RB_2021
বিশ্বনাথ ঘোষ সাভারে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ন্যায্যমূল্যে প্রতিদিন ৩০০ লিটার দুধ বিক্রি করেন। একই এলাকার দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতারা স্থানীয় দালালদের প্রভাবে দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। তাই তারা পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন গড়ে তোলে। তাদের উৎপাদিত সব দুধ একত্র করে বিশ্বনাথ ঘোষের কাছে বিক্রি করে লাভবান হয়।ক. শ্রমের দক্ষতা কী? খ. "শ্রম বিভাগ শ্রমিকের দক্ষতা বাড়ায়"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বিশ্বনাথ ঘোষ কোন ধরনের সংগঠনের মালিক? ব্যাখ্যা করো।ঘ. দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতাদের সংগঠনের ধরন উল্লেখ করে দারিদ্র্য বিমোচনে সংগঠনটির গুরুত্ব মূল্যায়ন করো।
Loading answers...