Questions in this chapter
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও:

চিত্রে শ্রমিকের ভারসাম্য মজুরি ও নিয়োগের পরিমাণ কোনটি?
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও:

সরকার ন্যূনতম মজুরি ১৫ টাকা নির্ধারণ করলে
i. বেকারত্ব বৃদ্ধি পাবে
ii. ভারসাম্য বিনষ্ট হবে
iii. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
২০১২ সালে মি. সাদমান ২,০০০ ডলার মূল বেতনে চাকুরিতে প্রবেশ করেন। মূল বেতনের সাথে ১,০০০ ডলার বাড়ি ভাড়া, ও ৫০০ ডলার চিকিৎসা ভাতা পান। ২০১৩ সালে তাঁর বেতন ভাতাদির কোনো পরিবর্তন না হলেও বাজারে গড় দামস্তর কমে যায়।
মি. সাদমানের আর্থিক মজুরির পরিমাণ কত ডলার?
কৃষিতে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহারের অর্থনৈতিক কারণ
i. শ্রমের দক্ষতা বৃদ্ধি করা
ii. উৎপাদন ব্যয় হ্রাস করা
iii. লাঙল ব্যবহার কষ্টসাধ্য
নিচের কোনটি সঠিক?
ওকালতি ছেড়ে শিক্ষকতায় আসলে শ্রমের গতিশীলতা হবে
কোনটি শ্রমের চাহিদার নির্ধারক নয়?
মজুরি নির্ধারণের শর্ত কোনটি?
প্রকৃত মজুরি পরিমাপের সূত্র কোনটি?
আদিব ও আফনান একই প্রতিষ্ঠানে কর্মরত। আদিব ১০,০০০ টাকা বেতন ছাড়া সন্তানের শিক্ষা সহায়ক ভাতা, টেলিফোন বিল ও গাড়ি ভাড়া বাবদ মাসিক ৫,০০০ টাকা পেয়ে থাকে। আফনান বেতন হিসাবে মাসিক ১২,০০০ টাকা পেলেও অন্যান্য সুবিধা পায় না। অদিবের আর্থিক মজুরি কত?
প্রকৃত মজুরির উপাদান হলো
i. আর্থিক মজুরি
ii. টেলিফোন বিল
iii. শ্রমের বিশেষায়ন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
২০১২ সালে মি. সাদমান ২,০০০ ডলার মূল বেতনে চাকরিতে প্রবেশ করে। মূল বেতনের সাথে ১,০০০ ডলার বাড়ি ভাড়া ভাতা ও ৫০০ ডলার চিকিৎসা ভাতা পান। ২০১৩ সালে তাঁর বেতন ভাতাদির কোনো পরিবর্তন না হলেও বাজারে গড় দামস্তর কমে যায়।
মি. সাদমানের আর্থিক মজুরির পরিমাণ কত ডলার?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
২০১২ সালে মি. সাদমান ২,০০০ ডলার মূল বেতনে চাকরিতে প্রবেশ করে। মূল বেতনের সাথে ১,০০০ ডলার বাড়ি ভাড়া ভাতা ও ৫০০ ডলার চিকিৎসা ভাতা পান। ২০১৩ সালে তাঁর বেতন ভাতাদির কোনো পরিবর্তন না হলেও বাজারে গড় দামস্তর কমে যায়।
২০১৩ সালে মি. সাদমানের
i. আর্থিক মজুরি কমবে
ii. প্রকৃত মজুরি বাড়বে
iii. জীবন যাত্রার মান বাড়বে
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:
মি. শফিক একজন সরকারি কর্মকর্তা। তার মাসিক মূল বেতন ৩০,০০০ টাকা। এছাড়া তিনি প্রতি মাসে চিকিৎসা ভাতা ৭০০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা ৩০০ টাকা ও বাড়িভাড়া ভাতা ১৫,০০০ টাকা পেতেন। পে-স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমানে তার বেতন প্রায় দ্বিগুণ। এতে তিনি খুব খুশি।
শফিক সাহেবের প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে, যদি
i. দামস্তর অপরিবর্তিত থাকে
ii. আর্থিক মজুরির ন্যায় দামস্তর' সমহারে বাড়ে
iii. আর্থিক মজুরির চেয়ে দামস্তর কম হারে বাড়ে
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:
মি. শফিক একজন সরকারি কর্মকর্তা। তার মাসিক মূল বেতন ৩০,০০০ টাকা। এছাড়া তিনি প্রতি মাসে চিকিৎসা ভাতা ৭০০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা ৩০০ টাকা ও বাড়িভাড়া ভাতা ১৫,০০০ টাকা পেতেন। পে-স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমানে তার বেতন প্রায় দ্বিগুণ এতে তিনি খুব খুশি।
শফিক সাহেবের আর্থিক মজুরি কত টাকা?
মি. মাসিক ৫০,০০০ টাকা মজুরিতে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন। কোম্পানি থেকে তাকে আর কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। অপরদিকে তারই ঘনিষ্ঠ বন্ধু মাসিক ৩৫,০০০ টাকা মজুরিতে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। বেতনের বাইরে তিনি বাড়ি ভাড়া বাবদ ১০,০০০ টাকা, চিকিৎসা বাবদ ৫,০০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ৩,০০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ ১,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পান। উক্ত সময়ে দেশে দামস্তর ছিল ১০০ টাকা।
ক. শ্রমের দক্ষতা কাকে বলে?
খ. শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কখন? ব্যাখ্যা কর।
গ. মি. এর প্রকৃত মজুরির পরিমাণ নির্ণয় কর।
ঘ. মি. ও মি. এর প্রাপ্ত মজুরির মধ্যে কোন মজুরি অর্থনৈতিক বিশ্লেষণে তোমার নিকট অধিক তাৎপর্যপূর্ণ বলে মনে হয়? বিশ্লেষণ কর।
'সুবর্ণা' ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকের অতিরিক্ত প্রয়োজন হলে ৪০০ টাকা মজুরিতে ২০০ জন এবং ৫০০ টাকা মজুরিতে ৩০০ জন শ্রমিক কাজ করে। অপরপক্ষে, 'আশা' ফার্মের শ্রমিক রাহিব দৈনিক ৩০০ টাকা মজুরিতে ৭ ঘণ্টা, ৪০০ টাকা মজুরিতে ৯ ঘণ্টা কাজ করে। কিন্তু মজুরি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হলে সে ৮ ঘণ্টা কাজ করতে সম্মত হয়।
ক. কোন মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়?
খ. "প্রকৃত মজুরি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়" কেন?
গ. উদ্দীপকের আলোকে 'সুবর্ণা' ফার্মের যোগান রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের আলোকে 'আশা' ফার্মের রাহিবের যোগান রেখা অঙ্কন করে আকৃতির ওপর মন্তব্য কর।
আফিয়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বর্তমানে তার মাসিক বেতন ৮০,০০০ টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ও ইউটিলিটি বিল ৬,০০০ টাকা পান। তিনি অফিসের গাড়িতে যাতায়াত করেন। ঐ সময়ে তার দেশের দামস্তর ২০ টাকা। আগামী বছর আফিয়ার কোম্পানি আফিয়ার কাজের গুণগত মান বিবেচনা করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়?
খ. শ্রমের যোগান রেখা কখন বাম দিকে পশ্চাৎগামী হয়? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের তথ্য হতে বর্তমানে জনাব আফিয়ার প্রকৃত মজুরি নির্ণয় কর।
ঘ. আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কীভাবে প্রভাবিত হবে বলে তুমি মনে কর? মতামত লেখ।
'আজাদ ফেব্রিকস' ঢাকার একটি রপ্তানিমুখী পোশাক কারখানা। আফসার এবং তার স্ত্রী এ কারখানায় চাকরি করে। প্রথমে তারা কাজে খুব একটা দক্ষ ছিল না। ফলে মজুরি কম পেত। পরবর্তীতে দক্ষতা বৃদ্ধি এবং সরকারের শ্রমনীতির কারণে তাদের মজুরি বাড়তে থাকে। এই দম্পতির মজুরি হার ও শ্রমের যোগান সূচি নিম্নরূপ :

