Questions in this chapter
মি. রফিক দশ বছর পূর্বে চাকরিতে প্রবেশের সময় একটি ব্যাংক হিসাব খুলেছিলেন। উক্ত হিসাবে প্রতি মাসে তার বেতনের টাকা জমা হয় এবং মাঝেমধ্যে তিনি অল্প পরিমাণ টাকা জমা করেন। সংসার খরচের টাকা উত্তোলনের পর তার হিসাবে সবসময় কিছু টাকা উদ্বৃত্ত থাকে। উদ্বৃত্ত অর্থের ওপর ব্যাংক তার হিসাবে কিছু লাভ প্রদান করে। সম্প্রতি তিনি পারিবারিক একটি অলাভজনক সম্পত্তি বিক্রি করে ১০ লক্ষ টাকা পান। মি. রফিক তার প্রাপ্ত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চাচ্ছেন। উক্ত টাকা তিনি এমন একটি নতুন হিসাবে জমা করবেন যেখানে একটি নির্দিষ্ট সময়ের আগে টাকা উঠানো যাবে না এবং সুদের পরিমাণ বেশি পাওয়া যাবে।
ক. ব্যাংক হিসাব কী?
খ. একজন ছাত্রের জন্য কোন ধরনের হিসাব খোলা উত্তম?
গ. উদ্দীপকে মি. রফিক কোন ধরনের হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. রফিকের খুলতে চাওয়া নতুন ব্যাংক হিসাবটি তার উদ্দেশ্য পূরণে সহায়ক হবে কি? মতামত দাও।
মি. খোরশেদ প্রতি মাসে তার ব্যাংক হিসাবে কিছু টাকা জমা রাখেন। প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করে থাকেন। ব্যাংক তাকে অল্প পরিমাণ মুনাফা দিয়ে থাকে। তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন লটারির ২৫,০০,০০০ টাকা পুরস্কার পেলেন। এখন তিনি এই টাকাগুলো দিয়ে অধিক পরিমাণ মুনাফার হিসাব খুলতে চান।
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী?
খ. ব্যাংক কেন হিসাবের গোপনীয়তা রক্ষা করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. খোরশেদ কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. খোরশেদের লটারির টাকা কোন হিসাবে রাখা অধিকতর মুনাফা অর্জনে সহায়ক হবে? ব্যাখ্যা করো।
জনাব সারওয়ার চাকরি থেকে গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত ১৫ লক্ষ টাকা অধিক মুনাফার আশায় একটি ব্যাংক হিসাবে জমা করেন। এক্ষেত্রে ব্যাংক চেক বইয়ের পরিবর্তে তাকে একটি Receipt প্রদান করে। প্রাত্যহিক খরচ নির্বাহে ব্যাংক কর্মকর্তার পরামর্শে তিনি একটি নতুন হিসাব খোলেন। যেখানে আগের হিসাবের অর্জিত মুনাফা জমা হবে এবং প্রয়োজন অনুযায়ী তিনি উক্ত হিসাব থেকে টাকা উত্তোলন ও টাকা জমা করতে পারবেন। জনাব সারওয়ার বিশেষ প্রয়োজনে নতুন হিসাবের স্থিতির অতিরিক্ত ৫০,০০০ টাকা উত্তোলনের জন্য একটি চেক নিয়ে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে অস্বীকৃতি জ্ঞাপন করেন।
ক. ব্যাংক হিসাব বিবরণী কী?
খ. মূলধন গঠনে স্থায়ী হিসাবের ভূমিকা লেখো।
গ. উদ্দীপকে সারওয়ার প্রথম পর্যায়ে কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক কর্তৃক জনাব সারওয়ারের চেক প্রত্যাখ্যাত হওয়ার যথার্থতা মূল্যায়ন করো।
জনাব তানভীর একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করতেন। গত বছর চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় শুরু করেন। চাকরি জীবনের শুরুতে তিনি যে হিসাব পরিচালনা করতেন বর্তমানে তিনি সেই হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করছেন। বর্তমানে তার ব্যবসায়িক লেনদেন পরিচালনা করতে বেশ অসুবিধা হচ্ছে। ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি আরও একটি নতুন হিসাব খোলার চিন্তা-ভাবনা করছেন।
ক. পেনশন ডিপোজিট হিসাব কী?
