Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

মি. হাবিব রাজশাহীর সাহেব বাজারে একটি ডিপার্টমেন্ট। স্টোর স্থাপন করেন। এখানে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়। সকল দ্রব্যাদি পৃথক স্থানে বিভাগ অনুসারে সাজানো হয়েছে। আবার ক্রেতা আকর্ষণের জন্য পণ্যগুলোকে চমৎকারভাবে ডিসপ্লে করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়ে সহজ চলাচল, আরামদায়ক পরিবেশ ও স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেছে।

ক. প্রক্রিয়া বিন্যাস কী?

খ. "উত্তম বিন্যাস কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বিন্যাসের আওতায়। সুসজ্জিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. বৈশিষ্ট্যের ভিত্তিতে মি. হাবিবের প্রতিষ্ঠানের বিন্যাসকে উত্তম বিন্যাস বলা যায় কি? উদ্দীপকের আলোকে তোমার উত্তরের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

DB_2021
Views: 587Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

মিসেস নাসরিন রংপুরের নতুন বাজারে 'রংধনু কালেকশন' নামে একটি বৃহদায়তন বিপণি প্রতিষ্ঠা করেন। উক্ত বিপণিতে বিভিন্ন। ধরনের ভোগ্য পণ্য আলাদা আলাদা বিভাগে সাজানো হয়েছে। মনোরম পরিবেশ, সুন্দর বিন্যাস, মানসম্মত পণ্য, আকর্ষণীয় ডিজাইনের পণ্য, পছন্দসই পণ্যটি দ্রুত নির্বাচনের সুযোগ প্রভৃতি থাকায় 'রংধনু কালেকশন' ব্যাপক সুনাম অর্জন করেছে। সম্প্রতি মিসেস নাসরিন ব্যবসায় সম্প্রসারণের জন্য বাজারের দ্বিতীয় তলায় একটি রুম ভাড়া নেন এবং পণ্য মজুদ রাখেন। মজুদ স্থানটিতে পণ্য সামগ্রী যথাযথভাবে সাজানো থাকায় তার পক্ষে সুন্দর ও সাবলীলভাবে। প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হচ্ছে।

ক. পণ্য বিন্যাস কী?

খ. "স্থির বিন্যাসের প্রয়োগক্ষেত্র সীমিত"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মিসেস নাসরিনের বিপণিতে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত, ব্যবসায়টি সম্প্রসারণের অংশে যে ধরনের বিন্যাস অনুসরণ করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

MSB_2021
ChB_2021
Views: 666Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

মনোরোম পরিবেশ, পণ্যের সুন্দর বিন্যাস, মানসম্পন্ন এবং পছন্দসই পণ্য পেতে ফুয়াদ শপিংমলের 'মোস্তফা মার্ট' একটি বৃহদায়তন বিপণি বিতান। সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায় সম্প্রসারণের জন্য মার্কেটের দ্বিতীয় তলায় আরও দুটি কক্ষ ভাড়া নেন। সেখানে তিনি পণ্য মজুদ করে রাখেন। মজুদ স্থানটিতে পণ্য সামগ্রী যথাযথভাবে সাজানো থাকায় তার পক্ষে সুন্দরভাবে দোকান। পরিচালনা করা সম্ভব হচ্ছে।

ক. পণ্য বিন্যাস কী?

খ. "যথাযথ বিন্যাস প্রতিষ্ঠানের অপচয় কমায়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের বিপণিটি কোন ধরনের লে-আউটের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত' ব্যবসায়টি সম্প্রসারণের ক্ষেত্রে যে লে- আউট অনুসরণ করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

RB_2021
Views: 243Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

রহমান স্টিল মিলস লিমিটেড উৎপাদন কাজের সুবিধার জন্য সমজাতীয় যন্ত্রপাতিগুলোকে ক্রমানুসারে বিন্যাস করেন। ফলে প্রতিষ্ঠানটি খুব সহজেই স্টিল উৎপাদনে সক্ষম হয়। বিন্যাসটি নমনীয় হওয়ায় খুব সহজেই যন্ত্রপাতি বা কাজে পরিবর্তন আনতে পারে। অন্যদিকে, রহমান সাহেব তার জাহাজ তৈরির কারখানায় সম্পূর্ণ ভিন্ন ধরনের বিন্যাস করেন। তিনি-জাহাজ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানে এনে কাজ সম্পাদন করেন।

ক. অফিস বিন্যাস কী?

