RB_2021
রহমান স্টিল মিলস লিমিটেড উৎপাদন কাজের সুবিধার জন্য সমজাতীয় যন্ত্রপাতিগুলোকে ক্রমানুসারে বিন্যাস করেন। ফলে প্রতিষ্ঠানটি খুব সহজেই স্টিল উৎপাদনে সক্ষম হয়। বিন্যাসটি নমনীয় হওয়ায় খুব সহজেই যন্ত্রপাতি বা কাজে পরিবর্তন আনতে পারে। অন্যদিকে, রহমান সাহেব তার জাহাজ তৈরির কারখানায় সম্পূর্ণ ভিন্ন ধরনের বিন্যাস করেন। তিনি-জাহাজ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানে এনে কাজ সম্পাদন করেন।ক. অফিস বিন্যাস কী?খ. "সেবা বিন্যাসের মূল লক্ষ্য ক্রেতা সেবা"- ব্যাখ্যা করো।গ. রহমান স্টিল মিলস কোন ধরনের বিন্যাস অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে রহমান সাহেব জাহাজ তৈরির জন্য যে বিন্যাস অনুসরণ করেছেন তার যৌক্তিকতা তুলে ধরো।
Loading answers...