JB_2019
মি. ফাহিম সাভারে নিজস্ব একটি বহুতলভবনে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। ভবনটি নির্মাণের সময় এর প্রবেশপথ এবং সিঁড়ি প্রশস্ত করা হয়, যেন শ্রমিকরা সহজেই যাতায়াত করতে পারে। আবার দুর্ঘটনার সময় সবাই দ্রুত বের হতে পারে। এছাড়াও ভবনটিতে অগ্নি-নির্বাপণের ব্যবস্থা, পানি সরবারহ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা রাখা আছে। ভবনটির প্রতি তলায় অনেক কক্ষ আছে। মি. ফাহিম কাজের ধরন অনুসারে প্রতিটি তলাকে আলাদা বিভাগে ভাগ করে বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন। গার্মেন্টসের এরূপ বিন্যাসের কারণে তিনি নানাবিধ সুবিধা পান আবার, শ্রমিকরাও স্বাচ্ছন্দ্যে কাজ করায় প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হয়।ক. ফ্যাক্টরি লে-আউট কী?খ. "রিটেইল লে-আউট ক্রেতা আকর্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ"- ব্যাখ্যা করো।গ. মি. ফাহিম ফ্যাক্টরি নির্মাণের সময় লে-আউটের কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. "সঠিক লে-আউট নির্ণয় প্রতিষ্ঠানের সাফল্যের মূল নিয়ামক"-উদ্দীপকে মি. ফাহিমের গৃহীত লে-আউটের ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
Loading answers...