ChB_2016
চট্টগ্রামে অবস্থিত রিফাত ওয়্যারস লি. নামের একটি ফার্মের প্রতিদিন ২০০ টাকা মজুরিতে ২০০ জন শ্রমিক কাজ করে। ফার্মের মালিক উৎপাদন বাড়ানোর জন্য মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা হলে ৪০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। মজুরি আরও বাড়িয়ে ৪০০ টাকা করা হলে ৬০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। অন্যদিকে, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ধান কাটার মৌসুমে প্রথম দিকে মজুরি বাড়ানো হলে অধিক শ্রমিক পাওয়া যায়। কিন্তু মজুরি অধিক পরিমাণ বাড়াতে থাকলে শ্রমিকের যোগান কমে যায়। ফলে তখন ধান চাষিরা খুবই বিপাকে পড়েন।ক. মজুরি কত প্রকার ও কী কী?খ. শ্রমের দক্ষতা কীভাবে মজুরিকে প্রভাবিত করে?গ. উদ্দীপকের আলোকে রিফাত ওয়্যারস লি.-এর শ্রমের যোগান রেখা অঙ্কন কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখার আকৃতির তোমার মতামত বিশ্লেষণ কর।
Loading answers...