খ. "সেবা বিন্যাসের মূল লক্ষ্য ক্রেতা সেবা"- ব্যাখ্যা করো।

গ. রহমান স্টিল মিলস কোন ধরনের বিন্যাস অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে রহমান সাহেব জাহাজ তৈরির জন্য যে বিন্যাস অনুসরণ করেছেন তার যৌক্তিকতা তুলে ধরো।

RB_2021
Views: 19Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

মি. বারী ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি উপকরণাদির কাজ বা বৈশিষ্ট্য অনুযায়ী। সেগুলোকে সজ্জিত করেন। পাশাপাশি তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন কর্মীদের আগমন ও প্রস্থানের জন্য পর্যাপ্ত সিঁড়ি ও বিকল্প জায়গা, পর্যাপ্ত আলো-বাতাস। সেই সাথে তিনি বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক নির্দিষ্ট জায়গাগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করেন। এজন্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মীরা খুব খুশি। তাই তারা নিজ নিজ কাজ সম্পাদনে দক্ষতার পরিচয় দিচ্ছে। এতে প্রতিষ্ঠানও লাভবান হচ্ছে।

ক. সার্ভিস লে আউট কী?

খ. "লে আউট উন্নত কার্যপরিবেশ নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত গার্মেন্টস ফ্যাক্টরির বিন্যাসের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 139Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব রায়হান সাহেব ঢাকার কোয়ালিটি গার্মেন্টস-এর একটি শাখা যশোরের ঝিকরগাছায় স্থাপন করেন। উক্ত ফ্যাক্টরিতে। পঞ্চম তলায় কাপড় কাটা হয়। চতুর্থ ও তৃতীয় তলায় কাপড় সেলাই করা হয়, দ্বিতীয় তলায় অফিস এবং নিচ তলায় কাপড় ওয়াশিং ও প্যাকেট করা হয়। একদিন হঠাৎ অগ্নিকান্ড সংঘটিত হয়। ফ্যাক্টরিতে। প্রবেশ ও বাইরের সিঁড়ি প্রশস্ত হওয়ার কারণে শ্রমিকরা ভালোভাবে এ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফলে সহজ চলাচলের জন্য গার্মেন্টস শিল্পটি ঝুঁকির হাত থেকে রক্ষা পায়।

ক. বিন্যাস কী?

খ. "বিন্যাসের মাধ্যমে কর্মীদের মনোবল বাড়ে"-ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত লে-আউট কোন ধরনের তা ব্যাখ্যা করো।

ঘ. অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর ক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 183Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব সাবিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঢাকার মিরপুর- ১০ এ 'রংধনু' নামে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। নতুন এ শপে পণ্যগুলোকে আলাদা বিভাগে সাজিয়ে রাখা হয়। নির্দিষ্ট বিভাগ থেকে ক্রেতারা পণ্য কিনে। সুন্দর ও সজ্জিত এ শপটি ক্রেতাদের আকৃষ্ট করে। কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শপটিতে চলাচলের অসুবিধা দেখা দেয়। ফলে মি. সাবিক নতুন একটি স্থানে ক্রেতাদের চলাচলের সুযোগ ও কার্যকরভাবে পণ্য সাজিয়ে রাখার কথা চিন্তা করছেন।

ক. বিন্যাস কী?

খ. "যথাযথ বিন্যাস প্রতিষ্ঠানের অপচয় কমায়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত রংধনু শপে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা করো।

ঘ. উদ্দীপকে নতুন স্থানের বিন্যাসটির ধরন উল্লেখপূর্বক রংধনু-এর প্রয়োজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করো।

SB_2021
Views: 573Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

'আহসান কন্সট্রাকশন' চট্টগ্রাম শহরের বিভিন্ন অভিজাত এলাকায় নিজ তত্ত্বাবধানে আধুনিক, রুচিসম্মত ফ্ল্যাট তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়টি দুই ভাগে বিভক্ত। একভাগে অনেক কর্মী কাজ করে এবং অন্যভাগে অফিস প্রধান কাজ করেন। প্রত্যেকে সার্বক্ষণিক কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং একে অপরের সাথে শুধু কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও নির্দেশনা দেওয়া-নেওয়া করে থাকেন।

ক. পণ্য বিন্যাস কী?

