BB_2022
ফরিদপুরের একটি গ্রামে জনাব কবির উদ্দিন একজন ফুলচাষি। দেশ স্বাধীনের পর থেকেই তিনি ফুলচাষ ও বিপণন করেন। তিনি মনে করেন ফুল একটি পরিবেশবান্ধব পণ্য এবং এর বিপণনে তিনি নৈতিকতা, পরিবেশগত ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেন। ফলশ্রুতিতে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও তিনি এ কৃষি পণ্যটি বিপণন করেন। ফলে অল্প দিনে জনাব কবির উদ্দিন ফুল চাষে লাভবান হন। তার দেখাদেখি গ্রামের অনেকেই ফুল চাষ শুরু করেছে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় ও ভোগ বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ক. ক্রেতা সন্তুষ্টি কী? খ. বিপণন বলতে কী বোঝায়? গ. জনাব কবির উদ্দিনের ফুলচাষ বিপণনের কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ফরিদপুরের ফুলচাষিদের। ভূমিকা বিশ্লেষণ করো।
Loading answers...