Questions in this chapter

HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

আব্দুল জব্বার মৃধা নিঃসন্তান বলে তার মনে অনেক কষ্ট। সামাজিক ও পারিবারিকভাবে অনেক হেয় হতে হয় তাকে। একদিন সে তার স্ত্রী মেরিনাকে তার এমন অবস্থার কথা খুলে বললে নিজেই উদ্যোগী হয়ে স্বামীর বিয়ে দেয় মেরিনা। গরিব ঘরের অল্প বয়সি মেয়ে সুচরিতার সাথে বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু সুচরিতা বাবার বয়সি জব্বার মৃধাকে স্বামী বলে মেনেই নিতে চায়না । তাই তার মুখে থুথু দেয় ও ভেংচি কাটে। জব্বার মৃধা এতে ক্ষুব্ধ হয়ে সুচরিতাকে অনেক কষ্টদায়ক শাস্তি দেয়। সন্তানতুল্য মেয়েটিকে কষ্ট পেতে দেখে মেরিনাও ভীষণ কষ্ট পায়। মনের অজান্তেই চোখ মোছে শাড়ির আঁচলে ।

ক. 'লালসালু' উপন্যাসে হাঁপানি রোগী কে?

খ. "ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।" — উক্তিটি ব্যাখ্যা করো।

গ. সুচরিতা চরিত্রটি 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা করো ।

ঘ. উদ্দীপকের জব্বার মৃধা 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের আংশিক রূপ ধারণ করেছে। " — মন্তব্যটি বিশ্লেষণ করো।

ChB_2022
Views: 84Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

গ্রামের স্কুল শিক্ষক বাবা তমিজুদ্দীন তাঁর ছেলে রাসেলকে শহরের বড়ো প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য পাঠায়। রাসেল ডাক্তার হয়ে বাবার মুখ উজ্জ্বল করে ফিরে আসে গ্রামে। তার ইচ্ছা গ্রামের অসহায়, দুস্থ রোগীদের আধুনিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে এবং তাজিব কবজ, ঝাড় ফুঁক ও পানিপড়া প্রভৃতি অন্ধবিশ্বাস থেকে গ্রামবাসীদের মুক্ত করবে। কিন্তু ব্যাপারটা গ্রামের মোড়ল করিম খান মেনে নিতে পারেনা। রাসেল যাতে গ্রামের মানুষদের সচেতন করতে না পারে সেই চেষ্টা করতে থাকে সে, কিন্তু রাসেল কোনো দিকে কর্ণপাত না করে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে।

ক. 'তোমার দাড়ি কৈ মিঞা?' উক্তিটি কার?

খ. “এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, স্বচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ।"—উক্তিটির অর্থ কী? বুঝিয়ে দাও।

গ. উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে 'লালসালু' উপন্যাসের তুলনীয় চরিত্র কোনটি? আলোচনা করো।

ঘ. “উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয়ই অন্ধ ও কুসংস্কারাচ্ছন্ন জনজীবনের আলেখ্য।"— মন্তব্যটি বিশ্লেষণ করো ।

ChB_2022
Views: 359Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে হোসেন মিয়া এক রহস্যময় চরিত্র। প্রথম জীবনে চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামের জহর মাঝির বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনি এই এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। সকলকেই তিনি মিয়া বলে সম্বোধন করেন, কথা বলেন হাসি মুখে, এগিয়ে আসেন সবার বিপদে-আপদে। কিন্তু মনে তার অন্য চিন্তা, সবার অজান্তে অবৈধ ব্যাবসা করে তিনি গড়ে তুলেছেন বিশাল প্রতিপত্তি ।

ক. “লালসালু” উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়?

খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”-ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের হোসেন মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।

ঘ. “স্বার্থরক্ষায় উদ্দীপকের হোসেন মিয়া এবং 'লালসালু' উপন্যাসের প্রধান চরিত্র একই পথের পথিক” – তোমার মতামতসহ আলোচনা করো ।

SB_2022
Views: 550Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

বিশ্ববিদ্যালয় পাঠ শেষে মামুন চাকরির চিন্তাবাদ রেখে এক মহৎ স্বপ্নের তাড়নায় গ্রামে ফিরে আসে। অনেক চেষ্টা ও শ্রমের ফলে সে গ্রামে সরকার অনুমোদিত একটি স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহায়তায় এগিয়ে চলে মামুনের স্বপ্নের বিদ্যালয়টি। মামুন এখন গ্রামের মানুষের কাছে এক অনুকরণীয় সম্মানিত ব্যক্তি।

ক. ‘কলমা জানো মিঞা?'—মজিদ কাকে এ প্রশ্ন করেছে?

