SB_2022
জনাব সিফাত একজন চাকরিজীবী। তিনি বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পেয়ে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবে দৈনিক ব্যাংকিং কর্মঘণ্টায় যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারেন এবং সপ্তাহে দুবার টাকা উত্তোলন করতে পারেন। তিনি তার ভবিষ্যৎ- আর্থিক নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। তার ব্যাংকার ভাই তাকে ১২ বছর মেয়াদি একটি স্কিম খোলার পরামর্শ দিলেন যেটিতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা রাখতে হবে । ক. নমুনা স্বাক্ষর কার্ড কী?খ. চলতি ব্যাংক হিসাব কীভাবে বন্ধ করতে হয়? গ. উদ্দীপকে জনাব সিফাত কোন ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে থাকেন? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে জনাব সিফাতের ব্যাংকার ভাই এর পরামর্শটি কি তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সৃষ্টি করতে পারবে? মতামত দাও।
Loading answers...