CB_2016
কামাল সাহেব মাসিক ২০,০০০ টাকা মজুরিতে একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। এর বাইরে তিনি আর কোনো সুযোগ-সুবিধা পান না। কিন্তু তার বন্ধু জামাল সাহেব মাসিক ১৫,০০০ টাকা মজুরিতে অপর একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। বেতনের পাশাপাশি জামাল সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ৪,০০০ টাকা, চিকিৎসা ব্যয় বাবদ ২,০০০ টাকা এবং শিক্ষা সহায়ক ভাতা বাবদ ১,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পান। ঐ সময়ে দেশের দামস্তর ৫০ টাকা।ক. শ্রম কী?খ. মজুরি ও আয় একই কিনা ব্যাখ্যা কর।গ. জামাল সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় কর।ঘ. আওতা, হিসাব করা, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে কামাল সাহেব ও জামাল সাহেবের মজুরির মধ্যে তুলনা কর।
Loading answers...