Questions in this chapter
ভোক্তার সন্তুষ্টি বলতে বুঝায়-
বাজারজাতকরণ জীবনযাত্রার মান উন্নয়নের জনক-এটি কার উক্তি?
কে ডাইরেক্ট বাজারজাতকরণের অংশ নয়?
বাজারজাতকরণ হলো-
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কিসের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন?
জনাব আবদুল হালিম বিসমিল্লাহ সুইটস-এর স্বত্বাধিকারী তিনি নিজস্ব খামারে উৎপাদিত দুধ থেকে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন করেন। তার উৎপাদিত পণ্য গুণে-মানে ভালো ও মূল্য সাশ্রয়ী হওয়ায় তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটির সফলতা আকাশচুম্বী।
ক. সম্পর্কভিত্তিক বিপণন কী? খ. "চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব আবদুল হালিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো। ঘ. "পণ্য উৎপাদনে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়াই জনাব আবদুল হালিমের সফলতার অন্যতম কারণ"- উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন করো।
জনাব শহীদ একটি ফাস্টফুড দোকানের মালিক। তার লক্ষ্য হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমান সময়ের শিক্ষার্থীদের খাবারের পছন্দের ওপর ভিত্তি করে তিনি একটি অনলাইন পেইজ খোলেন। এ পেইজে তিনি বিভিন্ন খাবারের আকর্ষণীয় ছবি আপলোড করেন এবং বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের মতামত আহ্বান করেন।
ক. সেবা কী? খ. বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে শহীদের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. প্রতিযোগিতামূলক বাজারে জনাব শহীদের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
'নিলয় হাউজিং লি.' ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। কোম্পানি গ্রাহকদের আকর্ষণ করতে দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ দেয়। এছাড়া পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। প্রকল্পটির মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।
ক. ক্রেতা ভ্যালু কী? খ. বিপণন কীভাবে ভোক্তা সন্তুষ্টি বিধান করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে? মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
জনাব মাফিজ স্বল্প পুঁজি বিনিয়োগ করে একটি নার্সারি প্রতিষ্ঠা করেন। কম পরিচিতি থাকায় প্রথম দিকে তিনি খুব বেশি মুনাফা লাভ করতে পারেননি। তাই তিনি স্থানীয় বিভিন্ন বাজারে চারা বিক্রি শুর করেন। প্রতিটি বাজারে কমিশনের ভিত্তিতে স্থানীয় বিক্রয়কর্মী নিয়োগ দেন। এর ফলে তার প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হন।
ক. বাজার কী? খ. "বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য" কেন?। গ. জনাব হাফিজের কার্যক্রমের মাধ্যমে বিপণনের কোন দিকটি নির্দেশ করা হয়? ব্যাখ্যা করো। ঘ. "সঠিক বাজারজাতকরণ কৌশল মুনাফা বাড়াতে সহায়তা করে"- তুমি কি এ ধারণার সাথে একমত? বিশ্লেষণ করো।
মি. জামিল একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। আধুনিক ও রুচিশীল পোশাক উৎপাদনের প্রতি তিনি যথেষ্ট আন্তরিক হওয়ায় বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক। কিন্তু বর্তমানে বেশকিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও মৌসুমভিত্তিক পোশাক উৎপাদন ও বাজারজাত করায় মি. জামিলের প্রতিষ্ঠানটির বিক্রয় তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে। অপরদিকে নতুন প্রতিষ্ঠানগুলোর সুনাম ছড়িয়ে পড়ছে।
ক. বিক্রয় কী? খ. "বিপণন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক" কীভাবে? গ. উল্লিখিত উদ্দীপকে মি. জামিল বিপণনের কোন মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত ব্যক্ত করো।
জনাব সমীর একটি দুগ্ধ খামারের মালিক। উৎপাদন খরচের তুলনায় দুধের দাম কম হওয়ায় তিনি দুগ্ধজাত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিভিন্ন ধরনের মিষ্টি, ছানা, দই উৎপাদন করে দোকানে বিক্রয় করেন। এ কাজে মুনাফা অর্জনের পাশাপাশি তার অন্যতম উদ্দেশ্য হলো ক্রেতার সন্তুষ্টি অর্জন। তাই তিনি ক্রেতাদের রুচি ও পছন্দ বিবেচনা করে পণ্য প্রস্তুত করে থাকেন। বর্তমানে ডিনি একজন সফল ব্যবসায়ী।
