Questions in this chapter

HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

1EJiINEc

রতনের শিক্ষক উপরের ছবির মাধ্যমে ক্লাসে একটি জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করছিলেন।

সে তখন বুঝতে পারে যে তার দেশ অতি জনবহুল। তাই সে চাকরির চিন্তা না করে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন

প্রশিক্ষণ নিয়ে হাঁস-মুরগি ও মাছের খামার এবং একটি নার্সারি গড়ে তোলে।

এর মাধ্যমে সে আরও পাঁচজনের কর্মসংস্থান করতে সক্ষম হয়।

ক. বেকারত্ব কী?

খ. জনস্বাস্থ্য ও পুষ্টির সাথে মানবসম্পদ উন্নয়নের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো।

গ. প্রদত্ত চিত্র থেকে a ও c বিন্দুতে অসামঞ্জস্য মান নির্ণয় করো এবং এর ভিত্তিতে নিম্ন জনসংখ্যা (under population) চিহ্নিত করো।

ঘ. রতনের মতো কর্মসংস্থানের জন্য তোমার করণীয় কী? আলোচনা করো।

DB_2023
Views: 407Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এন. কে. স্যার একটি সেমিনারে বলেন “বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ও উন্নয়নকে ধরে রাখতে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই।” তিনি আরো বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। তবে আশার কথা হলো বাংলাদেশ সরকার মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রযুক্তি ও শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মসূচি জোরদার, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচি ইত্যাদি। এর ফলে বাংলাদেশে চাকরি নির্ভরশীলতা কমছে ও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।

ক. নিট অভিবাসন হার-এর সূত্রটি লেখো।

খ. কাম্য জনসংখ্যা ও সর্বোচ্চ উৎপাদন কীভাবে সম্পর্কিত?

গ. উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আত্মকর্মসংস্থান কীভাবে বৃদ্ধি পায়?

ChB_2023
Views: 377Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

সাদেক একজন শিক্ষিত বেকার। সম্প্রতি তিনি 'যুব উন্নয়ন অধিদপ্তর' থেকে প্রশিক্ষণ নিয়ে তার নিজস্ব জমিতে সবজি চাষ ও গরুর খামার গড়ে তুলেছেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতার অভাব, মূলধনের স্বল্পতা, সেচ সুবিধার অভাব, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া ইত্যাদি কারণে সাদেকের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় সরকারি ও এনজিও পৃষ্ঠপোষকতা পেলে তিনি উল্লিখিত সমস্যা কাটিয়ে উঠতে পারেন।

ক. জনসংখ্যার ঘনত্ব কী?

খ. জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে কেন?

গ. সাদেকের উদ্যোগটি চিহ্নিত করো এবং তার সমস্যাসমূহ. ব্যাখ্যা করো।

ঘ. সাদেকের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বিশ্লেষণ করো।

RB_2023
Views: 17Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

মি. ক্যাথুই কৃষি বিশ্ববিদ্যালয় হতে এম.এসসি পাস করার পর তার নিজ গ্রামে একটি আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তোলেন।

স্থানীয় পাহাড়ি কাঠ ব্যবহার করে উৎপাদিত তার আসবাবপত্রগুলোর শহরে যথেষ্ট চাহিদা রয়েছে।

তার নিকট-আত্মীয়রাই তার কারখানার শ্রমিক হিসেবে কাজ করে। মি. ক্যাথুই নিজ যোগ্যতায় একজন সফল উদ্যোক্ত হতে চান।

ক. বেকারত্ব কী?

খ. শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. ক্যাথুই-এর কর্মসংস্থানের কোন প্রসঙ্গটি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মি. ক্যাথুই-এর গৃহীত পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ করো।

MSB_2023
Views: 702Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

বিগত কয়েক বছর ধরে দবিরুল ১ একর জমিতে মাছ ও সবজি চাষ করে আজ সে স্বাবলম্বী।

সরকার দবিরুলের মতো উদ্যোগী যুবকদের স্বাবলম্বী করতে কর্মমুখী শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

ক. আদমশুমারি কী?

