Questions in this chapter
প্রথম থেকেই তপনের ইচ্ছা নিজ উদ্যোগে কিছু করা। প্রাইভেট পড়িয়ে এবং অপ্রয়োজনীয় খরচ পরিহার করে ছাত্রজীবনেই সে ৩ লাখ টাকা সঞ্চয় করে। লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে হাঁস ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয়। সে তার জমানো টাকা থেকে ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং বাকি ২ লাখ টাকার হাঁস ও ভেড়ার খামার শুরু করে। প্রথম বছরে তার নিট মুনাফা হয় ৩ লাখ টাকা। এই টাকার মধ্যে সে আবার ২ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং ১ লাখ টাকা তার খামারে বিনিয়োগ করে। গ্রামের পাশের বিলের পানিতে প্রচুর খাবার পেয়ে তার হাঁসের ব্যবসায় জমে ওঠে। দ্বিতীয় বছরে এই ব্যবসায় থেকে তার নিট লাভ হয় ৫ লাখ টাকা। তৃতীয় বছরে সে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায়। ব্যাংকও তাকে ৫ লাখ টাকা ঋণ দেয়। তৃতীয় বছরে তার নিট লাভ হয় ৯ লাখ টাকা। এই বছরে সে কোনো ব্যাংক ঋণ পরিশোধ করেনি।
ক. স্থায়ী মূলধন কী?
খ. "মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান" ব্যাখ্যা দাও।
গ. তপনের পক্ষে কি তৃতীয় বছরের কাঙ্ক্ষিত মূলধন যোগাড় করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
সালাম সাহেব সাভারে তার পোলট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকার ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করলেন। এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকব্জা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মিলটি চালু করেন।
ক. মূলধন কাকে বলে?
খ. সঞ্চয় কীভাবে মূলধন গঠনে সহায়ক? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকের আলোকে মূলধনের শ্রেণিবিভাগ কর এবং কোন মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে? বিশ্লেষণ কর।
করিম সাহেবের চাকরির পাশাপাশি কৃষি খামার আছে। তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করে ৮০ লক্ষ টাকা অবসর সুবিধা পান। এ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন। ১৫ লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন। ২০ লক্ষ টাকায় একটি কাপড়ের দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ১০ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। অবশিষ্ট টাকায় তিনি একটি পুকুর ক্রয়। করেন। কৃষি খামার বিক্রয় করে ভাড়ায় খাটানোর জন্য তিনি একটি ট্রাক্টর ক্রয় করেন।
ক. নিমজ্জমান মূলধন কী?
খ. অর্থ কি মূলধন? ব্যাখ্যা কর।
গ. করিম সাহেবের স্থায়ী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে মূলধনের কোন ধরনের গতিশীলতা সৃষ্টি ব্যাখ্যা কর।
মি. রউফ একটি মোটরসাইকেল কারখানার মালিক। ২০১৫ সালে তার প্রাথমিক মূলধনের পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। মোটরসাইকেল উৎপাদন লাভজনক হওয়ায় ২০১৬ সালে তিনি মূলধনের পরিমাণ ৬০০ কোটি টাকায় উন্নীত করলেন। উক্ত সময়ে তার মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল ৫ কোটি টাকা। সম্প্রতি সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সুদের হার কমানো, সঠিক মুদ্রানীতি গ্রহণ, দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান ও অবকাঠামো উন্নয়ন প্রভৃতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. স্থায়ী মূলধন কাকে বলে?
খ. মূলধন কি একটি নিষ্ক্রিয় উপাদান? ব্যাখ্যা কর।
গ. মি. রউফের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর।
ঘ. মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
শিমুল তার ক্লাসে অর্থনীতির শিক্ষকের নিকট থেকে জানতে পারল, বাংলাদেশের শিল্পোন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো মূলধনের স্বল্পতা। সে আরও জানতে পারে, নিম্ন মাথাপিছু আয়, জীবনযাত্রার নিম্নমান, দুর্বল অবকাঠামো, সুশাসনের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, মুদ্রাস্ফীতি ইত্যাদি মূলধন গঠনকে বাধাগ্রস্ত করেছে। শিক্ষক ক্লাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উল্লিখিত সমস্যা সমাধান করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।
ক. মূলধন কী?
