DB_2019
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৬ঃ মূলধনAll Topics

প্রথম থেকেই তপনের ইচ্ছা নিজ উদ্যোগে কিছু করা। প্রাইভেট পড়িয়ে এবং অপ্রয়োজনীয় খরচ পরিহার করে ছাত্রজীবনেই সে ৩ লাখ টাকা সঞ্চয় করে। লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে হাঁস ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয়। সে তার জমানো টাকা থেকে ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং বাকি ২ লাখ টাকার হাঁস ও ভেড়ার খামার শুরু করে। প্রথম বছরে তার নিট মুনাফা হয় ৩ লাখ টাকা। এই টাকার মধ্যে সে আবার ২ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং ১ লাখ টাকা তার খামারে বিনিয়োগ করে। গ্রামের পাশের বিলের পানিতে প্রচুর খাবার পেয়ে তার হাঁসের ব্যবসায় জমে ওঠে। দ্বিতীয় বছরে এই ব্যবসায় থেকে তার নিট লাভ হয় ৫ লাখ টাকা। তৃতীয় বছরে সে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায়। ব্যাংকও তাকে ৫ লাখ টাকা ঋণ দেয়। তৃতীয় বছরে তার নিট লাভ হয় ৯ লাখ টাকা। এই বছরে সে কোনো ব্যাংক ঋণ পরিশোধ করেনি।ক. স্থায়ী মূলধন কী?খ. "মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান"- ব্যাখ্যা দাও। গ. তপনের পক্ষে কি তৃতীয় বছরের কাঙ্ক্ষিত মূলধন যোগাড় করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। ঘ. উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।

Loading answers...