RB_2019
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-১০ঃ লে-আউট / বিন্যাসAll Topics

জনাব বাসার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। কারখানার ৪র্থ তলায় কাপড় কাটা হয়। ২য় ও ৩য় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হওয়ায় শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা আছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয়, তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দমতো চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি পণ্য ন্যায্যমূল্যে পেয়ে থাকে। ক. গুদাম বিন্যাস কী?খ. "বিন্যাস উৎপাদন ব্যয় কমাতে সহায়ক"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. সম্প্রতি জনাব বাসারের ব্যবহৃত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

Loading answers...