ChB_2022
জনাব আলম একজন চাকুরিজীবী । তিনি লটারিতে ১০ লক্ষ টাকা পুরস্কার পেয়ে একটি হিসাবের মাধ্যমে ব্যাংকে পুরো অর্থ জমা রাখেন। ব্যাংক জমার রসিদ প্রদান করলেও কোনো চেক বই ইস্যু করেনি। মেয়াদ শেষে উচ্চ হারে সুদসহ সমুদয় অর্থ তিনি একসাথে উত্তোলন করতে পারবেন। জনাব আলম দুই বছর পূর্বে ব্যাংকে আর একটি হিসাব খুলেছিলেন। ব্যাংক ঐ সময় তাকে চেক বই দিয়েছিল। তিনি প্রয়োজনে তা ব্যবহার করে সপ্তাহে দুই বার অর্থ উত্তোলন করতে পারেন । জমা অর্থের উপর সুদও প্রদান করে ঐ হিসাবটি । ক. পাস বই কী?খ. “চেক বিনিময়ের নিরাপদ মাধ্যম”- ব্যাখ্যা করো ।গ. দুই বছর পূর্বে জনাব আলম কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো ।ঘ. নিয়মিত লেনদেনের সুবিধার্থে জনাব আলমের জন্য কোন হিসাবটি উত্তম? বিশ্লেষণ করো।
Loading answers...