাবীব অটোমোবাইলে ডিপ্লোমা পাস করেছে এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে তার যথেষ্ট জ্ঞান আছে। দায়িত্ব নেওয়ার পর সে তার বাবার সুনাম ও নিজের যোগ্যতায়। ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন এজন্য আগের ব্যবস্থা ছাড়াও Facebook, Google, Youtube, Twitter প্রভৃতি ব্যবহার করেন।

ক. বিপণন কী? খ. ক্রেতা সন্তুটি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. জনাব আলম বিপণন ক্রমবিকাশের কোন যুগে অবস্থান করেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত হাবীব এবং তার পিতার গৃহীত পদক্ষেপসমূহ বিপণন ক্রমবিকাশের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

JB_2016
Views: 359Answers: 0Bookmarks: 0Asked to solve: 0