খ. স্থির বিন্যাস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে 'আহসান কন্সট্রাকশন'-এর পণ্য নির্মাণে কোন বিন্যাস প্রযোজ্য? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে 'আহসান কন্সট্রাকশন'-এর প্রধান কার্যালয়ে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? এর সুবিধা-অসুবিধা আলোচনা করে মতামত দাও।

SB_2021
Views: 844Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব সাগর কুমিল্লা শহরে একটি সুপার শপ স্থাপন করেন। উক্ত সুপার শপে বিভিন্ন পণ্য পৃথক পৃথক সেলফে সুন্দরভাবে সাজানো থাকে যাতে ক্রেতারা সহজে তাদের নির্দিষ্ট পণ্যটি কিনতে। পারে। এজন্য জনাব সাগরের শপটি কুমিল্লা শহরে ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। বর্তমানে তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য তার শপের দোতলা ভাড়া নেন। সেখানে তার পণ্য মজুদ রাখেন। মজুদ স্থানটিতে পণ্যসামগ্রী যথাযথভাবে সাজানো থাকায় তিনি সহজে তার শপটি পরিচালনা করতে পারছেন।

ক. লে আউট কী?

খ. "সার্ভিস লে আউট উত্তম ক্রেতা সেবা নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।

গ. জনাব সাগরের শপটি কোন ধরনের লে আউট অনুসরণ করছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব সাগর ব্যবসায় সম্প্রসারণের জন্য যে লে আউট অনুসরণ করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

JB_2021
Views: 209Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব রাসেল ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। উক্ত গার্মেন্টস এর নিচতলায় তৈরি পোশাক প্যাকেটজাত করা হয়। ২য় তলায় কাপড় কাটা, ৩য় ও ৪র্থ তলায় কাপড় সেলাই এবং ৫ম তলায় কাপড় ওয়াশিং করা হয়। বর্তমানে জনাব রাসেল সুষ্ঠুভাবে ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য গার্মেন্টস এর পাশেই একটি অফিস। ভাড়া নেন। সেখানে অফিসের বিভিন্ন বিভাগ এবং অফিসের প্রয়োজনীয় ফ্যাক্স মেশিন, কম্পিউটার, ফটোকপি মেশিন ও অন্যান্য আসবাবপত্র সুসজ্জিতভাবে সাজানো ও সংরক্ষিত হয়েছে। যার ফলে তিনি ভালোভাবে অফিস কার্যক্রম পরিচালনা করতে পারছেন।

ক. পণ্য বিন্যাস কী?

খ. "স্থির বিন্যাসে নির্দিষ্ট স্থানে পণ্য স্থির থাকে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত কোন ধরনের লে-আউট/বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. লে-আউটের ধরন উল্লেখপূর্বক বর্তমানে জনাব রাসেলের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

JB_2021
Views: 672Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

'MN বিল্ডারস' উপকরণাদির বৈশিষ্ট্য অনুযায়ী যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ আলাদা আলাদা জায়গায় মজুদ রাখে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জেলা শহর থেকে ১০০ কি.মি. দূরে একটি ভবন নির্মাণের ঠিকাদারী লাভ করে। প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে প্রকল্প এলাকার কাছাকাছি একটি ভবন ভাড়া নেয়। সেই ভবনটিতে পরিচালক, ব্যবস্থাপক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অবস্থান করেন। কিন্তু কাঁচামাল, যন্ত্রপাতি প্রতিনিয়ত বহন করে নিয়ে আসতে প্রতিষ্ঠানটিকে যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হয়। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত ফলাফল লাভে ব্যর্থ হয়।

ক. এ-ওয়ান সিস্টেম কী?

খ. পণ্যের প্রকৃতি কীভাবে বিন্যাসকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. 'MN বিন্ডারস'-এর সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।

BB_2021
Views: 418Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

দৃশ্যকল্প-১: জনাব ইমন 'চয়েস বস্ত্র বিতান' নামে কুমিল্লা শহরে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। তিনি পোশাকগুলো লেডিস, জেন্টস ও চিলড্রেন এ তিন বিভাগে সাজিয়ে রাখেন। তিনি বিপণিটির এক কোণে ক্রেতাদের বসা ও বাচ্চাদের খেলার ব্যবস্থাও করেছেন। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে।

দৃশ্যকল্প-২: জনাব মামুন একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। কাজ বা বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও জনশক্তির বিন্যাস করা হয়। একই প্রকৃতির কাজগুলোকে একক জায়গায় স্থাপন করা হয়।

ক. কারখানা বিন্যাস কী?

