JB_2019
সমমনা যুবকদের নিয়ে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে শিক্ষিত যুবক বাজিত। বাজিতের কাজ-কর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর চেরাগালি। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুন্ন হবে— এই তার ভয়। ওরা গান-বাজনা করে, মেয়েলোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে সে বাজিতের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।ক. মজিদ কেন হাসপাতালে গিয়েছিল?খ: “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”— ব্যাখ্যা করো। গ. “উদ্দীপকের বাজিত 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? বুঝিয়ে দাও।ঘ. “বাজিত ও আক্কাস মূলত স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার”- কথাটি মূল্যায়ন করো।
Loading answers...