Questions in this chapter

HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘বীতংস' গল্পে আসামের চা-বাগানে যেখানে দলে দলে লোক কালাজ্বরে মরে। মজুর খাটতেও লোক সেখানে যেতে চায় না; সেখানে কুলি জোগান সমস্যা নিরসনে সাঁওতাল পরগনার অশিক্ষিত, অসহায় ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সুন্দরলাল তার উদ্দেশ্য হাসিলের জন্য শিংবোঙার দৈববাণীকে কাজে লাগায়।

ক. সাত ছেলের বাপের নাম কী?

খ. 'দুনিয়াটা বড়ো বিচিত্র জায়গা’— কথাটি কখন এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

গ. উদ্দীপকের দৈববাণীর সাথে ‘লালসালু' উপন্যাসের কীসের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।

ঘ. “উদ্দীপকের সাঁওতাল পরগনার মানুষগুলো যেন ‘লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর প্রতিনিধিত্ব করে। ” — মন্তব্যটি

ব্যাখ্যা করো।

BB_2019
Views: 138Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

তুহিন বন্ধুদের নিয়ে মধুখালি নদীর তীরে বেড়াতে গেল। তাদের খেয়া নৌকার মাঝি ‘হানিফ’ নদীর লঞ্চ টার্মিনালের পাশে। - আস্তানা গেড়েছে। গত তিন দিন আগেও যেখানে মানুষের নিশানা ছিল না, সেখানে লাল কাপড়ের সীমানা । ইতোমধ্যে সেখানে অনেক জড়ো হয়েছে এবং ‘হানিফ’কে ঘিরে জিকির করছে। হানিফের মহিমা বর্ণিত হচ্ছে। মাটিতে বিছানো লাল কাপড়ে টাকা-পয়সার স্তূপ

ক. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।” বুঝিয়ে লেখো ।

গ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ‘লালসালু' উপন্যাসের কোন ঘটনা অনুরূপ? ব্যাখ্যা করো ।

ঘ. “উদ্দীপকের হানিফ’ এবং ‘লালসালু” উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠা একই বৃত্তে আবদ্ধ।”— তোমার মতামত দিয়ে করো ।

CB_2019
Views: 434Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

মহিম আলির সংসারের সকল দায়িত্ব তার স্ত্রী হনুফার। যৌথ পরিবারে গ্রামীণ সংসারের রান্নাবান্না থেকে শুরু করে ধান লুকানো, মাড়ানো, গৃহপালিত হাঁস-মুরগি, গরু-ছাগলের তদারকি সবই শক্ত হাতে সামলান। এমনকি আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ, তাদের মান রক্ষা সবই হনুফার গুরুদায়িত্ব । এতে তার আন্তরিকতার কোনো ঘাটতি বা ক্লান্তি নেই। কিন্তু 'হনুফা'কে মাঝে মাঝে অসহায়ত্ব : দত্ত একাকিত্ব গ্রাস করে । মহিম আলি হনুফার একাকিত্ব অনুভব করে। কারণ তারা নিঃসন্তান ।

ক. ‘লালসালু' উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

খ. “দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না।” — বুঝিয়ে লেখো ।

গ. “উদ্দীপকের হনুফা 'লালসালু' উপন্যাসের রহিমার মতোই ঘরের খুঁটি।”— ব্যাখ্যা করো ।

ঘ. “উদ্দীপকে বর্ণিত হনুফা সন্তান বাসনায় অতৃপ্ত, কিন্তু 'লালসালু' উপন্যাসে বর্ণিত রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিপূর্ণ।” কীভাবে?

ব্যাখ্যা করো।

CB_2019
Views: 10Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

রমজান ও হালিমার দশ বছরের সংসার। বিয়ের পর থেকে অনেক চেষ্টার পরও তাদের কোনো সন্তান হয় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অনেক দূরের এক গ্রামে কেরামত নামক কবিরাজের সন্ধান পায়। সন্তান লাভের আশায় ব্যাকুল রমজান দ্রুত হালিমাকে সেখানে নিয়ে যায়। কবিরাজ কেরামত অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বলে, “পেটে বেড়ি পড়ে বইলাই তো স্ত্রীলোকের - সন্তানাদি হয় না; কারও পড়ে সাত প্যাঁচ, কারো চৌদ্দ।”

ক. মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?