খ. কোন হিসাবে ব্যাংক কোনো চেক বই প্রদান করে না?
গ. জনাব তানভীর কোন ধরনের ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করছেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে জনাব তানভীর যে নতুন হিসাব খোলার চিন্তা-ভাবনা করছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
মি. অরুণ একজন পোশাক রপ্তানিকারক। তার ব্যাংক হিসাবে পঁচিশ লক্ষ টাকা স্থিতি আছে। ব্যবসায়িক প্রয়োজনে তিনি ত্রিশ লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলনের প্রস্তাব করলে, ব্যাংক ব্যবস্থাপক তাতে সম্মতি দেয়। পরে কোনো এক সময় পনেরো লক্ষ টাকা একই হিসাবে দীর্ঘমেয়াদে জমা রাখতে চাইলে ব্যবস্থাপক অন্য একটি হিসাব খোলার পরামর্শ দেন।
ক. আমানত কী?
খ. সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে মি. অরুণ কোন হিসাবে লেনদেন করেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক ব্যবস্থাপক কর্তৃক মি. অরুণকে অন্য একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব আহাদ আলী একজন কৃষি কর্মকর্তা। কিছুদিন আগে তিনি চাকরি হতে অবসর গ্রহণ করেন। তিনি অবসর গ্রহণের টাকা সঞ্চয় করতে চান। তাই তিনি এলাকার যমুনা ব্যাংকের ব্যবস্থাপক জনাব আনিস সাহেবের নিকট যান এবং তার পরামর্শক্রমে জনাব আহাদ আলী এমন একটি ব্যাংক হিসাব খুললেন যেখান থেকে একটি নির্দিষ্ট সময় শেষে দ্বিগুণ অর্থ পাবেন, যা তার জন্য উপযোগী ও লাভজনকও বটে।
ক. বাহক চেক কী?
খ. একজন ব্যবসায়ীর জন্য কোন হিসাব উত্তম এবং কেন?
গ. জনাব আহাদ আলীকে ব্যাংক ব্যবস্থাপক কোন ধরনের হিসাব খুলতে বলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত হিসাব খোলা জনাব আহাদ আলীর জন্য কতটুকু যৌক্তিক হবে? তোমার মতামত দাও।
মি. ফারহান একজন চাকরিজীবী। তিনি তার উপার্জিত অর্থের মধ্য থেকে ব্যয় নির্বাহের পর সঞ্চিত অর্থ কপোতাক্ষ ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা করেন। কিছুদিন পর তার অর্থের প্রয়োজন হলে ব্যাংকে অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। এতে তিনি মনঃক্ষুণ্ণ হয়ে অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. ব্যাংক হিসাব কী?
খ. একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উপযোগী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. ফারহান ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. ফরহান পরবর্তীতে যে ধরনের ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব ফরিদ সাহেব একজন ব্যবসায়ী। তার ব্যাংকে একটি হিসাব আছে। এই হিসাবে তিনি দিনে কয়েকবার অর্থ জমা করতে পারেন। কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা তুলতে পারেন না। তিনি এই হিসাবটি তার ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করতে পারবেন কি না এ বিষয়ে ব্যাংক ব্যবস্থাপকের পরামর্শ চাইলে ব্যবস্থাপক তাকে অন্য একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন।
ক. চলতি হিসাব কী?
খ. নমুনা স্বাক্ষর কার্ড বলতে কী বোঝায়?
