ChB_2023

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এন. কে. স্যার একটি সেমিনারে বলেন “বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ও উন্নয়নকে ধরে রাখতে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই।” তিনি আরো বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। তবে আশার কথা হলো বাংলাদেশ সরকার মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রযুক্তি ও শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মসূচি জোরদার, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচি ইত্যাদি। এর ফলে বাংলাদেশে চাকরি নির্ভরশীলতা কমছে ও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।ক. নিট অভিবাসন হার-এর সূত্রটি লেখো।খ. কাম্য জনসংখ্যা ও সর্বোচ্চ উৎপাদন কীভাবে সম্পর্কিত?গ. উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো বর্ণনা করো।ঘ. উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আত্মকর্মসংস্থান কীভাবে বৃদ্ধি পায়?

Loading answers...