Questions in this chapter
বিখ্যাত অর্থনীতিবিদ গুনার মিরডাল মানবসম্পদ উন্নয়নে নিম্নরূপ উপাদানের কথা উল্লেখ করেন-
i. খাদ্য ও পুষ্টি, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা
ii. গণসংযোগ মাধ্যম, শক্তিভোগ ও পরিবহণ
iii. সরকারি চাকরি, ব্যবসায় ও স্বকর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে কতজন?
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব হচ্ছে—
নিম্নের কোন বিষয়টি জনসংখ্যার আকারকে প্রভাবিত করে না?
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :

চিত্রটি কোন তত্ত্বের সাথে সম্পর্কিত?
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :

প্রত্যাশিত জনসংখ্যা স্তর হচ্ছে—
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
X' দেশে ২০১৮ সালে ১২ লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং ১০ লক্ষ লোক মৃত্যুবরণ করে। ঐ বছরের মধ্য সময়ের জনসংখ্যা ১০ কোটি।
২০১৮ সালে ‘X’ দেশে স্থূল জন্মহার প্রতি হাজারে কত ছিল?
উদ্দীপকের আলেকে প্রশ্নের উত্ত দাও :
X' দেশে ২০১৮ সালে ১২ লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং ১০ লক্ষ লোক মৃত্যুবরণ করে। ঐ বছরের মধ্য সময়ের জনসংখ্যা ১০ কোটি। দেশটিতে ঐ সময়ে মৃত্যুবরণকারী সংখ্যা যদি হ্রাস পায় তবে স্থূল মৃত্যুহার-
আয়তনের তুলনায় 'A' দেশটির জনসংখ্যা অনেক বেশি। দেশটির জনসংখ্যা ১২ কোটির উপরে, জন্ম হার ২২.৩ এবং মৃত্যু হার ৪.২।
দেশটির জনসংখ্যা দ্রুতহারে বৃদ্ধির কারণ হিসেবে জলবায়ু ও জনগণের খাদ্যাভ্যাসকে চিহ্নিত করা হয়েছে।
ক. জনসংখ্যার ঘনত্ব কী?
খ. ভূ-প্রকৃতি কীভাবে জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক? ব্যাখ্যা করো।
গ. 'A' দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করো।
ঘ. উচ্চ প্রজনন হারই 'A' দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
'A' দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যধিক। দেশটির জলবায়ু উষ্ণ ও আদ্র। ভূমিরূপ উর্বর ও সমতল। এদেশের জনগণের প্রধান খাদ্য ভাত। এছাড়া এখানে শিক্ষার হার অত্যন্ত কম। অধিক জনসংখ্যার কারণে এদেশে খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান, জীবনযাত্রার নিম্নমান ইত্যাদি সমস্যা লেগেই আছে। উদ্ভূত সমস্যা সমাধানে উত্ত দেশের সরকার শিক্ষা ও প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেছে।
ক. নিট অভিবাসন কাকে বলে?
খ. জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'A' দেশের জনাধিক্যের কারণগুলো? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অধিক জনসংখ্যার প্রভাব মোকাবেলায় 'A' দেশের সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা বিশ্লেষণ করো।
২০২১ সালের মধ্যসময়ে 'ক' দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এবং মোট জীবিত জন্মসংখ্যা ২৫ লক্ষ।
উক্ত বছরে ঐ দেশে বহিরাগমন (in migration) ৮০ হাজার এবং বহির্গমন (out migration) ৪ লক্ষ।
ক. অশোধিত মৃত্যুহার কী?
খ. জনসংখ্যা বৃদ্ধি কখন প্রত্যাশিত হতে পারে?
গ. 'ক' দেশের জনসংখ্যার ঘনত্ব ও অশোধিত জন্মহার নির্ণয় করো।
ঘ. 'ক' দেশের নিট অভিবাসন হারের ভিত্তিতে উক্ত দেশের আর্থ- সামাজিক অবস্থা সম্পর্কে তোমার মতামত দাও।