খ. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে।'—ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের রমজান ও 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর মধ্যে বিদ্যমান সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করো।

ঘ. “উদ্দীপকের কেরামত কবিরাজ এবং ‘লালসালু' উপন্যাসের মজিদের লোক ঠকানোই পেশা”— উক্তিটি বিশ্লেষণ করো ।

BB_2018
RB_2018
ChB_2018
CB_2018
Views: 748Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

বাড়িতে দুই বউ থাকার পরও বজলু চৌকিদার গত মাসে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে এই অল্পবয়সি বউকে বজলু কারও সামনে আসতে দেয় না। তার কথার অবাধ্য হলে বউকে কড়া শাসন করে। একদিন পাশের বাড়ির ছেলের সাথে কথা বলার অপরাধে ছোটো বউকে শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখে সে। এ ঘটনায় প্রথম বউ খুব কষ্ট পায়। সারারাত সে ঘুমায় না, আবার কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবে এমন সাহসও পায় না ।

ক. মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল?

খ. জমিলা মজিদের মুখে থুথু দিয়েছিল কেন?

গ. উদ্দীপকের বজলু চৌকিদারের মানসিকতা 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত আলোচনা করো ।

ঘ. উদ্দীপকের আলোকে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্র বিশ্লেষণ করো।

ChB_2018
CB_2018
BB_2018
RB_2018
Views: 698Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

কাজীপুর গ্রাম থেকে শহর অনেকটা দূরে অবস্থিত। প্রকৃতি উদার হাতে এ অঞ্চলের মানুষকে শস্য ও সম্পদে সুখী রেখেছে। এ অঞ্চলের মানুষের দিন কাটে ফসলের খেতে, গৃহস্থালি কাজে, হাসি-উৎসবে ও প্রচলিত বিশ্বাসে। এ গ্রামের মাতব্বর ফরমান আলীর বাড়িতে এক পড়ন্ত বিকেলে মতলব মিয়া নামে অচেনা এক দরবেশের আগমন ঘটে। দুর্গম পথ পার হয়ে আসা মতলৰ মিয়ার চোখে-মুখে আশঙ্কা, উদ্‌বেগ ও স্বপ্নের বিচিত্র আভাস। সবার সামনে সে নিজেকে পির হিসেবে পরিচয় দিয়ে নানারকম অলৌকিক কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে ।

ক. ‘মরা মানুষ জিন্দা হয়' ক্যামনে'- উক্তিটি কার?

খ. ‘গ্রামের মানুষ যেন রহিমারই অন্য সংস্করণ'— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন? মূল্যায়ন করো।

ঘ. “উদ্দীপকের গ্রামজীবন যেন 'লালসালু' উপন্যাসের গ্রামজীবনের খণ্ডিতরূপ”— এ মন্তব্য কতটা যৌক্তিক? মূল্যায়ন করো ।

SB_2018
DB_2018
JB_2018
DiB_2018
Views: 237Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

দিনমজুর আবুল মিয়ার একমাত্র মেয়ে শাহানা। এখন সে বারো বছরের কিশোরী। চেহারাটা একটু রোগা বলে বরসটা তার কত, তা ঠিক বোঝা যায় না। শাহানা খুব চঞ্চল ও স্বাধীনচেতা স্বভাবের। সে উচ্ছল ও হাস্যমুখর। হঠাৎ একদিন পাশের গ্রামের রইচ ঘটক মধ্যবয়সি রহম আলী নামক এক পাত্রের সাথে শাহানার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। শাহানার পিতা অভাবের কথা ভেবে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়। কিন্তু শাহানার দু'চোখে বিস্ময় ও ক্ষোভ। তার স্বপ্নগুলো রহম আলীর আচরণে ও রূঢ়তায় বিচূর্ণ হয়ে যায়৷

রু.. আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?

খ. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে'— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের রহম আলী ও ‘লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য নির্ণয় করো।

ঘ. “উদ্দীপকের শাহানা ও 'লালসালু' উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথা”— এ মন্তব্য কতটা গ্রহণযোগ্য? মূল্যায়ন করো।

DB_2018
SB_2018
DiB_2018
JB_2018
Views: 394Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

চর কাউয়া বাজারে এমবিবিএস পাশ করা শিক্ষিত ডাক্তার আসাতে বিপদে পড়ে গেলেন ফৈজু কবিরাজ। নিজের প্রভাব গ্রামবাসীর ওপর বজায় রাখার জন্য নিজের কিছু সঙ্গীসাথি নিয়ে ডাক্তারের চেম্বারে গেলেন তিনি। ডাক্তারকে চিকিৎসা সম্পর্কিত কিছু উল্টাপাল্টা প্রশ্ন করে বিড়ম্বনায় ফেলে দেন। কবিরাজের আকস্মিক আক্রমণে ও উদ্ভট প্রশ্ন শুনে ডাক্তার হতভম্ব হয়ে যান। ডাক্তারকে নির্বাক দেখে চেম্বারে উপস্থিত লোকেরা ডাক্তারকে ভুয়া ভেবে চেম্বার পরিত্যাগ করে।

ক. 'লালসালু' উপন্যাসে কার উক্তি দুই দিকে কাটে?