খ. “সজ্ঞানে না জানলেও তারা একট্টা, পথ তাদের এক।”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাংশের সাদৃশ্য বা বৈসাদৃশ্য?- আলোচনা করো।

ঘ. “উদ্দীপকের মামুন চরিত্রটি 'লালসালু' উপন্যাসের অপূর্ণ একটি সম্ভাবনার বাস্তব প্রতিফলন”— উক্তিটি বিশ্লেষণ করো।

SB_2022
Views: 100Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

সুবেদ আলি গ্রামের একজন অবস্থাসম্পন্ন মানুষ । সাদা মনের মানুষ হিসেবে গ্রামে তাঁর একটা সুনাম আছে। পরোপকারী এবং সুখী বলেই সবাই তাঁকে জানে। প্রকৃতপক্ষে, ভেতরে তিনি সুখী ছিলেন না। বিয়ের বয়স দেড় যুগ গড়ালেও সন্তানের মুখ দেখেননি। বহুজনের কাছে স্বামী-স্ত্রী দুজনেই চিকিৎসা নিয়েও ব্যর্থ হন। সুবেদ আলি একদিন শুনতে পান পাশের গ্রামের ফকির বাবার ঝাড়-ফুঁক পেলেই মনের আশা পূরণ হবে।

ক. ‘লালসালু' উপন্যাসে উল্লিখিত আমেনা বিবি কোন দিন রোজা রাখেন?

খ. রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন? আলোচনা করো ।

গ. উদ্দীপকের সুবেদ আলি চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।

ঘ. “উদ্দীপকের সুবেদ আলির বিশ্বাস আর 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর বিশ্বাস যেন এক সুতোয় গাঁথা ।”—মন্তব্যটি বিশ্লেষণ করো।

JB_2022
Views: 614Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

পাঠান পরিবারের নারীরা বলতে গেলে বাড়ির বাইরে কেউ বের হন না। আর চাকরি করার কথাতো কল্পনাও করা যায় না।

কিন্তু আজিজ পাঠানের ছোটো পুত্রবধূ চাকরি করছেন। এই নিয়ে পাঠান পরিবারের কেউ সন্তুষ্ট তো নন-ই, পারলে সকলে মিলে ছোটো পুত্রবধূর নিন্দা করেন, তাকে বিরক্তির চোখে দেখেন। সকল বাঁধা অতিক্রম করে- ছোটো পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন । প্রতিদিন বাড়ির বাইরে বের হচ্ছেন, পা রাখছেন স্বাধীনতার আঙিনায়, স্বাবলম্বনের মাটিতে।

ক. আওয়ালপুরের পির সাহেবের প্রধান, মুরিদ কে?

খ. তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় কেন?

গ. উদ্দীপকের ছোটো পুত্রবধূ 'লালসালু' উপন্যাসের কার সাথে কীভাবে তুলনীয়? বুঝিয়ে লেখো ।

ঘ. উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু' উপন্যাসের খণ্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয়।” – বিশ্লেষণ করো ।

JB_2022
Views: 254Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

রসুলপুর গ্রামের ছেলে আরিফ মিয়া এমএ পাশ করে গ্রামের একটি বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত। সে গ্রামের মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠে গ্রামের জোতদার আফাজ আলি। সে গ্রামবাসীদের ভুল ধারণা দেয় যে, আরিফ মিয়া ধর্মীয় শিক্ষার পরিবর্তে প্রচলিত শিক্ষা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। ফলস্বরূপ গ্রামবাসী আরিফ মিয়ার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তাকে গ্রামছাড়া করে ।

ক. তোমার দাড়ি কই মিঞা?— উক্তিটি কার?

খ. ‘আপনারা জাহেল, বে-এলেম, আনপাড়হ্’–এই উক্তিটির তাৎপর্য লেখো।

গ. উদ্দীপকের 'আরিফ মিয়া'র সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা করো ।

ঘ. “উদ্দীপকে প্রতিফলিত সমাজচিত্র 'লালসালু' উপন্যাসের সমাজচিত্রের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি।”—আলোচনা করো ।

BB_2022
Views: 91Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'মাসি-পিসি' গল্পে অসহায় নিঃস্ব দুই বিধবা নারীর অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে প্রখর বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছে তা গল্পটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও বিভিন্ন প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে দুই বিধবা নারীর দায়িত্বশীল ও মানবিক জীবন-যুদ্ধ সত্যিই প্রশংসনীয়।

ক. ‘সর্পিল গতিতে' শব্দটির অর্থ কী?