ক. স্থূল জন্মহার কী?
খ. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত 'ab' এবং 'ac' রেখা দ্বারা গণিতের কোন ধরনের হার নির্দেশিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি বাংলাদেশে কতটুকু প্রাসঙ্গিক? বিশ্লেষণ করো।
'A' একটি অনুন্নত দেশ। উক্ত দেশটির জনসংখ্যা ও খাদ্য উৎপাদন সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো:
ক. বেকারত্ব কী?
খ. শিক্ষা মানবসম্পদ উন্নয়নে কীভাবে সহায়তা করে?
গ. 'A' দেশের তথ্য জনসংখ্যার কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দেশটির সমস্যা কীভাবে সমাধান করা যায়? বিশ্লেষণ করো।

ক. অভিবাসন কী?
খ. প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন পরম্পর পরিপূরক- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করো।
'X' দেশের বিভিন্ন বছরের জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ:
ক. স্থূল জন্মহার কী? খ. "জনস্বাস্থ্যের উন্নয়ন মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের ছক তোমার বইয়ের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত তত্ত্বানুযায়ী, জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির মধ্যে ব্যবধান দূর করার ক্ষেত্রে তুমি কী কী উপায় সুপারিশ করবে? বিশ্লেষণ করো।
নিচের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. আত্মকর্মসংস্থান কী?
খ. নারী শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়ক?
গ. উদ্দীপকে চিত্রটি কোন জনসংখ্যা তত্ত্ব নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নির্দেশিত তত্ত্বটির সাথে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ করো।
জনসংখ্যা বিষয়ক এমন একটি তত্ত্ব রয়েছে যার অনুমিত শর্তগুলো হলো খাদ্যের যোগান সীমিত, জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর,
নর-নারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয় নিয়ন্ত্রিত, শাশ্বত ও কৃষিই একমাত্র উৎপাদন ব্যবস্থা ইত্যাদি। এ তত্ত্বে মূলত জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের সম্পর্ক বিষয়ক বক্তব্য উপস্থাপিত হয়েছে।
ক. মানবসম্পদ উন্নয়ন কী?
খ. 'আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি আত্মপ্রত্যয়' ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনসংখ্যা সম্পর্কিত কোন তত্ত্বের ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো।
'ক' দেশে ১৯০০ সালে জনসংখ্যা ছিল ১০ কোটি। ঐ বছরে জীরিত শিশু জন্মগ্রহণ করে ১৫ লক্ষ।
তখন দেশটিতে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল ১ লক্ষ মেট্রিক টন। ১৯২৫ সালে দেশটির জনসংখ্যা হয় ২০ কোটি, খাদ্য উৎপাদন হয় ২ লক্ষ মেট্রিক টন।
১৯৫০ সালে জনসংখ্যা হয় ৪০ কোটি এবং খাদ্য উৎপাদন হয় ৩ লক্ষ মেট্রিক টন।
ক. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
খ. 'অধিক জনসংখ্যা মূলধন গঠনে নেতিবাচক ভূমিকা রাখে'-ব্যাখ্যা করো।
গ. 'ক' দেশের স্থূল জন্মহার নির্ণয় করো।
ঘ. 'ক' দেশের জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারা জনসংখ্যা সংক্রান্ত কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? বিশ্লেষণ করো।
'X' দেশের জনসংখ্যার তথ্য নিম্নরূপ:
ক. স্থূল জন্মহার কী?
খ. "জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে”-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের তথ্য অনুযায়ী তত্ত্বের নাম উল্লেখপূর্বক চিত্রে উপস্থাপন করো।
ঘ. উদ্দীপকের তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে তুমি বাংলাদেশের জন্য কোনটি অধিক সামঞ্জস্যপূর্ণ মনে করো ও কেন?
রিমা ও শিমা নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস-এ চাকরিরত ছিল। 'কোভিড-১৯' মহামারির কারণে তাদের চাকরি চলে যায় এবং গ্রামে ফিরে আসে।
তারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে স্থানীয় বাজারে 'সেলাইঘর' নামে একটি টেইলারিং-এর দোকান দেন। প্রথম মাসে তাদের নিট মুনাফা হয় বিশ হাজার টাকা।
ক. জনসংখ্যার ঘনত্ব কী?
খ. স্থূল জন্মহার কীভাবে পরিমাপ করা হয়?
গ. উদ্দীপকে রিমা ও শিমা-এর উদ্যোগটির প্রকৃতি বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে 'সেলাইঘর'-এর যথার্থতা মূল্যায়ন করো।