খ. "আদর্শ বিন্যাস 'ন্যূনতম নাড়াচাড়া' নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।

গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত জনাব ইমনের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত জনাব মামুনের প্রতিষ্ঠানটিতে বিকল্প কিরূপ বিন্যাস অনুসরণ করা যেতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

BB_2021
Views: 357Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

মি. মিজু নাটোরে একটি চিনির মিল স্থাপন করেন। নিচের প্রক্রিয়া অনুসরণ করে তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ পরিচালিত হয়-

HaELB83r

মি. মিজু তার মিল থেকে উৎপাদিত চিনি প্রতিষ্ঠান সংলগ্ন একটি ভবনে সংরক্ষণ করেন। এখান থেকে ক্রেতাদের চাহিদা অনুসারে সারাদেশে সরবরাহ করেন।

ক. রিটেইল লে-আউট কী?

খ. "লে-আউট উন্নত কার্যপরিবেশ নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. মিজু চিনি উৎপাদনে কোন ধরনের লে-আউট অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদন কাজ পরিচালনায় পণ্য বিন্যাস যুক্তিযুক্ত? মতামতসহ যুক্তি দাও।

CB_2021
Views: 441Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব কামরুল সাইকেল প্রস্তুতকারী একটি কারখানার মালিক। কারখানার প্রথম অংশে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, প্যাডেল, চাকা তৈরি হয়। এক্ষেত্রে শ্রমিকরা যন্ত্রাংশের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করে। কারখানার দ্বিতীয় অংশে শ্রমিকরা বিভিন্ন যন্ত্রাংশ পর্যায়ক্রমে সংযোজন করে পূর্ণাঙ্গ সাইকেল প্রস্তুত করে।

ক. প্যাকিং ডিজাইন কী?

খ. "উত্তম বিন্যাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কারখানার এথম অংশে কোন বিন্যাস বিদ্যমান? ব্যাখ্যা করো।

ঘ. জনাব কামরুল কারখানার দ্বিতীয় অংশে যে লে-আউট অনুসরণ করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

DB_2019
Views: 209Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব বাসার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। কারখানার ৪র্থ তলায় কাপড় কাটা হয়। ২য় ও ৩য় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হওয়ায় শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা আছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয়, তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দমতো চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি পণ্য ন্যায্যমূল্যে পেয়ে থাকে।

ক. গুদাম বিন্যাস কী?

খ. "বিন্যাস উৎপাদন ব্যয় কমাতে সহায়ক"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. সম্প্রতি জনাব বাসারের ব্যবহৃত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

RB_2019
Views: 456Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

Implus ঢাকার একটি আধুনিক হাসপাতাল। এর নিচতলায় অভ্যর্থনা কক্ষ ও বিশাল ফার্মেসি আছে। দ্বিতীয় তলায় রোগীদের কেবিন ও ওয়ার্ড, তৃতীয় তলায় অপারেশন থিয়েটার এবং কনফারেন্স। রুম। চতুর্থ তলায় কর্মরত বিশেষজ্ঞ ডাক্তারদের একাধিক পৃথক কক্ষ।। ডাক্তাররা নিয়মিত কেবিন, ওয়ার্ডে রাউন্ড দেন এবং জটিল রোগীর ক্ষেত্রে কনফারেন্স রুমে মতবিনিময় করেন। ক্রেতারা ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ নিজেরাই সংগ্রহ করে কাউন্টারে বিল পরিশোধ করেন।

ক. সার্ভিস লে-আউট কী?

খ. "যথাযথ বিন্যাস প্রতিষ্ঠানের অপচয় কমায়" -ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কোন ধরনের বিন্যাসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. হাসপাতালের বিন্যাসটি কর্মরত ব্যক্তিবর্গের "পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয় সাধনের উপযুক্ত বিন্যাস"- বিন্যাসের ধরন উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন করো।

CB_2019
Views: 76Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

হাতিম কোম্পানি একটি আধুনিক আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে একটি বিভাগে ড্রইং, একটিতে কাটিং এবং অন্য একটিতে ফিনিশিং কাজ করার জন্য কর্মী ও যন্ত্রের বিন্যাস করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ব্যয়ের মাধ্যমে ফরমায়েশকৃত আসবাবপত্র সরবরাহ করা সম্ভব হয়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যে হাতিম কোম্পানি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানরূপে আবির্ভূত হয়েছে।

ক. লে আউট বা বিন্যাস কাকে বলে?