খ. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ” – উক্তিটি বুঝিয়ে লেখো।

গ. উদ্দীপকের নারীদের সাথে 'লালসালু' উপন্যাসের নারী চরিত্রের সাদৃশ্য আলোচনা করো।

ঘ. উদ্দীপকের ‘অস্তিত্ব রক্ষা' শব্দটি 'লালসালু' উপন্যাসের ‘মজিদ' চরিত্রে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ করো।

BB_2022
Views: 764Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মেহের আলী রসুলপুর গ্রামের একজন বিত্তবান লোক। প্রতিপত্তির মালিক হওয়ার জন্য গ্রামের সকলে তাঁকে বেশ সম্মান করে। অপরদিকে, মেহের আলী সম্মানের চোখে দেখে তারই গ্রামে বসবাসরত সোলায়মান আলীকে। তাঁর ওপর মেহের আলীর অগাধ বিশ্বাস। তাই সোলায়মান আলী মৌখিকভাবে যে নির্দেশনাই দেন মেহের আলী তা বাস্তবায়ন করতে কুণ্ঠাবোধ করেন না। একদিন সোলায়মান আলী মেহের আলীকে বললেন, “মেহের, তোমার স্ত্রী সংসারে অশুভ শক্তির ছায়ারূপে বিরাজ করছে । তাকে তুমি অবিলম্বে তালাক দাও''। এমন নির্দেশনা পেয়ে কালবিলম্ব না করে স্ত্রীকে তালাক দেয় মেহের আলী।

ক. কে পক্ষাঘাতে আক্রান্ত?

খ. “জমিলা যেন ঠাঁটাপড়া মানুষের মতো হয়ে গেছে”– বাক্যটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের মেহের আলী 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতীক বহন করে? যুক্তিসহকারে আলোচনা করো।

ঘ: “উদ্দীপকে মেহের আলীর স্ত্রীর জীবন এবং 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির জীবনের পরিণতি একই”—মন্তব্যটি বিশ্লেষণ

করো।

DB_2019
Views: 556Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

সালামতপুর গ্রামের বেশিরভাগ মানুষই নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ। গ্রামে বাস করে এক শিক্ষিত যুবক, নাম তার কামাল। সে বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করে গ্রামে ফিরে এসেছে গ্রামের উন্নয়ন করার জন্য। গ্রামের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে গ্রামে সে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে উদ্দেশ্যে গ্রামের লোকজনকে ডেকে সভা আহ্বান করলে গ্রামের প্রভাবশালী ব্যক্তি বাদল মাতব্বর কামালের স্কুল প্রতিষ্ঠার পরিবর্তে মক্তব গড়ার পক্ষে মতামত দেন। কামাল এর প্রতিবাদ করলে কামালকে বাদল মাতব্বর তার সাঙ্গোপাঙ্গর সহযোগিতায় সুকৌশলে গ্রাম ছাড়তে বাধ্য করেন।

ক. গারো পাহাড় মধুপুরগড় থেকে কত দিনের পথ?

খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের কামালের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের যে সাদৃশ্য রয়েছে, তা নিজের ভাষায় বর্ণনা করো।

ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের খণ্ডচিত্র মাত্র, সামগ্রিক চিত্র নয়” – বিশ্লেষণ করো।

DB_2019
Views: 192Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির নির্মাণে তার অনেক দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আস্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও এ প্রস্তাব সমর্থন করেন। মাহাবুব তাঁর এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন।

ক. 'লালসালু' কোন ধরনের উপন্যাস?

খ. “কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা”– কার মুখ শক্ত হয়ে ওঠে এবং কেন?

গ. উদ্দীপকের মাহাবুবের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের তুলনা করো ।

ঘ. “উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।”— উক্তিটি বিশ্লেষণ করো।

RB_2019
Views: 180Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেছেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির তৈরিতে তাঁর অনেক দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আস্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও তাঁকে এ প্রস্তাব দেন । মাহাবুব তার এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন।

ক. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?

খ. “কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা” – কার মুখ শক্ত হয়ে ওঠে, কেন ?