খ. ‘নিরাকপড়া শ্রাবণ' বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন ঘটনার মিল আছে তা বর্ণনা করো ।

ঘ. ‘চোরের মন পুলিশ পুলিশ'— উক্তিটিকে মজিদ ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।

RCC_2022
Views: 514Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

অভীক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী । নিজ গ্রামের বাড়িতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সে। সবাই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় বই, ঘর এবং অর্থ দিয়ে সহযোগিতা করতে থাকে। কিন্তু মসজিদের ইমাম এতে বাধা দেন এবং বলতে থাকেন, ‘লাইব্রেরির চেয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা বেশি গুরুত্বপূর্ণ। গ্রামের ছেলে-মেয়েদেরকে কেবল ধর্মীয় শিক্ষা দিলেই চলবে।' ফলে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ থেমে যায় এবং মাদ্রাসা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় ।

ক. 'ঠগ-পিরের পানিপড়ায় কি কোনো কাম হয়'— উক্তিটি কার?

খ. 'খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে'। ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের অভীক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রকে কোন দিক থেকে প্রতিনিধিত্ব করে? বর্ণনা করো ।

ঘ. উদ্দীপকে লাইব্রেরি এবং ‘লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সফল করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেত? যুক্তিসহ তোমার মতামত দাও ।

SCC_2022
Views: 192Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

বিয়ের বয়স দশ বছর পার হলেও আলেয়ার কোনো সন্তান হয় না। আলেয়া ও তার স্বামী পরস্পরকে খুব ভালোবাসে ও বিশ্বাস করে। এলাকায় ভালো মানুষ হিসেবে আলেয়ার স্বামী পরিচিত এবং মানুষের কল্যাণ সাধন করাই তার একমাত্র ব্রত। কিন্তু ভবিষ্যতের বংশ রক্ষার কথা চিন্তা করে আলেয়ার স্বামী দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু আলেয়া তার স্বামীর সিদ্ধান্ত মেনে নেয় না; বরং প্রতিবাদী হয়ে ওঠে ।

ক. মজিদ কখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করে?

খ. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'— বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের সাথে ‘লালসালু' উপন্যাসের বৈসাদৃশ্য কোথায়? আলোচনা করো ।

ঘ. “উদ্দীপকের সঙ্গে ‘লালসালু' উপন্যাসের ঘটনা সাদৃশ্যপূর্ণ হলেও চেতনা ভিন্ন”— উক্তিটি বিশ্লেষণ করো।

RUMC_2022
Views: 858Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

সাপ খেলা এখন আর কেউ দেখতে চায় না। কিন্তু সাপ খেলা ছাড়া তারা বংশপরম্পরায় আর কিছু পারেও না। তাদের একমাত্র দক্ষতা হলো সাপের ওপর নিয়ন্ত্রণ। জীবিকার তাগিদে বাধ্য হয়ে তারা এখন শহরে সাপ দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে । একে অনেকেই চাঁদাবাজির নতুন পন্থা হিসেবে দেখছে। কিন্তু কেউই তাদের অসহায়ত্বের কথা ভাবে না ।

ক. 'লালসালু' কোন শ্রেণির উপন্যাস?

খ. তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে এই কথা শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন?

গ. উদ্দীপকের সাপুড়েদের নতুন জীবনবৃত্তির সাথে মজিদের উদ্ভাবিত জীবনবৃত্তির তুলনা করো ।

ঘ. মজিদরা পরিস্থিতির শিকার।— উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

PCC_2022
Views: 85Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

হাশেম বিদেশে ছিল বহুদিন। প্রগতিশীল যুবক সে এখন গ্রামে ফিরেছে। তার ধারণা স্কুলে না পড়লে মুসলমানদের পরিত্রাণ নেই। গ্রামের সকলের সাথে আলোচনায় বসে সে। সবাই সম্মতি দিলেও বাধা আসে সালাম মুন্সির কাছ থেকে। মুন্সি বলেন, গ্রামে দু-দুটো মন্তৰ আছে, স্কুল আবার কীসের জন্য?

