SB_2022

স্বল্প-শিক্ষিত, আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী নাসিমা একদিন স্বপ্ন দেখেছিল সে উদ্যোক্তা হবে; অন্যের অধীনে কাজ করবে না; অন্যকে কাজ দিবে। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে অল্পকিছু ঋণ নিয়ে হাঁস-মুরগি পালনের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করে। আত্মপ্রত্যয়ী ও প্ররিশ্রমী নাসিমা এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে থাকে। বর্তমানে সে একটি নার্সারি ও একটি পোল্ট্রি ফার্মের মালিক এবং তার অধীনে প্রায় ১০ জন লোক কাজ করে।ক. জনসংখ্যার ঘনত্ব কী? খ. মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম — ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. নাসিমার উদ্যোগ বেকার সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...