JB_2016
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৬ঃ মূলধনAll Topics

মি. রায়হান 'মুন অ্যাপারেলস' নামক একটি নিটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। তার দীর্ঘদিনের সঞ্চিত ২০ কোটি টাকা দিয়ে তিনি একটি চারতলা বাড়ি ও ৭০০টি অত্যাধুনিক সেলাই মেশিন কিনেন। এছাড়াও তার ৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে। ব্যাংক থেকে তিনি ৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং তা দিয়ে ৫ কোটি টাকার কাপড়, ১ কোটি টাকার সুতা, ১ কোটি টাকার বোতাম ক্রয় করলেন। আর শ্রমিকদের বেতন বাবদ খরচ করলেন ১ কোটি টাকা। তার নতুনভাবে কোনো ঋণ পাবার সুযোগ নেই। তিনি মনে করেন, মূলধনের পরিমাণ বাড়াতে পারলে উৎপাদন ও মুনাফা উভয়ই বাড়বে।ক. ভাসমান মূলধন বলতে কী বোঝায়?খ. পেট্রোলকে কেন চলতি মূলধন বলা হয়?গ. মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।ঘ. মি. রায়হান কীভাবে মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়াতে পারেন? বিশ্লেষণ কর।

Loading answers...