ক. নতুন পির কোন গ্রামে এসেছিল?

খ. 'এ বিচিত্র দুনিয়ায় কী যাবার জাগার কোনো অভাব আছে?'— উদ্ধৃতিটি সপ্রসঙ্গ ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের হাশেমের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ.'উদ্দীপকের সালাম মুন্সি 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের আংশিক বৈশিষ্ট্য ধারণ করেছে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

RUMC_2022
Views: 69Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

5Fy2xoUT

ক.'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাবা কে?

খ.মজিদ জমিলাকে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দেয় কেন?”

গ. উদ্দীপকের ছকে 'লালসালু' উপন্যাসের মানুষের ধর্মচিন্তা কীভাবে এসেছে ব্যাখ্যা করো।

ঘ. “লালসালু' উপন্যাসে প্রধান দুই চিত্র ছকে উপস্থিত” উক্তিটির সপক্ষে তোমার মতামত দেখাও৷

CCC_2022
Views: 485Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

ইসমাইল কবিরাজ সিনজুরি গ্রামের বাসিন্দা। গ্রামের লোক অসুখ-বিসুখে তার কাছে আসে। গ্রামবাসীর অগাধ বিশ্বাস তার ওপর। ইসমাইল তাদের চিকিৎসা করে ঝাড়ফুঁক ও পানিপড়া দিয়ে। গ্রামেরই একটি ছেলে সদ্য ডাক্তারি পাশ করে বাড়িতে এসে রোগী দেখা শুরু করে। গ্রামের লোকজন ধীরে ধীরে নির্ভর করতে থাকে নব্য ডাক্তারের ওপর। ইসমাইল কবিরাজ ভীষণ চিন্তিত হয়ে পড়ে।

ক. কোন গ্রামে একটি হাসপাতাল আছে?

খ. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।'— বুঝিয়ে লেখো ।

গ. উদ্দীপকের ইসমাইল কবিরাজের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে বলে তুমি মনে করো, কেন?

ঘ. “যেখানে জ্ঞানের আলো নেই সেখানেই অন্ধবিশ্বাসের রাজত্ব”— উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো।

DCC_2022
Views: 28Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

জুঁই মেডিক্যাল কলেজে পড়ে। ছুটি কাটাতে সে গ্রামের বাড়িতে গেছে। এমতাবস্থায় তার স্কুল পড়ুয়া এক আত্মীয়া ভীষণ অসুস্থ হওয়ায় সে দেখতে যায়। গিয়ে যা দেখে এক কথায় তা বর্ণনাতীত। সেই আত্মীয়াকে জিনে ধরেছে বলে তার বাবা-মা এক ওঝাকে ডেকে এনেছে ঝাড়ফুঁক করবার জন্য। ওঝার হাতে এক লম্বা ঝাড়ু দেখে জুঁই ঝাড়ফুঁকের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায়। কুসংস্কারাচ্ছন্ন সকলে তাকে অভিসম্পাত করে। জুঁই কোনো প্রতিউত্তর করে না। কারও কথায় কান না দিয়ে সেই অসুস্থ আত্মীয়াকে নিয়ে সে নিকটস্থ হাসপাতালে রওয়ানা দেয়।

ক. কোন সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে?

খ. 'ধান দিয়া কী হইবো, মানুষের জান যদি না থাকে'— উক্তিটি কে, কার উদ্দেশ্যে, কেন করেছে?

গ. উদ্দীপকের জুঁই চরিত্রটি উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ? কীভাবে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।

ঘ. “উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের হুবহু প্রতিচ্ছবি নয়, সমগ্র উপন্যাসের বিষয়বস্তুর ইঙ্গিত বহনকারী মাত্র”— উক্তিটি 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

VNSC_2022
Views: 787Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

'লালসালু' কোন জাতীয় উপন্যাস?

DiB_2019
RB_2019
Views: 775Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

গারো পাহাড় মধুপুরগড় থেকে কতদিনের পথ?

DB_2019
Views: 848Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাবা কে?

BB_2019
Views: 509Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

কে পক্ষাঘাতে আক্রান্ত?

DB_2019
Views: 38Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - বাংলা ১ম পত্রউপন্যাস
লালসালু
View

'লালসালু' উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী ?

CB_2019
CB_2017
ChB_2017
Views: 218Answers: 0Bookmarks: 0Asked to solve: 0