DB_2017
২০১৫ সালের জুলাই মাসে দেশের মোট ১০,০০০ কোটি টাকার মূলধন ছিল। ২০১৬ সালের জুন মাসে দেশের মোট মূলধনের মূল্য বৃদ্ধি পেয়ে ১৪,০০০ কোটিতে দাঁড়ালো। উক্ত সময়ে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫০০ কোটি টাকা। এদেশে বিনিয়োগ বৃদ্ধির পথে প্রধান বাধা হলো মূলধনের সমস্যা। এক্ষেত্রে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মূলধন গঠনের পথে বিদ্যমান সমস্যাসমূহ যেমন স্বল্প আয়, জানমালের নিরাপত্তাহীনতা, অপর্যাপ্ত ব্যাংকিং কাঠামো, অশিক্ষা ইত্যাদি সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।ক. মূলধন গঠন কী?খ. অনুন্নত দেশে মূলধন গঠনের হার কম কেন?গ. মূলধন গঠন ও নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর।ঘ. উদ্দীপকের আলোকে সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরাজমান সমস্যাসমূহ সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে?
Loading answers...