ক. খুচরা ব্যবসায় কী? খ. বাজার তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়? গ. জনাব সমীরের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো। ঘ. ব্যবসায়ে সফলতা অর্জনে জনাব সমীরের গৃহীত পদক্ষেপ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।
বিউটি ফুড প্রোডাক্টস ভোগ্য পণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এটি সমাজের জন্য নিরাপদ এবং ক্ষতিকর নয় এমন পণ্য উৎপাদন ও বাজারজাত করে। মান উন্নত যওয়ায় বিউটি ফুড প্রোডাক্টসের পণ্য সকলের কাছে সমাদৃত। বর্তমানে প্রতিষ্ঠানটি অনেক লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছে।
ক. ক্রেতা ভ্যালু কী? খ. "বিক্রয় ও বিপণন এক নয়" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিউটি ফুড প্রোডাক্টসের মতো প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো।
মিসেস লুনা ঢাকার গুলশানে একটি অভিজাত ফ্যাশন হাউস পরিচালনা করেন। তার ফ্যাশন হাউসে দেশীয় মহিলা ক্রেতাদের জন্য পছন্দসই শাড়ি ও সেলোয়ার-কামিজ এবং বিদেশি মহিলা ক্রেতাদের জন্য জিন্সের প্যান্ট, শার্ট, টি-শার্ট প্রভৃতি বিক্রি করা হয়। প্রতিযোগিতা মোকাবিলায় তিনি ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে SMS, Facebook, Youtube এর মাধ্যমে সংযোগ স্থাপন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সমর্থ হন।
ক. পণ্য কী? খ. 'ভোক্তাই রাজা'- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণার উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বিপণনের ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক মিসেস লুনার সাফল্যের কারণ বিশ্লেষণ করো।
আরিফা এন্টারপ্রাইজ' একটি নামকরা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সুপারি গাছের উন্নতমানের খোলক দিয়ে আকর্ষণীয় ডিজাইনের ওয়ানটাইম প্লেট উৎপাদন ও বিপণন করে। সমাজের মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনের প্রতি প্রতিষ্ঠানটি বেশি গুরুত দেয়। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিভিন্ন তথ্য Facebook, Twitter, YouTube ও SMS এর মাধ্যমে সরবরাহ করে। এতে ব্যাপকভাবে বিক্রি বাড়ে এবং প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হয়।
ক. পণ্য কী? খ. "বিপণন একটি গতিশীল প্রক্রিয়া" ব্যাখ্যা করো। গ. 'আরিফা এন্টারপ্রাইজ' প্রাথমিক পর্যায়ে বিপণন ক্রমবিকাশের কোন ধারা অনুসরণ করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কৌশলসমূহ উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
'ক কলেজ' শিক্ষা সফর হিসেবে কুয়াকাটায় দুই দিনের জন্য। ছাত্র-ছাত্রীদের নিয়ে গেলেন। সেখানে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য একটি হোটেলে আটটি রুম বুকিং দেওয়া ছিল। হোটেল ম্যানেজার ছাত্র-ছাত্রী, ম্যাডাম ও স্যারদের রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ মান সম্পন্ন খাদ্য ও সেবা প্রদান করেন। অন্যদিকে 'খ কলেজ' শিক্ষা সফর হিসেবে কুয়াকাটা গিয়ে যথারীতি তাদের ন্যায় হোটেলে ওঠেন। হোটেল ম্যানেজার দেশি খাবারের পাশাপাশি চাইনিজ খাবারের আয়োজন করেন। তিনি খাবারগুলো এমনভাবে প্রস্তুত করেন যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। ফলে খাবারগুলো সবার কাছে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।
ক. বাজার কী? খ. "সকল ক্রেতাই ভোক্তা নয়" ব্যাখ্যা করো। গ. বিপণনের ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন মৌলিক ধারণার কথা বলা হয়েছে? যৌক্তিক কারণগুলো বিশ্লেষণ করো।
