DiB_2021
জনাব সাজিদ 'ফার্নিচার মার্ট'-এর মালিক। তিনি ভাবলেন সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা প্রভৃতিরও পরিবর্তন ঘটে। তাই তিনি ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে নিত্যনতুন ডিজাইনের ফার্নিচার তৈরি করেন। অপরদিকে, জনাব সামির একটি ফ্যাশন হাউজের মালিক। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে ফ্যাশন হাউজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। ফলে অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হন। তিনি ব্যাংক ঋণ নিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাশাপাশি দক্ষ জনবলের অভাব উপলব্ধি করছেন।ক. সুবিধাজনক পণ্য কী? খ. "মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো প্রতিযোগিতায় টিকে থাকা"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে 'ফার্নিচার মার্ট'-এর মালিক জনাব সাজিদ বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব সামিরের গৃহীত নতুন সিদ্ধান্তের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Loading answers...