খ. মূলধন গঠন সঞ্চয়ের ওপর নির্ভরশীল। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো কীভাবে মূলধন গঠন বাধাগ্রস্ত করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের মূলধন গঠন কীভাবে বৃদ্ধি করা যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
জনাব ছাবের একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক। তিনি প্রতি মাসে কারখানার বাড়ি ভাড়া বাবদ ১৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৫,০০০ টাকা এবং মেশিন মেরামত খরচ বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন। এছাড়া কাঁচামাল ক্রয়ের জন্য ৫০,০০০ টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২০,০০০ টাকা প্রতি মাসে ব্যয় করেন। কিন্তু গত ৫ বছর যাবত তাঁর প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি। সম্প্রতি তিনি জানতে পারলেন, রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং উৎপাদন ব্যয় কম। তাই তিনি আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে আমের জুস উৎপাদন কারখানা স্থাপন করেন। এখন তার কারখানায় উৎপাদিত আমের জুস বিদেশে রপ্তানি হচ্ছে।
ক. নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?
খ. সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে?
গ. উদ্দীপকে উল্লিখিত মূলধনসমূহের ধরন চিহ্নিত করে পরিমাণ নির্ণয় কর।
ঘ. জনাব ছাবেরের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে কোন উপাদানগুলো ভূমিকা পালন করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
জনাব রায়হান দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন। সেই সূত্রে কোরিয়ান নাগরিক মি. লি. পিংয়ের সাথে তার বন্ধুত্ব হয়। মি. পিং রায়হান সাহেবের নিকট থেকে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সম্পর্কে জানতে পারেন এবং যৌথভাবে এ দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ফলে মি. রায়হান দেশে ফিরে আসেন এবং তার গ্রামের বাড়ির কিছু জমি বিক্রি করেন এবং সঞ্চিত সকল অর্থসহ মি. পিংয়ের সাথে যৌথভাবে ঢাকার অদূরে আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানা স্থাপন করেন। পরবর্তীতে যা একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
ক. মূলধন কী?
খ. "মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট" বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে মি. লি. পিংয়ের মূলধনের কোন ধরনের গতিশীলতা পরিলক্ষিত হয় ব্যাখ্যা কর।
ঘ. মূলধনের গতিশীলতা মূলধন গঠনকে প্রভাবিত করে উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
'অ' দেশে অনেকগুলো তেলের বৃহৎ খনি আবিষ্কৃত হওয়ায় বিদেশি তেল উত্তোলনকারী কিছু কোম্পানি ওই দেশের সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে তেল উত্তোলন শুরু করে। এ কার্যক্রমে সরকারি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানও যুক্ত হয়। এসব কাজে দেশি-বিদেশি প্রচুর লোক নিয়োজিত হওয়ায় মানুষের আয় বৃদ্ধি পায়। আবার ভবিষ্যৎ চিন্তা থেকে মানুষের সঞ্চয়ের আগ্রহও বৃদ্ধি পায়। দেশে ব্যাংক বিমাসহ নানারকম আর্থিক প্রতিষ্ঠান বিকশিত হয়। কিন্তু তেল ছাড়া অন্যান্য উৎপাদন ক্ষেত্র সেভাবে বিকশিত না হওয়ায় ব্যাংকে অলস জমার পরিমাণ বাড়তে থাকে। অথচ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় দেশীয় কৃষি, শিল্প, ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হলে এমনটি হতো না।
ক. মূলধন কাকে বলে?
খ. 'চলতি মূলধনকে আবর্তিত মূলধনও বলা হয়' কারণ কী?
