DiB_2019
মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেছেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির তৈরিতে তাঁর অনেক দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আস্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও তাঁকে এ প্রস্তাব দেন । মাহাবুব তার এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন।ক. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?খ. “কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা” – কার মুখ শক্ত হয়ে ওঠে, কেন ?গ. উদ্দীপকের মাহাবুবের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের তুলনা করো । ঘ. “উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।”— উক্তিটি পরীক্ষা করো।
Loading answers...