Questions in this chapter

HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

নিচের চিত্রটি লক্ষ কর :

qXRYF7rQ

ক. শ্রমের দক্ষতা কী?

খ. "আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরির মাধ্যমে শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায়"- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে শ্রমবাজারে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়- ব্যাখ্যা কর।

ঘ. 5050150150 টাকা মজুরিতে শ্রমবাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে? যুক্তিসহ ব্যাখ্যা কর।

ChB_2019
Views: 363Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

জনাব M \mathrm {'M'} একজন কৃষক। পূর্বে তিনি তার দুই ছেলেকে নিয়ে ধান চাষ করতেন। সম্প্রতি ধান চাষে মুনাফা কমে যাওয়ায় তাঁর এক ছেলে মালয়েশিয়া গমন করে, অন্য ছেলে স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে যোগদান করে। শ্রমবাজার উন্নয়নে জনাব M \mathrm {'M'} এর দেশের সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ, শিশুশ্রম নিরসন এবং নারী উন্নয়ন ও প্রশিক্ষণের মতো পদক্ষেপ গ্রহণ করেছে।

ক. শ্রমের দক্ষতা কী?

খ. মজুরি বৃদ্ধিতে কি সর্বদা শ্রমের যোগান বাড়ে?

গ. উদ্দীপকের আলোকে জনাব M \mathrm {'M'} এর ছেলেদের শ্রমের গতিশীলতার ধরন চিহ্নিত কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো শ্রম বাজার উন্নয়নে কতটুকু সফল হবে? ব্যাখ্যা কর।

SB_2019
Views: 274Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

রমিজ ও বশির একটি বৃহৎ নৌযানের শ্রমিক। রমিজ ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক। উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়। তার মাসিক মজুরি বিশ হাজার টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থানও নৌযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে। কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি, অপরদিকে ছুটি একেবারেই কম। অথচ বশির নৌযানের খাবার ঘরের দৈনিকভিত্তিক একজন অস্থায়ী কর্মচারী হওয়ায় কাজের দিনগুলোতে দৈনিক দুইশ টাকা মজুরি ও নিজের খাবার পেয়ে থাকে।

ক. শ্রমের চাহিদা কাকে বলে?

খ. দামস্তর স্থির থেকে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায়- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো চিহ্নিত কর।

ঘ. রমিজ ও বশিরের আর্থিক এবং প্রকৃত মজুরির একটি তুলনামূলক বিশ্লেষণ দাও।

DB_2018
DiB_2018
JB_2018
SB_2018
Views: 814Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

রফিক সাহেব সরকারি চাকরি করেন। তার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উভয়ের বেতন যথাক্রমে ৪০ হাজার ও ৬০ হাজার। কিন্তু রফিক সাহেব বেতন ছাড়াও বাসস্থান, চিকিৎসা, পরিবহণ প্রভৃতি সুবিধা ভোগ করেন এবং বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন। অন্যদিকে, রফিক সাহেবের ভাই অন্য কোনো সুবিধা পান না।

ক. মজুরি কাকে বলে?

খ. শ্রমের যোগান কীভাবে বৃদ্ধি করা যায়?

গ. উদ্দীপকে রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে পার্থক্য লেখ।

ঘ. উদ্দীপকের আলোকে কার প্রকৃত মজুরি বেশি এবং কেন? ব্যাখ্যা কর।

JB_2017
Views: 161Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

মি. গ একটি সিমেন্ট কারখানায় কাজ করে। সে ঘণ্টায় ৬০ টাকা মজুরিতে দৈনিক ৮ ঘণ্টার কাজ করে। মজুরি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৭০ টাকা হওয়ায় সে কারখানায় শ্রম ২ ঘণ্টা আরও বাড়িয়ে দেয়। উক্ত টাকা দিয়ে সে ভালোভাবেই তার সংসার পরিচালনা করে আসছে। কিছুদিন পরে মজুরি আরও বৃদ্ধি পেয়ে ১০০ টাকা হওয়ায় সে কারখানায় শ্রম ৩ ঘণ্টা কমিয়ে দেয়। সপ্তাহ অন্তে সে পরিবার নিয়ে স্বজনদের বাড়িতে, পার্কে বেড়াতে যায়।

ক. শ্রমবাজার কী?

খ. "শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য"- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকে শ্রমের যোগান রেখা অঙ্কন কর।

ঘ. উদ্দীপকের আলোকে কাজ ও বিনোদন সম্পর্কে মি. গ-এর মনোভাব ব্যাখ্যা করে যোগান রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য কর।

RB_2017
Views: 561Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

OAv9DqAm

ক. প্রকৃত মজুরি কী?

খ. খনিতে নিয়োজিত শ্রমিকের মজুরি বেশি হয় কেন?