২০০০ সালে প্রতিষ্ঠিত 'এসকে ফ্যাশন' ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদার কথা বিবেচনা করে ক্রেতাদের রুচি ও পছন্দের পোশাক তৈরি ও বিক্রয় করে। প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত বিক্রি কমে যাচ্ছে। সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি ইন্টারনেটে ফেসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহার করে সকল ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। এতে অল্প সময়ের মধ্যে ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হয় এবং প্রত্যাশিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়।
ক. বিক্রয় যুগ কাকে বলে? খ. বিপণনকে কেন ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়? গ. 'এসকে ফ্যাশনের' কার্যক্রমটি বিপণনের কোন বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপটি কতটুকু যৌক্তিক? বিপণনের ক্রমবিবর্তনের পর্যায় উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
জনাব রাজন চাঁপাইনবাবগঞ্জে ১০ একর জমিতে উন্নত জাতের আম বাগান করেন। তিনি উৎপাদিত আম দেশ ও বিদেশের বাজারে বিক্রি করেন। তিনি আম পাকানোর জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করেন না। এছাড়া ক্ষতিকারক পলিথিন ব্যাগের পরিবর্তে কাগলের প্যাকেটে আম সরবরাহ করেন। ব্যবসায় থেকে অর্জিত লাভের টাকা দিয়ে তিনি অটোমেটিক কৃষিযন্ত্র ও আম পরিবহনের জন্য ট্রাক ক্রয় করেন। বর্তমান সময়ে তার অধীনে ২০০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে।
ক. চাহিদা কী? খ. কীভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়? ব্যাখ্যা করো। গ. জনাব রাজনের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. "বিপণন অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন" -উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি পণ্য উৎপাদনে সবসময় ভোক্তাদের অগ্রাধিকার দেন। এজন্য ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা, রুটি, ক্রয়ক্ষমতা, পছন্দ-অপছন্দ প্রকৃতি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন। তবে সমাজ এবং সমাজের মানুষের জন্য ক্ষতিকর এমন কোনো পণ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম থেকে তিনি সবসময়ই বিরত থাকেন। এতে একদিকে যেমন ক্রেতাসন্তুষ্টি নিশ্চিত হয়। অন্যদিকে প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা বাড়ে।
ক. ক্রেতা ভ্যালু কী? খ. "সকল ক্রেতাই ভোক্তা নয়" ব্যাখ্যা করো। গ. উল্লিখিত উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ. "জনাব মাসুদের পরবর্তী কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগকে নির্দেশ করেছে? বিশ্লেষণ করো।
তেঁতুলিয়ার ভূমি চা-চাষের জন্য খুবই উপযোগী। এখানকার উৎপাদিত চায়ের দেশের অভ্যন্তরে ও বিদেশে যথেষ্ট সুনাম আছে। ঐ এলাকায় মি. অপুর বেশ কয়েকটি চা বাগান আছে। সম্প্রতি মি. অপু ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে মোহনপুরে একটি চা- কারখানা স্থাপন করেন। বর্তমানে তিনি দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন। এতে অল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। তার সফলতা দেখে এলাকার অনেকেই এখন চা-শিল্পের কথা ভাবছেন।
ক. বিপণন কী? খ. "ভোক্তাই রাজা" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের মি. অপু বিপণনের কোন মৌলিক ধারণায় ওপর ভিত্তি করে চা-কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো। ঘ. "মোহনপুরে চা-কারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে" তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তিসহকারে ব্যাখ্যা করো।
জনাব মিনহাজ যশোরের গ্রাম অঞ্চল থেকে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করে বিক্রি করেন। ভেজাল মুক্ত হওয়ায় গুড়ের চাহিদা ও সুনাম বাড়ে। জনাব মিনহাজ তার উৎপাদিত গুড়ের চাহিদা বাড়ানোর লক্ষ্যে SMS ও Facebook ব্যবহার করেন। ফলে তার গুড়ের বিক্রি দিন দিন বাড়ছে। ক. ভ্যালু কী? খ. "বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব মিনহাজ গুড় তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো। ঘ. বিপণনের ক্রমবিকাশের ধরন উল্লেখপূর্বক জনাব মিনহাজের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।