ক. শ্রম কী?
খ. শ্রমের গতিশীলতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের আলোকে আফসার দম্পতির শ্রমের যোগান রেখাটি আঁক।
ঘ. অন্যান্য পণ্যের যোগান রেখার সাথে শ্রমের প্রাপ্ত যোগান রেখার এই ভিন্নতার বিষয়টি তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
একটি উৎপাদন প্রতিষ্ঠানের একজন শ্রমিক ঘণ্টাপ্রতি ৪০ টাকা মজুরিতে ৬ ঘন্টা, ৮০ টাকা মজুরিতে ৮ ঘণ্টা কাজ করেন। কিন্তু ঘণ্টাপ্রতি মজুরি বৃদ্ধি পেয়ে ১২০ টাকা হওয়ায় তিনি ৬ ঘণ্টা কাজ করেন।
ক. আর্থিক মজুরি কাকে বলে?
খ. আর্থিক মজুরি ও দামস্তর সমান হারে পরিবর্তন হলে প্রকৃত মজুরির কোনো ধরনের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির শ্রমিকের যোগান রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমিকের যোগান রেখার আকৃতির ওপর মন্তব্য কর।
একটি ফার্মের শ্রমিকের মজুরি ও যোগান সম্পর্কিত তথ্য নিম্নরূপ :

ক. মজুরি কী?
খ. শ্রম ও শ্রমিককে অবিচ্ছেদ্য বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে শ্রমের যোগান রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত উপাত্ত কি বাস্তবসম্মত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।