গ. উদ্দীপক থেকে শ্রমের যোগান রেখা অঙ্কন কর।

ঘ. কারণসহ শ্রমের যোগান রেখার আকৃতির ওপর মন্তব্য কর।

DB_2017
Views: 608Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

আকরাম খান A \text A দেশের শ্রমিক সংঘের নেতা। তিনি শ্রমিকদের কাজে যোগদানের ওপর প্রভাব ফেলতে পারেন না। তবে মজুরি নির্ধারণে নিয়োগকারীর সাথে দরকষাকষি করতে পারেন। গত ৫ বছরে যেখানে মজুরি হার ও শ্রমের যোগান নিম্নরূপ:

LCnDjABL

ক. শ্রমের দক্ষতা বলতে কী বোঝায়?

খ. দামস্তর প্রকৃত মজুরিকে প্রভাবিত করে- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকে A \text A দেশের শ্রমের যোগান রেখা অঙ্কন কর।

ঘ. উদ্দীপক থেকে প্রাপ্ত যোগান রেখার আলোকে A \text A দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা কর।

CB_2017
Views: 59Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

উদ্দীপকটি লক্ষ কর:

NcGRKg3v

ক. শ্রমের দক্ষতা কী?

খ. বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয় কেন?

গ. উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজার ভারসাম্য দেখিয়ে মজুরির পরিমাণ নির্দেশ কর।

ঘ. উদ্দীপকের আলোকে অঙ্কিত যোগান রেখার আকৃতির যৌক্তিকতা ব্যাখ্যা কর।

ChB_2017
Views: 779Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

ফারহানা ও আয়েশা দুই বোন। ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ১,০০,০০০ টাকা বেতনে কর্মরত। তিনি বেতন ছাড়া অন্য কোনো ধরনের ভাতা পান না। অন্যদিকে আয়েশা একটি আইটি ফার্মে ৫০,০০০ টাকা মাসিক বেতনে কাজ করেন। তিনি বসবাসের জন্য একটি বাড়ি বিনা ভাড়ায় পেয়েছেন। তাছাড়া প্রতি বছরে ৭ দিনের প্রতিষ্ঠানের খরচে বৈদেশিক ভ্রমণের সুযোগ পান।

ক. মজুরি কী?

খ. শ্রমের যোগান দীর্ঘমেয়াদি বিষয়- ব্যাখ্যা কর।

গ. আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় কর।

ঘ. ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি বলে তোমার মনে হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

DiB_2017
Views: 355Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

রোহিনী পেশায় একজন নারী শ্রমিক। তার আর্থিক অবস্থা যেমন দুর্বল, তেমনি সে অদক্ষ বলে মালিক প্রায়ই তাকে ঠকায়। আবার সে একা অনেক সময় মালিকের অযৌক্তিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। কেননা মালিক যেকোনো সময় তাকে ছাঁটাই করতে পারে। তাই সে অনেক সময় অন্য শ্রমিকদের নিয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়।

ক. শ্রমিকসংঘ কী?

খ. শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে?

গ. উদ্দীপকের আলোকে রোহিনীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার কারণ কী কী?

ঘ. শ্রমিকসংঘ কীভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে?- ব্যাখ্যা কর।

BB_2017
Views: 728Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

সাজ্জাদ সাহেব মাসিক ৪০,০০০ টাকা মজুরিতে একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। এর বাইরে তিনি আর কোনো সুযোগ-সুবিধা পান না। কিন্তু তার বন্ধু আলীম সাহেব মাসিক ৩০,০০০ টাকা মজুরিতে অপর একটি প্রতিষ্ঠানে যোগদান করেন। বেতনের পাশাপাশি আলীম সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮,০০০ টাকা, চিকিৎসা ব্যয় বাবদ ৪,০০০ টাকা এবং টেলিফোন বিল বাবদ ১,৫০০ টাকা অতিরিক্ত সুবিধা পান। ওই সময়ে দেশের দামস্তর ১০০ টাকা।

ক. শ্রমের চাহিদা বলতে কী বোঝায়?

খ. শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন? ব্যাখ্যা কর।

গ. আলীম সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় কর।

ঘ. আওতা, হিসাব করা, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে সাজ্জাদ সাহেব ও আলীম সাহেবের মজুরির মধ্যে তুলনা কর।

DB_2016
Views: 344Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

কামাল সাহেব মাসিক ২০,০০০ টাকা মজুরিতে একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। এর বাইরে তিনি আর কোনো সুযোগ-সুবিধা পান না। কিন্তু তার বন্ধু জামাল সাহেব মাসিক ১৫,০০০ টাকা মজুরিতে অপর একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। বেতনের পাশাপাশি জামাল সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ৪,০০০ টাকা, চিকিৎসা ব্যয় বাবদ ২,০০০ টাকা এবং শিক্ষা সহায়ক ভাতা বাবদ ১,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পান। ঐ সময়ে দেশের দামস্তর ৫০ টাকা।

ক. শ্রম কী?