গ. জনাব ফরিদ সাহেবের হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ব্যবস্থাপকের পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
অষ্টম শ্রেণির ছাত্র সুমন ঢাকার একটি হোস্টেলে থেকে পড়ার সিদ্ধান্ত নেয়। ব্যাংক হিসাব খোলার জন্য সে বাবার সাথে ব্যাংকে যায়। ব্যাংক ম্যানেজার তাকে হিসাব খোলার একটি মূল আবেদন ফর্ম সরবরাহ করেন। সাথে একটি কার্ড ও অপর আরেকটি ফর্ম পূরণ করতে বলেন যা খুবই গুরুত্বপূর্ণ ।
ক. ঋণ আমানতী হিসাব কী?
খ. ব্যাংক কেন হিসাবের গোপনীয়তা রক্ষা করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সুমনের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব খোলা উপযোগী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সুমনকে প্রদত্ত ফর্মটি কেন গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো ।
দেওয়ান সাহেব একজন সিনিয়র ব্যাংক কর্মকর্তা। তিনি একটি ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন গ্রহণ করেন। কিছুদিন পর তার কর্মদক্ষতার জন্য ব্যাংক তাকে পুরষ্কার স্বরূপ মোটা অংকের বোনাস - প্রদান করে। তিনি বোনাসের টাকাটা পূর্বের হিসাবে না রেখে নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত নেন, যা পূর্বের হিসাবের তুলনায় লাভজনক ।
ক. মিশ্র ব্যাংকিং কী?
খ . বিমা সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়?
গ . উদ্দীপকে দেওয়ান সাহেব বোনাসের টাকা কোন হিসাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে দেওয়ান সাহেবের ব্যাংক হিসাব থাকা সত্ত্বেও পরবর্তীতে অপর একটি হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
তামান্না এ বছর রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে । টাকা পাঠানোর জন্য তার বাবা তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলল। এজন্য সে একটি ব্যাংকের ব্যবস্থাপকের নিকট গেল এবং ব্যাংক ব্যবস্থাপক তাকে একটি হিসাব খোলার উপদেশ দিল যেটি তার জন্য উপযোগী ।
ক. ব্যাংক হিসাব কী?
খ. চলতি হিসাব কি সুদ প্রদান করে?
গ. ব্যাংক ব্যবস্থাপক তামান্নাকে কোন ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিলো? উ দ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ব্যাংক হিসাবটির গ্রহণযোগ্যতা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো ।
জনাব সাজীন একজন স্বল্প আয়ের লোক । তিনি তার স্ত্রীর 'নামে ব্যাংকে একটি হিসাব খুলতে চান। ব্যাংক ব্যবস্থাপক তার স্ত্রীর জন্য একটি তালাবদ্ধ কৌটায় টাকা জমাতে “বললেন। অপরদিকে, জনাব সাজীনের ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলের নামে অন্য একটি হিসাব খুলে দেন।
ক. KYC কী?
খ. নমুনা স্বাক্ষর বলতে কী বোঝায়?
গ. জনাব সাজীন তার ছেলের জন্য কোন ধরনের হিসাব খোলেন?
ঘ. জনাব সাজীনের স্ত্রীর নামে ব্যাংকে হিসাব কি খুলতে পারবেন? তোমার মতামত দাও।
মি. রহমান একজন চাকরিজীবী ছিলেন। তখন তিনি লেনদেনের জন্য ব্যাংকে একটি হিসাব খোলেন। প্রয়োজনে এ হিসাব, হতে মাঝে মাঝে তিনি টাকা উত্তোলন করতেন, এবং কিছু সুদও এ হিসাবে জমা হত। অবসরে যাওয়ার পর তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু ব্যবসায়ের লেনদেনের প্রয়োজনে বারবার চেকের মাধ্যমে এ হিসাব হতে টাকা তুলতে গেলে, হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। এ অসুবিধা দূরকল্পে স্বাভাবিক লেনদেনের জন্য ব্যাংক কর্মকর্তা তাকে একটি নতুন হিসাব খোলার পরামর্শ দেন। যাতে তিনি দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করতে পারবেন ।
ক. চেক কী?