গ. উদ্দীপকের মাহাবুবের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের তুলনা করো ।

ঘ. “উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।”— উক্তিটি পরীক্ষা করো।

DiB_2019
Views: 832Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

আগে এক গ্রাম্য মাতব্বরের শাসন ও শোষণে অতিষ্ঠ ছিল স্বরপুর গ্রামের মানুষ। এখন সেখানে এসে জুটেছে এক ভণ্ড চিকিৎসক। অলৌকিক তার চিকিৎসা পদ্ধতি। সে নিজেকে 'জ্বিনের বাদশা' পরিচয় দেয়। বন্ধ্যাত্ব, পঙ্গুত্ব, ক্যান্সার প্রভৃতি রোগ নিয়ে লোকেরা তার কাছে আসে। মানুষের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে সে বিপুল অর্থ হাতিয়ে নেয়। মাতব্বরের কাছে নালিশ করেও কোনো প্রতিকার মেলে না। কারণ, চোরে চোরে মাসতুতো ভাই।

ক. কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল?

খ. কোন ঘটনায় মজিদ 'বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ' করে?

গ. 'চোরে চোরে মাসতুতো ভাই' কথাটি 'লালসালু' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত করে, তার পরিচয় দাও।

ঘ. “উপায় ভিন্ন হলেও জিনের বাদশা ও উপন্যাসের মজিদের উদ্দেশ্য অভিন্ন”— উক্তিটি মূল্যায়ন করো।

JB_2019
Views: 261Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

সমমনা যুবকদের নিয়ে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে শিক্ষিত যুবক বাজিত। বাজিতের কাজ-কর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর চেরাগালি। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুন্ন হবে— এই তার ভয়। ওরা গান-বাজনা করে, মেয়েলোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে সে বাজিতের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।

ক. মজিদ কেন হাসপাতালে গিয়েছিল?

খ: “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”— ব্যাখ্যা করো।

গ. “উদ্দীপকের বাজিত 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? বুঝিয়ে দাও।

ঘ. “বাজিত ও আক্কাস মূলত স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার”- কথাটি মূল্যায়ন করো।

JB_2019
Views: 366Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

ত্রিপুরা রাজমন্দিরের পুরোহিত রঘুপতি মিথ্যা ধর্মবোধ ও অন্ধসংস্কারের ধারক। মন্দিরে বলিদান প্রথার বিরুদ্ধে প্রবল প্রতিবাদের বাণী-ধ্বনিত হয় অপর্ণার মধ্যে। তার ছাগ-শিশু বলির বিচার দাবি 'বিসর্জন' নাটকের বিরোধের বীজ। এ বীজ প্রথম রোপিত হয় রাজার হৃদয়ে। আর এ রোপিত বীজের কারণে রাজার বিরুদ্ধে বিরোধ, জয়সিংহের আত্মবিসর্জন, রঘুপতির প্রতিমা বিসর্জন এবং পরিণতিতে মাতৃরূপে অপর্ণার নিকট রঘুপতির দর্প চূর্ণ হয় ।

ক. ‘লালসালু' উপন্যাসে তানুবিবি কে?

খ. গ্রামে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন কীভাবে ভেঙে যায়?

গ. উদ্দীপকের অপর্ণার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলার সাদৃশ্য কতটুকু? ব্যাখ্যা করো ।

ঘ. ‘প্রচলিত প্রথা ও কুসংস্কার কখনো ব্যক্তি ও সমাজের জন্য সহায়ক নয় বরং অন্তরায়'— উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো।

BB_2019
Views: 799Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

বাংলাদেশের একটি ছোট্ট জনপদ বসন্তপুর। সভ্য জীবনের কোনো ছোঁয়া এখানে নেই। অসুখে-বিসুখে আবুল মিয়ার স্বপ্নে পাওয়া তাবিজ, ঝাড়ফুঁক পানিপড়াই তাদের একমাত্র ভরসা। এ গ্রামের মেয়ে হনুফা নিরক্ষর হলেও তার কথাবার্তা ও চিন্তাচেতনায় বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। আবুল মিয়ার স্বপ্নে পাওয়া কেরামতিতে সে আদৌ বিশ্বাস করে না। গ্রামবাসীদের সে আবুল মিয়ার ভণ্ডামি সম্পর্কে সচেতন করে এবং যেকোনো অসুস্থতায় আবুল মিয়ার কাছে না গিয়ে শত কষ্ট হলেও ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়।

ক. আক্কাসের বাবার নাম কী?

