SB_2022
জনাব মনির একজন চাকুরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটি হিসাব খুলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখেন। এ হিসাব হতে তিনি মুনাফাও পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার ব্যাংক হিসাব হতে টাকা উত্তোলন করেন । এবার তিনি জাতীয় ক্রীড়া সংস্থার লটারি কিনে সৌভাগ্যক্রমে দশ লক্ষ টাকা পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত সম্পূর্ণ টাকা এককালীনব্যাংকে একটি বেশি আয়ের হিসাব খুলে তাতে জমা রাখবেন ।ক. ব্যাংক হিসাব বিবরণী কী?খ. সঞ্চয়ী হিসাব চলতি হিসাব থেকে পৃথক কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব মনির কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব মনির লটারির টাকা ব্যাংকের কোন হিসাবে রাখার বিষয়ে ভাবছেন বলে তুমি মনে করো? যুক্তি দাও ।
Loading answers...