RB_2023

সাদেক একজন শিক্ষিত বেকার। সম্প্রতি তিনি 'যুব উন্নয়ন অধিদপ্তর' থেকে প্রশিক্ষণ নিয়ে তার নিজস্ব জমিতে সবজি চাষ ও গরুর খামার গড়ে তুলেছেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতার অভাব, মূলধনের স্বল্পতা, সেচ সুবিধার অভাব, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া ইত্যাদি কারণে সাদেকের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় সরকারি ও এনজিও পৃষ্ঠপোষকতা পেলে তিনি উল্লিখিত সমস্যা কাটিয়ে উঠতে পারেন।ক. জনসংখ্যার ঘনত্ব কী?খ. জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে কেন?গ. সাদেকের উদ্যোগটি চিহ্নিত করো এবং তার সমস্যাসমূহ. ব্যাখ্যা করো।ঘ. সাদেকের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বিশ্লেষণ করো।

Loading answers...