Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মি. ফয়সাল ঝালকাঠীতে একটি লবণের মিল গড়ে তোলেন। উক্ত মিলে আয়োডিনযুক্ত উন্নতমানের লবণ উৎপাদন করা হয়। কিছুদিনের মধ্যেই তার উৎপাদিত লবণের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। মি. ফয়সালের ব্যবস্থাপকীয় দক্ষতা ও পর্যাপ্ত ভূমি থাকা সত্ত্বেও তিনি লবণ মিলটির আয়তন বাড়াতে পারছেন না।

ক. শ্রমের গতিশীলতা কী?

খ. "শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা করো।

গ. উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. ফয়সাল তার লবণের মিলটি সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।

ঘ. "মি. ফয়সালের দক্ষতাই লবণ মিলের সফলতার জন্য যথেষ্ট 'নয়"- তুমি কি একমত? যুক্তি দাও

SB_2021
Views: 518Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মিসেস শীলা ঢাকার উত্তরায় একটি বুটিক শপ স্থাপন করেন। তিনি দেশের বিভিন্ন জেলা থেকে ভালো মানের হাতে তৈরি পণ্যসামগ্রী সংগ্রহ করেন। তার পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদা ব্যাপক। সম্প্রতি বিক্রি বাড়ানোর লক্ষ্যে তিনি তার দুই বন্ধুকে সাথে নিয়ে চুক্তিবদ্ধ হয়ে আরও তিনটি শোরুম খোলার সিদ্ধান্ত নেন।

ক. সমবায় সমিতি কী?

খ. "শ্রম গতিশীল”- ব্যাখ্যা করো।

গ. মিসেস শীলা কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. মিসেস শীলা কর্তৃক সম্প্রতি গৃহীত সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক? সংগঠনের ধরন উল্লেখপূর্বক তা বিশ্লেষণ করো।

JB_2021
Views: 627Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব আবির পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০টি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। উৎপাদিত মাছ পাইকারদের কাছে বিক্রি করে তিনি বেশ লাভবান হন। সম্প্রতি মাছের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি জমি লিজ নিয়ে আরও ১০টি পুকুর তৈরির সিদ্ধান্ত নেন। সেজন্য একটি বাণিজ্যিক ব্যাংকে ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন।

ক. মানসিক শ্রম কী?

খ. শিল্পীর গান উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনাব আবির উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আবির কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

BB_2021
Views: 119Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব মশিউর একজন স্বনামধন্য উকিল। মামলা সংক্রান্ত সব বিষয় তিনি নিজেই দেখাশোনা করেন এবং মক্কেলদের সর্বোচ্চ গুরুত্ব দেন। অন্যদিকে 'আসলিমা ফ্যাশন' নিজের কারখানায় বিভিন্ন বিভাগের পৃথক পৃথক কাজ সম্পন্নের মাধ্যমে পোশাক উৎপাদন ও রপ্তানি করেন। 'আসলিমা ফ্যাশন'-এ বর্তমানে প্রায় ২০০০ শ্রমিক কাজ করে।

ক. সমবায় সমিতি কী?

খ. "ভৌগোলিক শ্রম বিশেষ পণ্য উৎপাদনে সুবিধা পায়।" ব্যাখ্যা করো।

গ. জনাব মশিউরের শ্রমকে কোন ধরনের শ্রম বলে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।

ঘ. "উদ্দীপকে জনাব মশিউর ও 'আসলিমা' ফ্যাশন'-এর শ্রম এক নয়"-তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

CB_2019
Views: 311Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

নওগাঁর মাটি ও জলবায়ু ধান চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে প্রচুর উন্নতজাতের ধান উৎপন্ন হয়। এ কারণে জনাব হাসান। তার নিজস্ব জমিতে একটি রাইস মিল স্থাপন করেন। তিনি তার মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। উৎপাদিত চালের গুণগতমান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। বর্তমানে তিনি অতিরিক্ত চাহিদা পূরণের উদ্দেশ্যে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি যন্ত্রপাতি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা সংগ্রহ করেন।

ক. সংগঠন কী?

খ. "শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা করো।

গ. উল্লিখিত উদ্দীপকে ধান উৎপাদনে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব আছে? ব্যাখ্যা করো।

ঘ. উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে জনাব হাসানের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

SB_2019
Views: 356Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব আলমের একটি ডালের মিল আছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহকারীর মাধ্যমে ডাল সংগ্রহ করে নিজের মিলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন ও বিক্রি করেন। কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রি বেড়ে যায়। ফলে তিনি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন মেশিন। কেনেন এবং আরও কয়েকজন শ্রমিক নিয়োগ দেন।

ক. শ্রমের দক্ষতা কী?