খ. প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান- ব্যাখ্যা করো।

গ. দবিরুলের প্রচেষ্টাকে কোন ধরনের কার্যক্রম বলা যায়? ব্যাখ্যা করো।

ঘ. সরকারের ভূমিকা দবিরুলের কার্যক্রমকে আরো বেগবান করবে- বিশ্লেষণ করো।

CB_2023
Views: 48Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

জনাব মাহবুব স্যার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জনসংখ্যা সম্পর্কে অনেক তত্ত্ব প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি তত্ত্বে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পায় ১, ২, ৪, ৮, ১৬..... হারে এবং খাদ্যোৎপাদন বৃদ্ধি পায় -১, ২, ৩, ৪, ৫..... হারে। অপর তত্ত্বে দেশে জনসংখ্যার এমন একটি স্তর নির্দেশ করা হয়, যেখানে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয়।

ক. নিট অভিবাসন কী? খ. প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়ন করে? গ. উদ্দীপকের আলোকে প্রথমে জনসংখ্যার যে তত্ত্বটি উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যার তত্ত্ব দুটির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন তত্ত্বটিকে তুমি অধিকতর কার্যকর বলে মনে করো? বিশ্লেষণ করো।

DB_2022
Views: 22Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

'ক' একটি উন্নয়নশীল দেশ। 'ক' দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি. মি. এবং জনসংখ্যার কাঠামো নিম্নরূপ:

B22kZ9Sx

ক. কাম্য জনসংখ্যা কী? খ. 'অধিক জনসংখ্যা বংলাদেশের প্রধান সমস্যা'- কেন? গ. উদ্দীপক থেকে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার নির্ণয় করো। ঘ. উদ্দীপকের আলোকে 'ক' দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় ' সাপেক্ষে দেশটি জনবহুল হলে তার সমাধানের উপায় বর্ণনা করো ।

DB_2022
Views: 169Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

BbqDQw38MzYfp88bqoq4bJe6ME-TNz4pppX3g6ld7dImTe1GYjx_kpsoOBlirvHte1fuZe9zRsuODN7cHkSLqJOPZobu-I-ts03CEKD7L1wULYiFmaPmhF90ILhiGlvFz9Ea0H3Q384piD3Zte0s0Y0

ক. অভিবাসন কী? খ. অধিক জনসংখ্যা কীভাবে বৈদেশিক নির্ভরশীলতা বৃদ্ধি করে। গ. উদ্দীপকের চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ তত্ত্বটি ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের তত্ত্বটির আলোকে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি মূল্যায়ন করো।

MSB_2022
Views: 109Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

'X' একটি জনবহুল দেশ। এই বিপুল জনসংখ্যা দেশটির খাদ্য, জনস্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ সমস্যা সমাধানে সম্প্রতি দেশটির সরকার পরিবার পরিকল্পনা, কর্মসূচি জোরদারকরণ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালুকরণ, সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মতো কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

ক. জনসংখ্যার ঘনত্ব কী? খ. শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে? গ. x দেশের সমস্যাগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. 'X' দেশের সরকারের গৃহীত কর্মসূচিগুলো বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্লেষণ করো।

MSB_2022
Views: 775Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

একদিন অর্থনীতির এক ক্লাসে শিক্ষক বললেন, বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, মাথাপিছু আয় কম, জীবনযাত্রার মান নিম্ন হওয়ায় বাংলাদেশকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়। তিনি বলেন, যদি আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি, মাথাপিছু আয় বাড়াতে পারি, শান্তিতে বসবাস করতে পারবো। তাহলে বাংলাদেশকেও কাম্য জনসংখ্যার দেশ বলা যাবে। ক. জনসংখ্যার স্থানান্তর কী? খ. আদমশুমারি কেন করা হয়? গ. বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ-ব্যাখ্যা করো ঘ. উদ্দীপকের আলোকে অধিক জনসংখ্যাকেও কাম্য জনসংখ্যায় রূপান্তর করা যায়- ব্যাখ্যা করো।

RB_2022
Views: 183Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

GyWimEGj

পরিবার, পরিকল্পনা, গ্রহণ, জনসচেতনতা, বৃদ্ধি, শিক্ষা, বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার কমানো যায়। ক. অধিক জনসংখ্যা কী? খ. কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়? গ. উদ্দীপক অনুযায়ী স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি হারের চিত্র ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এখনও অধিক? কীভাবে এ হার নিয়ন্ত্রণ করা যায়?