গ. 'অ' দেশে মূলধন গঠনের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক ক্ষেত্রগুলো চিহ্নিত কর।
ঘ. 'অ' দেশের সঞ্চয়কে মূলধনে রূপান্তরের উপায় নিয়ে তোমার মতামত উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
মি, 'খ' এর নিকট ৮০ লক্ষ টাকা আছে। তিনি ৫০ লক্ষ টাকা নিয়ে ঢাকায় একটি প্লট কিনেন। ১০ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ৫ লক্ষ টাকার দ্রব্যসামগ্রী কিনেন। ১০ লক্ষ টাকায় গ্রামে একটি লিচু বাগান কিনেন এবং বাগানের চারাগাছ বাবদ আরও ১ লক্ষ টাকা ব্যয় করেন। বাকি টাকা মজুরি ও অন্যান্য ব্যয় বাবদ নিজের কাছে রেখে দেন।
ক. মূলধন কী?
খ. মূলধনের সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক কী?
গ. উদ্দীপকের আলোকে মি, 'খ' এর স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি কর।
ঘ. উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো সুযোগ আছে কি? মতামত দাও।
২০১৫ সালের জুলাই মাসে দেশের মোট ১০,০০০ কোটি টাকার মূলধন ছিল। ২০১৬ সালের জুন মাসে দেশের মোট মূলধনের মূল্য বৃদ্ধি পেয়ে ১৪,০০০ কোটিতে দাঁড়ালো। উক্ত সময়ে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫০০ কোটি টাকা। এদেশে বিনিয়োগ বৃদ্ধির পথে প্রধান বাধা হলো মূলধনের সমস্যা। এক্ষেত্রে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মূলধন গঠনের পথে বিদ্যমান সমস্যাসমূহ যেমন স্বল্প আয়, জানমালের নিরাপত্তাহীনতা, অপর্যাপ্ত ব্যাংকিং কাঠামো, অশিক্ষা ইত্যাদি সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ক. মূলধন গঠন কী?
খ. অনুন্নত দেশে মূলধন গঠনের হার কম কেন?
গ. মূলধন গঠন ও নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের আলোকে সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরাজমান সমস্যাসমূহ সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে?
সম্প্রতি রসুলগঞ্জ গ্রামে পল্লি সঞ্চয় ব্যাংকের একটি শাখা স্থাপিত হয়েছে। গ্রামটি একেবারে ছোট নয়। গ্রামের অধিকাংশ লোক প্রান্তিক চাষি ও মৎস্যজীবী। উক্ত ব্যাংকের তরুণ কর্মীরা গ্রামবাসীদের তাদের ভবিষ্যৎ দূরদৃষ্টি, সঞ্চয়ের উপকারিতা, জীবনযাত্রার মানোন্নয়ন, বেকারত্ব দূরের উপায়, সম্পদের সদ্ব্যবহার প্রভৃতি সম্পর্কে বোঝাতে লাগলেন। কিছুদিনের মধ্যে দেখা গেল উক্ত গ্রামের পুরুষ-মহিলারা তাদের স্বল্প সঞ্চয় ব্যাংকে জমাতে শুরু করেছেন। অল্পদিনের মধ্যে উক্ত ব্যাংকে ক্ষুদ্রঋণ কর্মসূচি শুরু হয়ে যায়।
ক. নিমজ্জমান মূলধন কাকে বলে?
খ. 'মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্টি' কথাটি বুঝিয়ে লেখ।
গ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. কী কী বিষয়ের ওপর ভিত্তি করে মূলধন গঠিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
কামাল সাহেব স্বল্প পুঁজি নিয়ে ঢাকা শহরে একটি পোল্ট্রি শিল্প স্থাপন করে। উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে লাভ করতে পারছিলেন না। এমতাবস্থায় তিনি কাঁচামাল ও শ্রমের সহজলভ্যতার কারণে শহর ছেড়ে গ্রামে পোল্ট্রি শিল্প স্থানান্তর করেন। এতে গ্রামের কিছু বেকার লোকেরও কর্মসংস্থান হয় এবং তিনিও লাভবান হন।
ক. মূলধন কী?
খ. সঞ্চয় কীভাবে মূলধন গঠনকে প্রভাবিত করে?
