SB_2016
সফিক সাহেব একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি প্রাথমিক মূলধন ১০,০০,০০০ টাকা নিয়ে উৎপাদন কাজ শুরু করেন। কাঁচামাল ক্রয়ের জন্য ১,০০,০০০ টাকা এবং অবচয় বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করেন। সম্প্রতি সরকার সুতা আমদানির ওপর শুল্ক হ্রাস, সুদের হার হ্রাস, কর অবকাশ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করায় সফিক সাহেব তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধিতে উৎসাহিত হলেন।ক. চলতি মূলধন কী?খ. শক্তি সম্পদের পর্যাপ্ততা কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর। গ. সফিক সাহেবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত সরকারের উদ্যোগসমূহ সফিক সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
Loading answers...