খ. সব অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো।

গ. জনাব আলমের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. "শ্রম দিলেও জনাব আলমের কাজ ও কর্মীদের কাজ এক নয়" -শ্রমের ধরন উল্লেখ করে মূল্যায়ন করো।

SB_2018
JB_2018
DiB_2018
DB_2018
Views: 696Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ৭০ জন কৃষক একত্র হয়ে সম-অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করলেন। তাদের প্রধান উদ্দেশ্য হলো মধ্যস্থব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে এ উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হন এবং পাশাপাশি সামাজিকভাবেও প্রতিষ্ঠা লাভ করেন। বর্তমানে এই পরিবারগুলো সচ্ছলতার মুখ দেখছে।

ক. শ্রম কী?

খ. সব অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ করো।

JB_2019
Views: 225Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব রাকিব ফরিদপুরে একটি পাটকল গড়ে তোলেন। উক্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদন করা হয়। অল্পদিনের মধ্যেই তার উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। জনাব রাকিবের ব্যবস্থাপকীয় দক্ষতা ও ভূমির দাম কম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির আয়তন বাড়াতে পারছেন না।

ক. শ্রমের দক্ষতা কী?

খ. "শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে"- ব্যাখ্যা করো।

গ. উৎপাদনের কোন উপকরণের অভাবে জনাব রাকিব তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।

ঘ. "ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

SB_2017
RB_2017
Views: 525Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

হীরা ও পান্না দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পান্না বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখার পূর্ণাঙ্গ ব্যবস্থাপক হিসেবে প্রেরণ করা হয়। সেখানে থেকে সে তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা বাবাকে পাঠায়। অন্যদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

ক. কায়িক শ্রম কী?

খ. "ভূমি অবিনশ্বর"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক অনুযায়ী পান্নার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।

ঘ. হীরা ও পান্নার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

RB_2017
BB_2017
Views: 140Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব রাহি নিজস্ব তত্ত্বাবধানে নিজের বাগানের উৎপাদিত ফুল শহরের বিভিন্ন দোকানে বিক্রি করেন। সম্প্রতি বাজারে ফুলের চাহিদা। বাড়ায় তিনি কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়ে যোগ্যতা অনুযায়ী তাদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেন। কিন্তু পর্যাপ্ত সংরক্ষণ ও যানবাহনের অভাবে সময়মতো ফুল সরবরাহে সমস্যা হয়। তাই তিনি ঐ সমস্যা সমাধানে ব্যাংক ঋণের কথা ভাবছেন।

ক. শ্রম বিভাগ কী?

খ. "ভূমি উৎপাদনের মূল ভিত্তি"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব রাহি উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব রাহির এ সমস্যা সমাধানে উৎপাদনের কোন উপকরণ বেশি কার্যকর বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

SB_2017
Views: 146Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মি. রশিদ, নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তোলেন। কারখানায় উন্নতমানের পণ্যসামগ্রী উৎপাদিত হওয়ায় বিদেশে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। কিন্তু স্থানের অভাবে কারখানার আয়তন বাড়াতে না পারায় যোগান বাড়াতে পারছেন না।

ক. শ্রমের গতিশীলতা কী?

খ. মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো।

গ. মি. রশিদ উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বাড়াতে পারছেন না? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে মি. রশিদের কাজ ও কর্মীদের কাজ এক নয়। তুমি কি একমত? যুক্তি সহকারে মতামত দাও।

DB_2016
JB_2016
Views: 314Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

এক সময়ের বিখ্যাত 'করিম জুট মিলস লি.'-এর পণ্যের বাজার এখন নেই বললেই চলে। পরিচালনা পর্ষদ এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়। এ লক্ষ্যে তারা অন্য একটি বিখ্যাত পোশাক শিল্পের ম্যানেজার মি. রকিরকে উচ্চ বেতনে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেন। মি. রকিব বিভিন্ন উপাদানের মধ্যে মিল বিধান করেন। বিভাগীয় নির্বাহীদের সাথে আলাদাভাবে বসে সমস্যা চিহ্নিত করেন এবং সেই সমস্যাগুলো সমাধানের পদক্ষেপ নেন। ফলে প্রতিষ্ঠানটি পুনরায় তার বাজার ফিরে পেতে শুরু করে।

ক. সংগঠন কী?

খ. কর্মীদের দক্ষতা বাড়াতে শ্রম বিভাগ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

গ. মি. রকিব কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. রকিবকে কী একজন দক্ষ সংগঠক বলা যায়? তোমার মতামত দাও।

BB_2016
Views: 143Answers: 0Bookmarks: 0Asked to solve: 0