গ. কামাল সাহেবের গ্রামে লাভবান হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. কামাল সাহেবের শহরেও পোল্ট্রি শিল্পে লাভবান হওয়ার উপায় আছে কি? মতামত দাও।
মি. তার সঞ্চিত ২০০ কোটি টাকা ও ব্যাংক ঋণের ৩০০ কোটি টাকায় একটি পোশাক কারখানা স্থাপন করলেন। সেখানে তিনি ১০ কোটি টাকায় কেনা জমির উপর ৫০ কোটি টাকায় ভবন নির্মাণ করেছেন। কারখানার জন্য ৩৫০ কোটি টাকায় ভারী যন্ত্রপাতি, ২০ কোটি টাকার যানবাহন, যানবাহনের জন্য জ্বালানি ২ কোটি টাকার, কাপড় ৬০ কোটি টাকা খরচ করলেন। তিনি দেখলেন তার কারখানার ক্ষমতার মাত্র ৭০% ব্যবহৃত হচ্ছে। তিনি আরও ১০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।
ক. মূলধনের গতিশীলতা কাকে বলে?
খ. সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন নির্ভর করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে কারখানার স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে মি. তার কারখানার জন্য আরও ঋণ নিয়ে মূলধন বৃদ্ধি করবেন কেন? ব্যাখ্যা কর।
মি. হুমায়ুন কবীর আইসক্রিম ফ্যাক্টরি স্থাপনে ৫০,০০,০০০ টাকা জমি ক্রয়, ১ লক্ষ টাকার পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট স্থাপন, ৫,০০০ টাকার আইসক্রিমের কাঠি ও বাক্স, ২ লক্ষ টাকার চিনি, দুধ ও রাসায়নিক উপাদান, ৩৫,০০০ টাকা শ্রমিকের বেতন, ১ লক্ষ টাকা কর্মচারীদের বাড়ি ভাড়ার জন্য বিনিয়োজিত করলেন। কিন্তু বছরের সবসময় এ ব্যবসায় ভালো থাকে না। সম্প্রতি তিনি কুয়াকাটা বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং পূর্বে বিনিয়োজিত মূলধনের আংশিক স্থানান্তর করে পাঁচতারকা আবাসিক হোটেল চালু করেন। বছরের সবসময় দেশি-বিদেশি অনেক পর্যটক সেখানে প্রায় ভরপুর থাকে। দিন দিন সেখানে আরও পর্যটক বৃদ্ধি পাচ্ছে।
ক. মূলধন গঠন কী?
খ. সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের আলোকে মি. হুমায়ুন কবীরের বিনিয়োগকৃত মূলধনের শ্রেণিবিভাগ নির্ণয় কর।
ঘ. হুমায়ুন কবীর সাহেবের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
মি. করিম একটি নিটওয়্যার ফ্যাক্টরির মালিক। ২০১৫ সালের ১ জানুয়ারিতে তার ফ্যাক্টরিতে মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। প্রতিবছর ১০% হারে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য শিক্ষার হার বাড়ানো, সঞ্চয়ের ওপর কর হার হ্রাস, কম সুদে দীর্ঘমেয়াদি ঋণদান ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে।
ক. স্থায়ী মূলধন কাকে বলে?
খ. মূলধন কেন একটি নিষ্ক্রিয় উপাদান?
গ. মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৩,০০০ টাকা হলে ২০১৭ সালের ১ জানুয়ারিতে তার ফ্যাক্টরির নিট মুলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মূলধন বৃদ্ধির জন্য কীরূপ ভূমিকা রাখবে বলে তুমি মনে কর?
মিসেস একজন নারী উদ্যোক্তা। তিনি ক্ষুদ্রঋণ কর্মসূচির ওপর একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ২ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বাঁচতে দাও' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাঁচ বছর পর তার প্রতিষ্ঠানের আয় দাঁড়ায় ৭ লক্ষ টাকা। এরপর তিনি সরকার ও বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছ থেকে আরও ৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।
ক. নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?
খ. মূলধনের গতিশীলতা কীভাবে সৃষ্টি হয়?
গ. কীভাবে মূলধন গঠিত হয়?
