ChB_2017
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৬ঃ মূলধনAll Topics

মি. হুমায়ুন কবীর আইসক্রিম ফ্যাক্টরি স্থাপনে ৫০,০০,০০০ টাকা জমি ক্রয়, ১ লক্ষ টাকার পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট স্থাপন, ৫,০০০ টাকার আইসক্রিমের কাঠি ও বাক্স, ২ লক্ষ টাকার চিনি, দুধ ও রাসায়নিক উপাদান, ৩৫,০০০ টাকা শ্রমিকের বেতন, ১ লক্ষ টাকা কর্মচারীদের বাড়ি ভাড়ার জন্য বিনিয়োজিত করলেন। কিন্তু বছরের সবসময় এ ব্যবসায় ভালো থাকে না। সম্প্রতি তিনি কুয়াকাটা বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং পূর্বে বিনিয়োজিত মূলধনের আংশিক স্থানান্তর করে পাঁচতারকা আবাসিক হোটেল চালু করেন। বছরের সবসময় দেশি-বিদেশি অনেক পর্যটক সেখানে প্রায় ভরপুর থাকে। দিন দিন সেখানে আরও পর্যটক বৃদ্ধি পাচ্ছে।ক. মূলধন গঠন কী?খ. সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে? গ. উদ্দীপকের আলোকে মি. হুমায়ুন কবীরের বিনিয়োগকৃত মূলধনের শ্রেণিবিভাগ নির্ণয় কর।ঘ. হুমায়ুন কবীর সাহেবের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।

Loading answers...