ChB_2022
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণAll Topics

জনাব শামীম একটি কোল্ড স্টোরেজ-এর মালিক। তার কোল্ড স্টোরেজ এর ধারণ ক্ষমতা ১,০০০ টন। তিনি কম দামে মৌসুমী পণ্য ক্রয় করে তার কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করেন। এ ব্যবসায়ে সহযোগিতা করার জন্য তার বন্ধু হাছান সাহেবকে সমঝোতার ভিত্তিতে নিযুক্ত করেন। এ বছর আলু মৌসুমে বেশি আলুর ফলন হওয়ায় বাজারে আলুর দাম কমে যায়। জনাব শামীম বেশি মুনাফা লাভের আশায় ১,৩০০ টন আলু মজুদ করেন। কয়েক মাস পড়ে দেখা যায় প্রায় অর্ধেক আলু নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ে প্রচুর ক্ষতি হয়। ক. রাষ্ট্রীয় সংগঠন কী?খ. "শ্রমবিভাগ শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব শামীমের ব্যবসায়টি প্রথম দিকে কোন ধরনের সংগঠন ছিল? ব‍্যাখ্যা করো।ঘ. ভবিষ্যতে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্দীপকের ব্যবসায়ীর করণীয় বিশ্লেষণ করো।

Loading answers...