DB_2016
সাজ্জাদ সাহেব মাসিক ৪০,০০০ টাকা মজুরিতে একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। এর বাইরে তিনি আর কোনো সুযোগ-সুবিধা পান না। কিন্তু তার বন্ধু আলীম সাহেব মাসিক ৩০,০০০ টাকা মজুরিতে অপর একটি প্রতিষ্ঠানে যোগদান করেন। বেতনের পাশাপাশি আলীম সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮,০০০ টাকা, চিকিৎসা ব্যয় বাবদ ৪,০০০ টাকা এবং টেলিফোন বিল বাবদ ১,৫০০ টাকা অতিরিক্ত সুবিধা পান। ওই সময়ে দেশের দামস্তর ১০০ টাকা।ক. শ্রমের চাহিদা বলতে কী বোঝায়?খ. শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন? ব্যাখ্যা কর। গ. আলীম সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় কর। ঘ. আওতা, হিসাব করা, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে সাজ্জাদ সাহেব ও আলীম সাহেবের মজুরির মধ্যে তুলনা কর।
Loading answers...