ChB_2019DB_2016
হাতিম কোম্পানি একটি আধুনিক আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে একটি বিভাগে ড্রইং, একটিতে কাটিং এবং অন্য একটিতে ফিনিশিং কাজ করার জন্য কর্মী ও যন্ত্রের বিন্যাস করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ব্যয়ের মাধ্যমে ফরমায়েশকৃত আসবাবপত্র সরবরাহ করা সম্ভব হয়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যে হাতিম কোম্পানি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানরূপে আবির্ভূত হয়েছে।ক. লে আউট বা বিন্যাস কাকে বলে?খ. পরিবর্তনশীল খরচ বলতে কী বোঝায়? উদাহরণ দাও।গ. হাতিম.কোম্পানির বিন্যাস পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।ঘ. হাতিম কোম্পানির সাফল্য লাভে বিন্যাস পদ্ধতি কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
Loading answers...