ঘ. দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত বুঝিয়ে বল।
'সোনার বাংলা' সিমেন্ট ফ্যাক্টরি মেঘনা ঘাটে অবস্থিত একটি সিমেন্ট উৎপাদন কারখানা। উক্ত কারখানায় স্থায়ী মূলধন নিয়োগ করা হয় ৫০০ কোটি টাকা, কাঁচামাল ক্রয়ে নিয়োগ করে ২০০ কোটি টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২ কোটি টাকা ব্যয় করে উৎপাদন শুরু করার পরও দশ বছরে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্যভাবে মুনাফা অর্জন করতে পারেনি। পরবর্তীতে জানতে পারেন যে, রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং তুলনামূলক স্বল্পব্যয়ী হওয়ায় তখন সিমেন্ট কারখানা বন্ধ করে সেখানে 'মেধা' জুস উৎপাদন কারখানা স্থাপন করেন। বর্তমানে 'মেধা' জুস দেশের বাইরেও সুনামের সাথে রপ্তানি হচ্ছে।
ক. মূলধন কী?
খ. করের মাধ্যমে মূলধনের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিভিন্ন প্রকার মূলধন চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে মূলধনের কোন ধরনের গতিশীলতা সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা কর।
মি. রায়হান 'মুন অ্যাপারেলস' নামক একটি নিটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। তার দীর্ঘদিনের সঞ্চিত ২০ কোটি টাকা দিয়ে তিনি একটি চারতলা বাড়ি ও ৭০০টি অত্যাধুনিক সেলাই মেশিন কিনেন। এছাড়াও তার ৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে। ব্যাংক থেকে তিনি ৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং তা দিয়ে ৫ কোটি টাকার কাপড়, ১ কোটি টাকার সুতা, ১ কোটি টাকার বোতাম ক্রয় করলেন। আর শ্রমিকদের বেতন বাবদ খরচ করলেন ১ কোটি টাকা। তার নতুনভাবে কোনো ঋণ পাবার সুযোগ নেই। তিনি মনে করেন, মূলধনের পরিমাণ বাড়াতে পারলে উৎপাদন ও মুনাফা উভয়ই বাড়বে।
ক. ভাসমান মূলধন বলতে কী বোঝায়?
খ. পেট্রোলকে কেন চলতি মূলধন বলা হয়?
গ. মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।
ঘ. মি. রায়হান কীভাবে মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়াতে পারেন? বিশ্লেষণ কর।
আবুল কালাম একজন ব্যবসায়ী। হরিদেবপুর বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে। যাতে তার বিনিয়োগের পরিমাণ ৪ লক্ষ টাকা। এক বছর ব্যবসায় পরিচালনার পর হিসাব করে দেখেন তার মূলধন ৫ লক্ষ টাকা হয়েছে। পরবর্তী ছয় মাসে তিনি ৭০ হাজার টাকা মুনাফা লাভ করেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানটি শহরে স্থানান্তর করবেন। তাছাড়া তার ২ লক্ষ টাকা স্থায়ী আমানত করা রয়েছে।
ক. অর্থনীতিতে মূলধন কাকে বলে?
খ. সঞ্চয় বাড়লেই মূলধন গঠন হয় না কেন?
গ. উদ্দীপকে মূলধনের কোন ধরনের গতিশীলতা লক্ষ করা যায়?
ঘ. ব্যাংক ঋণ না পেলেও আবুল কালামের পক্ষে দোকানটি শহরে স্থানান্তর করা সম্ভব বিশ্লেষণ কর।
সফিক সাহেব একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি প্রাথমিক মূলধন ১০,০০,০০০ টাকা নিয়ে উৎপাদন কাজ শুরু করেন। কাঁচামাল ক্রয়ের জন্য ১,০০,০০০ টাকা এবং অবচয় বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করেন। সম্প্রতি সরকার সুতা আমদানির ওপর শুল্ক হ্রাস, সুদের হার হ্রাস, কর অবকাশ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করায় সফিক সাহেব তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধিতে উৎসাহিত হলেন।
ক. চলতি মূলধন কী?
খ. শক্তি সম্পদের পর্যাপ্ততা কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
গ. সফিক সাহেবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সরকারের উদ্যোগসমূহ সফিক সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।