খ. KYC ফর্ম কেন প্রয়োজন? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে মি. রহমান কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা - করতেন? ব্যাখ্যা করো ।
ঘ.উদ্দীপকে ব্যবসায়ে স্বাভাবিক লেনদেন বজায় রাখতে ব্যাংক কর্মকর্তার পরামর্শটি সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো।
মি. রাকিব হাসান একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব পরিচালনা করেন। যে ক্ষেত্রে তিনি যখন ইচ্ছা টাকা জমা দেওয়া ও উত্তোলন করতে পারেন এবং প্রয়োজনে জমার অতিরিক্ত টাকাও ব্যাংক দিয়ে থাকে। তিনি তার ছেলের পড়াশোনার খরচ ঢাকায় পাঠানোর জন্য ছেলেকে ব্যাংকে একটি হিসাব খুলতে বলেন । মি. রাকিব সাহেবের ছেলে ব্যাংকে হিসাব খুলতে গেলে ব্যাংক ম্যানেজার তার জন্য উপযোগী একটি ব্যাংক হিসাব খোলার কথা বলেন ।
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী?
খ. কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক ম্যানেজার মি. রাকিব হাসানের ছেলেকে কোন হিসাব খোলার পরামর্শ দিলেন? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি, রাকিব সাহেব ব্যবসায়ের জন্য যে হিসাব পরিচালনা করেন তা যেকোনো ব্যবসায়ীর জন্যই সর্বোত্তম— বিশ্লেষণ করো
জহির সাহেব একজন ব্যবসায়ী। তার একটি ব্যাংক হিসাব রয়েছে, যা থেকে তিনি নির্দিষ্ট হারে সুদ পান। তবে তিনি ব্যাংক হিসাব থেকে বার বার অর্থ উত্তোলন করতে পারেন না। বর্তমানে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ায় অসুবিধা হচ্ছে। নগদ অর্থের সংকট মোকাবেলায় জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না। ফলে চড়া সুদে মহাজন থেকে ঋণ নিতে হয়। এহেন অসুবিধা দূরীকরণে ও দক্ষতার সাথে সাশ্রয় উপায়ে ব্যাংকের সহযোগিতা পাওয়ার জন্য জহির সাহেবকে নতুন একটি ব্যাংক হিসাব শুরু করার জন্য তার ব্যাংকার বন্ধু পরামর্শ দিলেন । তবে এতে কোনো সুদ পাওয়া যাবে না ।
ক. ব্যাংক হিসাব কী?
খ. “ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে KYC ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ”– ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে বর্ণিত জহির সাহেব কোন ধরনের ব্যাংক হিসাবে লেনদেন করেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. জহির সাহেবের বন্ধুর পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব আলম একজন চাকুরিজীবী । তিনি লটারিতে ১০ লক্ষ টাকা পুরস্কার পেয়ে একটি হিসাবের মাধ্যমে ব্যাংকে পুরো অর্থ জমা রাখেন। ব্যাংক জমার রসিদ প্রদান করলেও কোনো চেক বই ইস্যু করেনি। মেয়াদ শেষে উচ্চ হারে সুদসহ সমুদয় অর্থ তিনি একসাথে উত্তোলন করতে পারবেন। জনাব আলম দুই বছর পূর্বে ব্যাংকে আর একটি হিসাব খুলেছিলেন। ব্যাংক ঐ সময় তাকে চেক বই দিয়েছিল। তিনি প্রয়োজনে তা ব্যবহার করে সপ্তাহে দুই বার অর্থ উত্তোলন করতে পারেন । জমা অর্থের উপর সুদও প্রদান করে ঐ হিসাবটি ।
ক. পাস বই কী?
