Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

হারুন সাহেবের কোনো ব্যাংক হিসাব নেই। তাই তিনি ৫০,০০০ টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খুলতে চান। রাজু সাহেব তাকে এমন একটি ব্যাংক হিসাব খুলতে বলেন যেটার মেয়াদকাল নির্দিষ্ট এবং যা থেকে অধিক মুনাফা পাওয়া যেতে পারে। তবে তিনি তার বন্ধু সুজন সাহেবের কথামতো এমন একটি হিসাব খোলেন যেখানে বিভিন্ন সময়ে তিনি টাকা জমা রাখতে ও উত্তোলন করতে পারবেন । এ হিসাবে সুদের হার কম হলেও ব্যাংকিং সুবিধা বেশি।

ক.ব্যাংক পাস বই কী ?

খ. KYC বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে রাজু সাহেব হারুন সাহেবকে কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে বলেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের আলোকে হারুন সাহেব যে ব্যাংক হিসাব খোলেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

DB_2019
Views: 409Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

সফল ব্যবসায়ী জনাব সুবির 'রত্ন' ব্যাংকে একটি হিসাব খোলেন, যেখানে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায়। কিন্তু কোনো মুনাফা যুক্ত হয় না। মুনাফার কথা বিবেচনা করে তিনি আরেকটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন; কিন্তু ব্যাংক তাকে কোনো চেক বই প্রদান করেনি। তিনি পূর্বের হিসাব খোলার পদ্ধতির চেয়ে পরবর্তী হিসাব খোলার পদ্ধতিকে সহজ মনে করেন ।

ক. KYC কী?

খ. নাবালক কি ব্যাংক হিসাব খুলতে পারে?

গ. জনাব সুবির প্রথমে কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে বর্ণিত প্রথম হিসাবের চেয়ে পরবর্তী হিসাব খোলা সহজ হওয়ার কারণ বিশ্লেষণ করো।

RB_2019
Views: 265Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব রাজিব ও জনাব রাতুল দুই ভাই । জনাব রাতুল তার ব্যাংক হিসাবের মাধ্যমে বছরে কিছু টাকা সুদ পেলেও জনাব রাজিব তার ব্যাংক হিসাব থেকে কোন সুদ পান না। হঠাৎ জরুরি প্রয়োজনে জনাব রাজিব তার হিসাব থেকে অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ 'পান। অপরদিকে জনাব রাতুল জমা অপেক্ষা অতিরিক্ত অর্থের চেক উপস্থাপন করলে ব্যাংক তা দিতে অসম্মতি জানায়। এতে জনাব রাতুল কিছুটা চিন্তিত ও মনঃক্ষুণ্ণ হন।

ক. ব্যাংক হিসাব কী?

খ. KYC বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের জনাব রাজিবের ব্যাংক হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. জানব রাতুলের হিসাবের প্রকৃতি অনুযায়ী তার মনঃক্ষুণ্ণ হওয়া কি যুক্তিযুক্ত? মতামত দাও ৷

DiB_2019
Views: 632Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব পারভেজ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে প্রতি মাসে আয় থেকে কিছু টাকা জমা করেন এবং প্রয়োজনে উত্তোলন করেন। হিসাব খোলার সময় ব্যাংক কর্মকর্তা তার পরিচয়, আয়ের উৎস, নিট সম্পদের পরিমাণ, অনুমিত মাসিক লেনদেনের পরিমাণ সংবলিত একটি তথ্য ফর্ম দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি জমি বিক্রি করে ৩৫ লক্ষ টাকা পেলেন । ব্যাংক কর্মকর্তার পরামর্শে জনাব পারভেজ অন্য একটি হিসাব খুলে উক্ত টাকা ১৫ বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নিলেন

ক. চলতি হিসাব কী?

খ. ব্যাংক কেন হিসাবের গোপনীয়তা রক্ষা করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কোন ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে?

ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় হিসাবটির যথার্থতা মূল্যায়ন করো।

DiB_2019
Views: 59Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব মারুফ ভবিষ্যতের কথা চিন্তা করে ৭ বছর মেয়াদের জন্য একটি ব্যাংক হিসাবে ৫ লক্ষ টাকা জমা রাখেন। ব্যাংক থেকে তাকে কোনো চেক বই দেওয়া হয়নি। অন্যদিকে তার বন্ধু জনাব আবিদ প্রতি মাসে ৩ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি অনুযায়ী তিনি আগামী ১০ বছরব্যাপী তার ব্যাংক হিসাবে টাকা জমা রাখবেন এবং মেয়াদ শেষে এককালীন সম্পূর্ণ অর্থ উত্তোলন করবেন ।

ক. ব্যাংক পাস বই কী?

খ. মানি লন্ডারিং প্রতিরোধে KYC ফর্মের ভূমিকা কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব মারুফ কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।

ঘ. ‘জনাব আবিদের ব্যাংক হিসাব একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে' –তুমি কি একমত? মতামত দাও।

SB_2019
Views: 470Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব আসলাম সামিট ব্যাংকের মাধ্যমে নিয়মিত তার -ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবের বিপরীতে কোনো সুদ না পেলেও ব্যাংক বছর শেষে চার্জ কেটে নেয়। অন্যদিকে, তার বন্ধু জনাব খালেদ একজন বেসরকারি চাকরিজীবী তিনি অবসর পরবর্তী অনিশ্চয়তার কথা বিবেচনা করে আদিল ব্যাংকে একটি বিশেষ সঞ্চয়ী হিসাব খোলেন, যেখানে প্রতি মাসে একটি 'নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবেন এবং অবসর পরবর্তী দশ বছর প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করবেন।

ক. ব্যাংক হিসাব কী?

খ. ব্যাংক পাস বই কেন প্রদান করা হয়?

গ. উদ্দীপকে জনাব আসলাম বর্তমানে কোন ব্যাংক হিসাবের আওতায় রয়েছেন? ব্যাখ্যা করো ৷

ঘ. উদ্দীপকে জনাব খালেদ যে ধরনের বিশেষ সঞ্চয়ী হিসাব খুলেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

JB_2019
Views: 382Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব আজাদ একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি প্রতি মাসে বেতন থেকে কিছু পরিমাণ অর্থ তার ব্যাংক হিসাবে জমা করেন। কয়েক বছর পর তিনি তার ব্যাংক হিসাবে জমানো টাকাগুলো একত্রে অন্য একটি ব্যাংক হিসাবে বেশি লাভজনক খাতে দীর্ঘ মেয়াদের ভিত্তিতে রাখার সিদ্ধান্ত নিলেন। সে অনুযায়ী তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করে একটি বেশি লাভজনক ব্যাংক হিসাবে টাকাটা জমা রাখলেন ৷

ক. KYC ফর্ম কী?

খ. নমুনা স্বাক্ষর কার্ড বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের আলোকে জনাব আজাদ প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো ।

ঘ. জনাব আজাদের দ্বিতীয় পর্যায়ে হিসাব খোলার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

JB_2019
Views: 507Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব হাসিনুর চাকরি থেকে অবসর গ্রহণের পর একটি ব্যবসায় শুরু করলেন। তিনি তার পুরাতন ব্যাংক হিসাবেই লেনদেন চালু রাখলেন । জনাব হাসিনুর তার এক পাওনাদারকে ৫০,০০০ টাকার একটি চেক দিলেন। চেকটি এ্যাংকে উপস্থাপন করলে ব্যাংক টাকা প্রদান না করে তাকে জানালো যে, জনাব হাসিনুর চলতি সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করেছেন। পাওনাদার বিরক্ত হয়ে জনাব হাসিনুরকে ব্যবসায়িক লেনদেন সহায়ক একটি নতুন হিসাব খোলার পরামর্শ দিলেন ।

ক.নমুনা স্বাক্ষর কার্ড কী?

খ.বিনিময় বিল কি শর্তযুক্ত হতে পারে?

গ.জনাব হাসিনুরের পুরাতন হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ.পাওনাদারের পরামর্শ মতে নতুন হিসাব খুললে জনাব হাসিনুরের ব্যবসায়িক লেনদেন কতটা সহজ হবে? আলোচনা করো ।

BB_2019
Views: 715Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

জনাব তানভীর আহমেদ একজন ব্যবসায়ী। তার HL ব্যাংক-এ একটি সঞ্চয়ী হিসাব আছে। তিনি এই হিসাবটি তার ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করতে পারবেন কিনা এ বিষয়ে ব্যাংক ব্যবস্থাপকের পরামর্শ চাইলেন। ব্যবস্থাপক তাকে অন্য একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন ।

ক. ব্যাংক হিসাব কী?

খ. একজন ছাত্রের জন্য কোন ধরনের হিসাব উপযোগী? ব্যাখ্যা করো ।

গ. জনাব তানভীর আহমেদের সঞ্চয়ী হিসাবটি কেন ব্যবসায়িক লেনদেনে উপযুক্ত নয়? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের ব্যবস্থাপক জনাব তানভীর আহমেদকে যে হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

AB_2018
Views: 638Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

ব্যাংক হিসাব কী?

RB_2023
JB_2023
MSB_2022
RB_2022
ChB_2022
JB_2019
DiB_2019
AB_2018
DB_2017
BB_2017
RB_2017
SB_2017
ChB_2016
Views: 257Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

নমুনা স্বাক্ষর কার্ড কী?

DiB_2023
DB_2023
MSB_2023
DiB_2022
JB_2022
CB_2022
BB_2019
ChB_2017
RB_2016
Views: 825Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

ব্যাংক হিসাব বিবরণী কী?

DiB_2023
SB_2022
Views: 717Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

আমানত কী?

ChB_2023
Views: 30Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

বাহক চেক কী?

SB_2023
CB_2023
Views: 751Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

পেনশন ডিপোজিট হিসাব কী?

CB_2023
Views: 786Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

চলতি হিসাব কী?

BB_2023
DiB_2022
Views: 399Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

চেক কী?

DiB_2022
CB_2017
Views: 574Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

ডিপিএস (DPS) কী?

SB_2022
Views: 798Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

পাস বই কী?

ChB_2022
SB_2019
DB_2019
Views: 116Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাব
All Topics
View

ব্যাংক জমা রসিদ কী?

BB_2022
Views: 39Answers: 0Bookmarks: 0Asked to solve: 0