RB_2022
Views: 160Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

জনসংখ্যা নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রচলিত আছে। তন্মধ্যে দুটি তত্ত্ব বহুল প্রচলিত। একটিতে জনসংখ্যার আধিক্য ও খাদ্য উৎপাদন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অন্যটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মাথাপিছু আয় ও সংশ্লিষ্ট জনসংখ্যার ওপর।

ক. জনসংখ্যার ঘনত্ব কী? খ. প্রাকৃতিক ব্যবস্থা (Positive Checks) কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে? গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় তত্ত্বটির মূল বক্তব্য ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রথম তত্ত্বটি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা? মতামত দাও ।

DiB_2022
Views: 705Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

'ক' দেশে কোনো এক বছরে ২০ লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে। মৃত্যুবরণ করে ১০ লক্ষ লোক। উক্ত বছরের মধ্যসময়ে মোট লোকসংখ্যা ছিল ১০ কোটি। সম্পদ সীমিত হওয়ার কারণে বেকারত্বসহ নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে।

ক. আত্মকর্মসংস্থান কী? খ. নিট অভিবাসন ধারণাটি ব্যাখ্যা করো। গ. 'ক' দেশের জন্মহার নির্ণয় করো। ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে তোমার সুপারিশসমূহ উল্লেখ করো।

DiB_2022
Views: 235Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

কোনো একটি উন্নয়নশীল দেশের ২৫ বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ নিম্নে ছকে উল্লেখ করা হলো-

0mteAtLJ

ক. মানবসম্পদ উন্নয়ন কী? খ. জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত ছকটি জনসংখ্যার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ— ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের সারণিতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করো।

CB_2022
Views: 574Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

ewL0PboH

ক. আত্মকর্মসংস্থান কী? খ. শিক্ষা কীভাবে মানবসম্পদের উন্নয়ন প্রভাবিত করে? ব্যাখ্যা করো। গ. 'P' বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। ঘ. উদ্দীপকের আলোকে কাম্য জনসংখ্যা কত ও কেন? ব্যাখ্যা করো।

CB_2022
Views: 597Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

‘B’একটি উন্নয়নশীল দেশ। দেশটির সর্বশেষ আদমশুমারি তথ্য অনুযায়ী নারী পুরুষের অনুপাত হচ্ছে ১০০ঃ১০০.৫.। মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী হলেও, বিভিন্ন কারণে তারা অর্থনৈতিক উন্নয়ন ধারার বাইরে। তাই দেশটির সরকার নারী শিক্ষা প্রসারের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে উপবৃত্তি প্রদান, বিভিন্ন চাকরির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান, ইভটিজিং বন্ধে আইন প্রণয়নসহ নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। এ ক্ষেত্রে সরকারের লক্ষ্য হচ্ছে নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। ক. গাণিতিক বৃদ্ধির হার কী? খ. দরিদ্রতা জনসংখ্যা বৃদ্ধিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে নারী উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি ব্যাখ্যা করো। ঘ. নারীর ক্ষমতায়ন কীভাবে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে? তোমার মতামত দাও ।

ChB_2022
Views: 868Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

‘X’ দেশের জনসংখ্যা ও মাথাপিছু আয় সম্পর্কিত তথ্য নিম্নরূপ:

PhkeTdC0

ক. CBR এর পূর্ণরূপ লেখো । খ. অধিক জনসংখ্যা কীভাবে পরিবেশ বিপর্যয় ঘটায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের তথ্য রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো । ঘ. উদ্দীপকের কোন বিন্দুর সাথে তোমার দেশের জনসংখ্যা পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষণ করো।

ChB_2022
Views: 781Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

qkzONJi8

ক. নিট অভিবাসন কী? খ. ভূ-প্রকৃতি জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির একটি সূচি তৈরি করো। ঘ. উদ্দীপকে জনসংখ্যা বিষয়ক কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

SB_2022
Views: 51Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

স্বল্প-শিক্ষিত, আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী নাসিমা একদিন স্বপ্ন দেখেছিল সে উদ্যোক্তা হবে; অন্যের অধীনে কাজ করবে না; অন্যকে কাজ দিবে। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে অল্পকিছু ঋণ নিয়ে হাঁস-মুরগি পালনের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করে। আত্মপ্রত্যয়ী ও প্ররিশ্রমী নাসিমা এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে থাকে। বর্তমানে সে একটি নার্সারি ও একটি পোল্ট্রি ফার্মের মালিক এবং তার অধীনে প্রায় ১০ জন লোক কাজ করে।

ক. জনসংখ্যার ঘনত্ব কী? খ. মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম — ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. নাসিমার উদ্যোগ বেকার সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

SB_2022
Views: 170Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৪ঃ জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান
All Topics
View

a3bfdxRL

ক. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝ? খ. জনসংখ্যার ঘনত্বের ওপর জন্মহারের প্রভাব কীরূপ? গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারের গতিধারা আলোচনা করো। ঘ. বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেলেও জন্যসংখ্যা বৃদ্ধির হার ক্রমাগত হ্রাস পাচ্ছে কেন? বিশ্লেষণ করো।

JB_2022
Views: 277Answers: 0Bookmarks: 0Asked to solve: 0