DB_2021
'জেড গ্রুপ অব কোম্পানি'-এর স্বত্বাধিকারী মি. জিসান মেডিসিন কারখানায় কর্মরত কিছু শ্রমিককে কস্মেটিকস কারখানায় নিয়োগ দেন। কারণ ঐ শ্রমিকরা মেডিসিন কারখানায় প্রত্যাশিত কাজ করতে পারছিল না। কিন্তু কস্মেটিকস কারখানায় গিয়েও তারা ব্যর্থ হয়। এমতাবস্থায় মি. জিসান বিশেষজ্ঞদের পরামর্শ মতে উত্তর শ্রমিকদের ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালায় পাঠান। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরাই, উৎপাদন বাড়িয়ে প্রতিষ্ঠানের প্রত্যাশিত সাফল্য অর্জনে সহায়তা করে।ক. শ্রম দক্ষতা কী?খ. প্রতিষ্ঠানের জন্য মূলধন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে মি. জিসানের কোম্পানিতে কোন 'ধরনের শ্রমগতিশীলতা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. "উৎপাদনশীলতা বাড়াতে শ্রম-দক্ষতা অর্জনের প্রয়োজন"- উক্তিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...