Questions in this chapter
কোনটি দ্বিমুখী যোগাযোগ?
অনানুষ্ঠানিক যোগযোগের একটি রূপ হলো-
নিচের কোনটি ব্যবসায় যোগাযোগের সাংগঠনিক প্রতিবন্ধকতা?
যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান কী?
কোনটি শব্দ বহির্ভূত যোগাযোগ নয়?
কোন ধরনের যোগাযোগ বেশি নমনীয়?
দ্বিমুখী যোগাযোগের সাথে একমুখী যোগাযোগের পার্থক্য নির্দেশক কোনটি?
একজন বিভাগীয় প্রধান যখন অন্য বিভাগের অধস্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন তখন তা কোন ধরনের যোগাযোগ?
অনলাইন তথ্য কোন শ্রেণির যোগাযোগ?
কোনটি যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান?
আধুনিক অফিসে যোগাযোগের জন্য কোন যন্ত্রটির ব্যবহার অপরিহার্য?
কোনটি যোগাযোগের সাংগঠনিক প্রতিবন্ধকতা নয়?
প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষ অধঞ্চনদের সাথে যোগাযোগ করলে, তাকে কোন ধরনের যোগাযোগ বলা হয়?
মি. নির্মল একটি ব্যাংকের ব্যবস্থাপক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি বেশকিছু বিষয়ে প্রায়ই অসুবিধায় পড়েন। হঠাৎ একদিন একটি সুপারশপে কেনাকাটা করার সময় অন্য এক ব্যাংকের ব্যবস্থাপকের সাথে দেখা হওয়ায় তিনি তার অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করেন। অন্যদিকে কামাল সাহেব একটি প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক। তিনি এ ধরনের কোনো সমস্যায় পড়লে একই প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করেন।
ক. ফ্যাক্স কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মি. নির্মলের যোগাযোগের ধরন ব্যাখ্যা করো।
ঘ. কামাল সাহেবের যোগাযোগ পদ্ধতিটি মি. নির্মলের যোগাযোগ পদ্ধতি অপেক্ষা বেশি সুবিধাজনক - এই বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
RB লি.-এর ক্রয় ব্যবস্থাপক মি. x কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক মি. Y এর সাথে আলাপ-আলোচনা করেন। অন্যদিকে প্রতিষ্ঠানের এম.ডি মাসে একবার দূর-দূরান্তের অফিসে কর্মরত কর্মীদের সাথে ইলেকট্রনিক কৌশল ব্যবহার করে সার্বিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। দূরে থেকেও মনে হয় একই স্থানে বসে সবাই মতামত বিনিময় করছে। এ ধরনের যোগাযোগ ব্যবসায়কে এগিয়ে নিতে সাহায্য করছে।
ক. গণযোগাযোগ কী?
খ. যোগাযোগে ফলাবর্তন আবশ্যক কেন?
গ. উদ্দীপকে মি. x ও মি. Y এর আলোচনা কোন ধরনের অভ্যন্তরীণ যোগাযোগ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের এমডি সাহেবের যোগাযোগ কৌশল বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ – বিশ্লেষণ করো।
"বিটা লি.”-এ কর্মীদের জন্য ক্লাব ও রেস্টুরেন্ট রয়েছে। যেখানে কর্মীরা অবসর সময়ে পেপার দেখেন, টিভি দেখেন এবং গল্প করেন। কর্মীরা এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন কর্মীদের সাথে খোলামেলা আলোচনা করেন। অধস্তনগণও নির্ভয়ে তাদের মতামত ব্যক্ত করেন প্রতিষ্ঠানটিতে এরূপ যোগাযোগের ক্ষেত্রে কর্তৃত্ব প্রবাহের দিক থেকে কে কার অধীন তা বিবেচনা করা হয় না।
ক. যোগাযোগ কী?