খ. “যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে।”— বিষয়টি বুঝিয়ে দাও।

গ. উদ্দীপকের বসন্তপুর গ্রামের মানুষের চেতনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের চেতনার সাদৃশ্য দেখাও।

ঘ. “উদ্দীপকের হনুফা আর ‘লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

ChB_2019
Views: 276Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

দিনাজপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করে জনাব মোশারফের ছেলে বাপ্পী বিনয়পুর গ্রামে একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু অশিক্ষিত গ্রামবাসী এর প্রতিবাদ জানায়। গ্রামবাসী মনে করে হাসপাতাল তৈরি হলে কাটাছেঁড়া করতে গিয়ে ডাক্তাররা মানুষ মেরে ফেলবে। তাদের কাছে ডাক্তার মানেই কসাই। তার চেয়ে গ্রামের কবিরাজ, ফকিরবৈদ্য, ঝাড়ফুঁকেই তাদের জন্য মঙ্গল। কসাই ডাক্তারখানার দরকার নেই।

ক. আক্কাসের বাবার নাম কী?

খ. ‘দুনিয়াটা বড়ো বিচিত্র জায়গা – ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য আছে কি? বর্ণনা করো।

ঘ. ‘লালসালুর’ আক্কাস ও উদ্দীপকের বাপ্পীর মানসিকতার মূল্যায়ন করো।

SB_2019
Views: 322Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মুরাদপুর' একটি অবহেলিত গ্রাম। গ্রামটি যোগাযোগব্যবস্থায় যেমন পিছিয়ে তার চেয়ে বেশি শিক্ষায় । নারীশিক্ষায় পিছিয়ে থাকায় গ্রামে বাল্যবিবাহ নিত্য-নৈমিত্তিক ব্যাপার। গ্রামের ছেলে মনির হোসেন এমএসসি পাশ করে সরকারি চাকরির সুযোগ পেয়েও গ্রহণ করেননি। তিনি গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়। এছাড়া সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মেয়েদের কর্মমুখী শিক্ষায় উদ্‌বুদ্ধ করেন।

ক. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি,” – কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের মুরাদপুর গ্রামের সমাজ বাস্তবতার সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সমাজ বাস্তবতার তুলনা করো ।

ঘ. “উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হয়নি।”— আলোচনা করো ?

RB_2019
Views: 841Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মুরাদপুর একটি অবহেলিত গ্রাম। গ্রামটি যোগাযোগ ব্যবস্থায় যেমন পিছিয়ে তার চেয়ে বেশি শিক্ষায়। নারী শিক্ষায় পিছিয়ে থাকায় গ্রামে বাল্যবিয়ে নিত্য-নৈমিত্তিক ব্যাপার। গ্রামের ছেলে মনির হোসেন এমএসসি পাশ করে সরকারি চাকরির সুযোগ পেয়েও গ্রহণ করেননি। তিনি গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়। এছাড়া সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মেয়েদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করেন।

ক. 'লালসালু' কোন ধরনের উপন্যাস?

খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি,” – কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের মুরাদপুর গ্রামের সমাজবাস্তবতার সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বনগর গ্রামের সমাজবাস্তবতার তুলনা করো।

ঘ. “উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হয়নি।” — মন্তব্যটি বিচার করো।

DiB_2019
Views: 404Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

নদীভাঙনে সর্বস্বান্ত হতে বসেছে শ্যামলছায়া গ্রামের খেটে খাওয়া মানুষেরা। জীবিকা নির্বাহের আশায় তাদের অনেকেই ছুটছে দূর-দূরান্তে। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও তারা ভাগ্য পরিবর্তনের স্বপ্নে বিভোর। ভাগ্য-বিড়ম্বিত এমনই এক যুবক শফিকের ঠাঁই হয় শহরের বস্তিতে। রিকশা চালানো দিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যাবসার সঙ্গে যুক্ত হয়ে প্রভাব-প্রতিপত্তিসহ এখন সে অভিজাত এলাকার বাসিন্দা।

ক. বেচাইন শব্দের অর্থ কী?

খ. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত অসহায় মানুষদের জীবনাচরণের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।

ঘ. “উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত।”— তোমার মতামত দাও।

ChB_2019
Views: 847Answers: 0Bookmarks: 0Asked to solve: 0