BB_2021
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাসAll Topics

দৃশ্যকল্প-১: জনাব ইমন 'চয়েস বস্ত্র বিতান' নামে কুমিল্লা শহরে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। তিনি পোশাকগুলো লেডিস, জেন্টস ও চিলড্রেন এ তিন বিভাগে সাজিয়ে রাখেন। তিনি বিপণিটির এক কোণে ক্রেতাদের বসা ও বাচ্চাদের খেলার ব্যবস্থাও করেছেন। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে। দৃশ্যকল্প-২: জনাব মামুন একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। কাজ বা বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও জনশক্তির বিন্যাস করা হয়। একই প্রকৃতির কাজগুলোকে একক জায়গায় স্থাপন করা হয়। ক. কারখানা বিন্যাস কী? খ. "আদর্শ বিন্যাস 'ন্যূনতম নাড়াচাড়া' নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত জনাব ইমনের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত জনাব মামুনের প্রতিষ্ঠানটিতে বিকল্প কিরূপ বিন্যাস অনুসরণ করা যেতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Loading answers...