খ. “চেক বিনিময়ের নিরাপদ মাধ্যম”- ব্যাখ্যা করো ।
গ. দুই বছর পূর্বে জনাব আলম কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. নিয়মিত লেনদেনের সুবিধার্থে জনাব আলমের জন্য কোন হিসাবটি উত্তম? বিশ্লেষণ করো।
জনাব মনির একজন চাকুরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটি হিসাব খুলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখেন। এ হিসাব হতে তিনি মুনাফাও পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার ব্যাংক হিসাব হতে টাকা উত্তোলন করেন । এবার তিনি জাতীয় ক্রীড়া সংস্থার লটারি কিনে সৌভাগ্যক্রমে দশ লক্ষ টাকা পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত সম্পূর্ণ টাকা এককালীন
ব্যাংকে একটি বেশি আয়ের হিসাব খুলে তাতে জমা রাখবেন ।
ক. ব্যাংক হিসাব বিবরণী কী?
খ. সঞ্চয়ী হিসাব চলতি হিসাব থেকে পৃথক কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব মনির কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব মনির লটারির টাকা ব্যাংকের কোন হিসাবে রাখার বিষয়ে ভাবছেন বলে তুমি মনে করো? যুক্তি দাও ।
জনাব সৈকত একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার হাতে বর্তমানে ৫ লক্ষ টাকা রয়েছে। তিনি এ অর্থ ব্যাংকে জমা রাখতে ইচ্ছুক। তার বন্ধু রাজন তাকে এমন একটি হিসাব খুলতে অনুরোধ করেন, যার মুনাফার হার সর্বোচ্চ হবে এবং বার বার টাকা দেয়ার ঝামেলা নেই, তবে নির্দিষ্ট মেয়াদের পূর্বে জমাকৃত অর্থ উত্তোলন করা যাবে না। অবশেষে সৈকত সাহেব এমন একটি হিসাব খোলেন যেখান থেকে তিনি সপ্তাহে দুইবার পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের সুবিধা পান, এছাড়াও মুনাফা পাওয়া যায় ।
ক. ডিপিএস (DPS) কী?
খ. “ব্যাংক হিসাব হলো ব্যাংকিং সেরা গ্রহণের প্রবেশদ্বার” ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে রাজন সাহেব জনাৰ সৈকত কে কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে অনুরোধ করেছিলেন? তা ব্যাখ্যা করো ।
ঘ. জনাব সৈকত যে ধরনের ব্যাংক হিসাব খোলেন উদ্দীপকের আলোকে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব সিফাত একজন চাকরিজীবী। তিনি বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পেয়ে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবে দৈনিক ব্যাংকিং কর্মঘণ্টায় যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারেন এবং সপ্তাহে দুবার টাকা উত্তোলন করতে পারেন। তিনি তার ভবিষ্যৎ- আর্থিক নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। তার ব্যাংকার ভাই তাকে ১২ বছর মেয়াদি একটি স্কিম খোলার পরামর্শ দিলেন যেটিতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা রাখতে হবে ।
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী?
খ. চলতি ব্যাংক হিসাব কীভাবে বন্ধ করতে হয়?
গ. উদ্দীপকে জনাব সিফাত কোন ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে থাকেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে জনাব সিফাতের ব্যাংকার ভাই এর পরামর্শটি কি তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সৃষ্টি করতে পারবে? মতামত দাও।
জনাব তানভীর ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব খুলতে চান । হিসাব খোলার জন্য তাকে সাধারণ আবেদন ফর্মের সাথে বিশেষ তথ্য সম্বলিত আরেকটি ফর্ম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। দেশে মানি লন্ডারিং আইন প্রবর্তনের পর থেকে এ ধরনের ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। জনাব তানভীর এমন একটি হিসাব খোলেন যেখানে দিনে যতবার ইচ্ছা ততবার টাকা জমা ও উত্তোলন করতে পারবেন এবং প্রয়োজনে জমাতিরিক্ত ঋণ গ্রহণ করতে পারবেন ।
ক. ব্যাংক জমা রসিদ কী?
খ. ব্যাংক কেন গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে? ব্যাখ্যা করো।
গ. জনাব তানভীর ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. বিশেষ তথ্য সম্বলিত ফর্মটি জালিয়াতি ও অবৈধ লেনদেন রোধে কার্যকর ভূমিকা রাখবে— একমত হলে যুক্তিসহ উপস্থাপন করো ।