খ. মজুরি ও আয় একই কিনা ব্যাখ্যা কর।

গ. জামাল সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় কর।

ঘ. আওতা, হিসাব করা, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে কামাল সাহেব ও জামাল সাহেবের মজুরির মধ্যে তুলনা কর।

CB_2016
Views: 734Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

রোকেয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এ কাজে কোনো অভিজ্ঞতা না থাকায় তার মাসিক বেতন মাত্র ২৫০০ টাকা। বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই বিধায় বাধ্য হয়ে সে এ কাজ করছে। তাছাড়া এখানে কাজের অনুকূল পরিবেশ নেই বলে শ্রমিকদের দক্ষতাও কম। অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গার্মেন্টস একটি গুরুত্বপূর্ণ খাত। তাই এ খাতের উন্নয়নের জন্য মজুরি বৃদ্ধি, চাকরির শর্ত উন্নয়ন, শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণ দান এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা অতীব জরুরি।

ক. শ্রমের যোগান কী?

খ. শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎমুখী হয়? ব্যাখ্যা কর।

গ. গার্মেন্টসের কাজে রোকেয়ার অনাগ্রহের কারণ উদ্দীপকের আলোকে নিরূপণ কর।

ঘ. বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

JB_2016
Views: 484Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

চট্টগ্রামে অবস্থিত রিফাত ওয়্যারস লি. নামের একটি ফার্মের প্রতিদিন ২০০ টাকা মজুরিতে ২০০ জন শ্রমিক কাজ করে। ফার্মের মালিক উৎপাদন বাড়ানোর জন্য মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা হলে ৪০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। মজুরি আরও বাড়িয়ে ৪০০ টাকা করা হলে ৬০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। অন্যদিকে, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ধান কাটার মৌসুমে প্রথম দিকে মজুরি বাড়ানো হলে অধিক শ্রমিক পাওয়া যায়। কিন্তু মজুরি অধিক পরিমাণ বাড়াতে থাকলে শ্রমিকের যোগান কমে যায়। ফলে তখন ধান চাষিরা খুবই বিপাকে পড়েন।

ক. মজুরি কত প্রকার ও কী কী?

খ. শ্রমের দক্ষতা কীভাবে মজুরিকে প্রভাবিত করে?

গ. উদ্দীপকের আলোকে রিফাত ওয়‍্যারস লি.-এর শ্রমের যোগান রেখা অঙ্কন কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখার আকৃতির তোমার মতামত বিশ্লেষণ কর।

ChB_2016
Views: 417Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

রানা ও রাজু দুই বন্ধু। দুজনেই দুটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। রানা কোম্পানির নিকট থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে রাজু তার কোম্পানি থেকে মাসিক ৪০,০০০ টাকা বেতন পান। রাজুকে কোম্পানি থেকে পরিবহণ সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা প্রদান করা হয়।

ক. মজুরি কী?

খ. আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরি দ্বারা শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায়- ব্যাখ্যা কর।

গ. রানা ও রাজুর মজুরির মধ্যে পার্থক্য লেখ।

ঘ. উদ্দীপকে কার মজুরি বেশি এবং কেন?

DiB_2016
Views: 141Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

রবিন একজন সেলাই মেশিন শ্রমিক। সে নিখুঁতভাবে সেলাই কাজ করতে পারে। তার মাসিক বেতন ৫,০০০ টাকা। ঐ বেতনে তার সংসার চলে না। সে বেশি বেতনের চাকরি খুঁজতে থাকে। ভাগ্যক্রমে সে ৭০০০ টাকা বেতনে একই ধরনের চাকরি পায়। রবিন ভাবে বাংলাদেশে লোকসংখ্যা বেশি কিন্তু চাকরির সুবিধা কম তাই বেতন কম।

ক. অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়?

খ. শ্রমকে জীবন্ত উপকরণ বলা হয় কেন?

গ. রবিনের বেতনের সম্ভাব্য পার্থক্যের কারণ ব্যাখ্যা কর।

ঘ. রবিনের ভাবনার আলোকে শ্রম বাজারে মজুরির নির্ধারণ প্রক্রিয়া আলোচনা কর।

BB_2016
Views: 200Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

শ্ৰম কী?

অথবা,

অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়?

DB_2019
RB_2019
CB_2016
BB_2016
Views: 316Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

আর্থিক মজুরি কাকে বলে?

DiB_2019
Views: 549Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

শ্রমের দক্ষতা কাকে বলে?

CB_2019
ChB_2019
SB_2019
CB_2017
ChB_2017
Views: 107Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজার
All Topics
View

কোন মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়?

JB_2019
Views: 111Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৫ঃ শ্রম বাজার