JB_2016
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ শ্রম বাজারAll Topics

রোকেয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এ কাজে কোনো অভিজ্ঞতা না থাকায় তার মাসিক বেতন মাত্র ২৫০০ টাকা। বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই বিধায় বাধ্য হয়ে সে এ কাজ করছে। তাছাড়া এখানে কাজের অনুকূল পরিবেশ নেই বলে শ্রমিকদের দক্ষতাও কম। অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গার্মেন্টস একটি গুরুত্বপূর্ণ খাত। তাই এ খাতের উন্নয়নের জন্য মজুরি বৃদ্ধি, চাকরির শর্ত উন্নয়ন, শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণ দান এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা অতীব জরুরি।ক. শ্রমের যোগান কী?খ. শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎমুখী হয়? ব্যাখ্যা কর।গ. গার্মেন্টসের কাজে রোকেয়ার অনাগ্রহের কারণ উদ্দীপকের আলোকে নিরূপণ কর। ঘ. বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

Loading answers...