খ. পরিবর্তনশীল খরচ বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

গ. হাতিম.কোম্পানির বিন্যাস পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. হাতিম কোম্পানির সাফল্য লাভে বিন্যাস পদ্ধতি কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।

ChB_2019
DB_2016
Views: 424Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

জনাব আহনাফ গাজীপুরে একটি গার্মেন্টস স্থাপন করেন। এটি শার্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এখানে পণ্য উৎপাদনের জন্য' কাজের ক্রমধারা অনুসারে মেশিনগুলো পর পর সাজানো থাকায় খুব কম সময়ের মধ্যেই শার্ট তৈরি করা সম্ভব হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত শার্ট রপ্তানির উদ্দেশ্যে উৎপাদনের পর সংরক্ষণ করা হয়। উত্ত প্রতিষ্ঠানের গুদামঘরটি সঠিক ও সুন্দরভাবে সাজানোর ফলে সংরক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে করা সম্ভব হয়। যার ফলে উক্ত প্রতিষ্ঠানটির পণ্য দেশি বিদেশি ক্রেতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।

ক. লে-আউট কী?

খ. "প্রসেস লে-আউট কর্মীদের সন্তুষ্টি বিধান করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব আহনাফের প্রতিষ্ঠানটি পণ্য সংরক্ষণের ক্ষেত্রে অনুসৃত লে-আউটের ধরন উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।

SB_2019
Views: 225Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

মি. ফাহিম সাভারে নিজস্ব একটি বহুতলভবনে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। ভবনটি নির্মাণের সময় এর প্রবেশপথ এবং সিঁড়ি প্রশস্ত করা হয়, যেন শ্রমিকরা সহজেই যাতায়াত করতে পারে। আবার দুর্ঘটনার সময় সবাই দ্রুত বের হতে পারে। এছাড়াও ভবনটিতে অগ্নি-নির্বাপণের ব্যবস্থা, পানি সরবারহ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা রাখা আছে। ভবনটির প্রতি তলায় অনেক কক্ষ আছে। মি. ফাহিম কাজের ধরন অনুসারে প্রতিটি তলাকে আলাদা বিভাগে ভাগ করে বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন। গার্মেন্টসের এরূপ বিন্যাসের কারণে তিনি নানাবিধ সুবিধা পান আবার, শ্রমিকরাও স্বাচ্ছন্দ্যে কাজ করায় প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হয়।

ক. ফ্যাক্টরি লে-আউট কী?

খ. "রিটেইল লে-আউট ক্রেতা আকর্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ"- ব্যাখ্যা করো।

গ. মি. ফাহিম ফ্যাক্টরি নির্মাণের সময় লে-আউটের কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. "সঠিক লে-আউট নির্ণয় প্রতিষ্ঠানের সাফল্যের মূল নিয়ামক"-উদ্দীপকে মি. ফাহিমের গৃহীত লে-আউটের ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

JB_2019
Views: 176Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস
All Topics
View

কেরানীগঞ্জে বরিশাল শিপ বিল্ডার্স কারখানা অবস্থিত। নির্মাণ শ্রমিক-কর্মীরা জাহাজ নির্মাণ স্থানে পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। অন্য পাশে নির্মাণসামগ্রী, রাখার শেড। ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি আরেকটি শেডে। রাখে। বিদ্যুৎ সংযোগ লাইনটি খোলা সাইডে নিরাপদ স্থান দিয়ে নেওয়া হয়েছে। ডকে নির্মাণকাজে যেকোনো মালামাল সরবরাহ করতে কোনো অসুবিধা হয় না।

ক. বিন্যাস কী?

খ. স্থির বিন্যাস বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বিন্যাসের কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো বিন্যাসের মাধ্যমে শ্রমিক কর্মী সহজে ব্যবহার করা যায়? যুক্তি দাও।

DB_2017
Views: 190Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাস