ChB_2022
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ ব্যাংক হিসাবAll Topics

জহির সাহেব একজন ব্যবসায়ী। তার একটি ব্যাংক হিসাব রয়েছে, যা থেকে তিনি নির্দিষ্ট হারে সুদ পান। তবে তিনি ব্যাংক হিসাব থেকে বার বার অর্থ উত্তোলন করতে পারেন না। বর্তমানে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ায় অসুবিধা হচ্ছে। নগদ অর্থের সংকট মোকাবেলায় জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না। ফলে চড়া সুদে মহাজন থেকে ঋণ নিতে হয়। এহেন অসুবিধা দূরীকরণে ও দক্ষতার সাথে সাশ্রয় উপায়ে ব্যাংকের সহযোগিতা পাওয়ার জন্য জহির সাহেবকে নতুন একটি ব্যাংক হিসাব শুরু করার জন্য তার ব্যাংকার বন্ধু পরামর্শ দিলেন । তবে এতে কোনো সুদ পাওয়া যাবে না ।ক. ব্যাংক হিসাব কী?খ. “ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে KYC ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ”– ব্যাখ্যা করো ।গ. উদ্দীপকে বর্ণিত জহির সাহেব কোন ধরনের ব্যাংক হিসাবে লেনদেন করেছিলেন? ব্যাখ্যা করো । ঘ. জহির সাহেবের বন্ধুর পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

Loading answers...