খ. ফলাবর্তন কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করো।
নেপচুন একটি বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি। সারা বিশ্বে প্রতিষ্ঠানটির অসংখ্য আঞ্চলিক অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে আঞ্চলিক ব্যবস্থাপকদের নিয়ে সভা আয়োজন করে। আঞ্চলিক ব্যবস্থাপকগণ নিজেদের কর্মস্থলে বসেই এ সভায় অংশগ্রহণ করে নিজেদের মূল্যবান তথ্য উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামত দেন। এতে আঞ্চলিক ব্যবস্থাপকদের প্রধান কার্যালয়ে যাতায়াতে প্রচুর - ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সময় লাঘব হয়ে থাকে।
ক. সিদ্ধান্ত গ্রহণ কী?
খ. দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করতে হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের এ ধরনের সভা ব্যবস্থাকে বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির এ ধরনের সভা আয়োজনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
ধীমান 'Y' পি. প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি বিক্রয় এবং সরবরাহ সংক্রান্ত তথ্যাদি মোবাইল ফোনের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদেরকে জানান। কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য নির্দেশনাটি বিক্রয় প্রতিনিধি সঠিকভাবে প্রায়ই বুঝতে পারেন না। ভয়ে তারা পুনরায় তাকে জিজ্ঞাসাও করেন না। এতে সঠিকভাবে কাজ হয় না এবং বিক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে।
ক. SMS-এর পূর্ণরূপ কী? '
খ. 'পরিকল্পনা ভবিষ্যতের আয়না'- ব্যাখ্যা করো।
গ. y লি.-এ যোগাযোগ প্রক্রিয়ার কোন উপাদানের সমস্যা? ব্যাখ্যা করো।
ঘ. 'Y' লি.-এর বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য করণীয় সম্পর্কে মতামত দাও।
মি. আতাউরের সাবান তৈরির কারখানায় শ্রমিকদের সাথে। সুপারভাইজারের সাপ্তাহিক শ্রমঘণ্টার হিসাব নিয়ে হট্টগোল হয়। মি. জাতটির সংবাদ পেয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা মি. করিমকে দুপুরের খাবারের সময় শ্রমিকদের কেন্টিনে পাঠান। মি. করিম শ্রমিকদের সাথে কথা বলেন এবং নিজের মতো করে শ্রমিকদের অসন্তুষ্টি দূর করেন। এদিকে মি. আতাউর সংবাদ পান কিছু লোক তার সাবান নকল করে বাজারজাতকরণ করছে'। তাৎক্ষণিকভাবে ক্রেতাদের অবগত করার জন্য প্যাকেটের গায়ে ট্রেডমার্ক দেখে সাবান কেনার বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারের ব্যবস্থা নেন।
ক. 'উলম্ব যোগাযোগ' কী?
খ. 'ফলাবর্তন' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মি. আতাউর সাবানের নকল প্রতিরোধে ক্রেতাদের অবহিত করতে কোন ধরনের যোগাযোগ করেন? ব্যাখ্যা করো।
ঘ. প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে মি. করিম শ্রমিকদের সাথে, যে ধরনের যোগাযোগ করেছেন, উদ্দীপকের আলোকে এর তাৎপর্য মূল্যায়ন করো।
বইঘর লাইব্রেরি একটি বই বিক্রয়কারী প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী লক্ষ করলেন, অনেক সময় কোনো একটি বইয়ের মজুদ শেষ হয়ে গেলেও তা বোঝা যায় না। ফলে নতুন বই আনতে কিছুটা সময় লেগে যায় বিধায় কিছু ক্রেতাকে ফিরে যেতে হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটারে একটি নতুন সফটওয়্যার ব্যবহার করেছে। এর মাধ্যমে তারা তাদের বই সম্পর্কিত বিভিন্ন তথ্য খুব সহজে জানতে পারছে। কোন বই কতগুলো আছে তাও সহজে তারা বুঝতে পারছে। ফলে কোনো বই ফুরিয়ে যাবার আগেই বই সংগ্রহের জন্য পর্যাপ্ত সময় হাতে থাকে। এর ফলে কাজ বর্তমানে অনেক কমে গিয়েছে।
ক. ঊর্ধ্বগামী যোগাযোগ কী?
খ. মৌখিক যোগাযোগ দ্রুত গুজব ছড়ায়” —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কি অনলাইন ব্যবসায়? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।