BB_2022
মানিক বন্দ্যোপাধ্যায়ের 'মাসি-পিসি' গল্পে অসহায় নিঃস্ব দুই বিধবা নারীর অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে প্রখর বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছে তা গল্পটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও বিভিন্ন প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে দুই বিধবা নারীর দায়িত্বশীল ও মানবিক জীবন-যুদ্ধ সত্যিই প্রশংসনীয়।ক. ‘সর্পিল গতিতে' শব্দটির অর্থ কী?খ. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ” – উক্তিটি বুঝিয়ে লেখো।গ. উদ্দীপকের নারীদের সাথে 'লালসালু' উপন্যাসের নারী চরিত্রের সাদৃশ্য আলোচনা করো।ঘ. উদ্দীপকের ‘অস্তিত্ব রক্ষা' শব্দটি 'লালসালু' উপন্যাসের ‘মজিদ' চরিত্রে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ করো।
Loading answers...