DiB_2019
"বিটা লি.”-এ কর্মীদের জন্য ক্লাব ও রেস্টুরেন্ট রয়েছে। যেখানে কর্মীরা অবসর সময়ে পেপার দেখেন, টিভি দেখেন এবং গল্প করেন। কর্মীরা এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন কর্মীদের সাথে খোলামেলা আলোচনা করেন। অধস্তনগণও নির্ভয়ে তাদের মতামত ব্যক্ত করেন প্রতিষ্ঠানটিতে এরূপ যোগাযোগের ক্ষেত্রে কর্তৃত্ব প্রবাহের দিক থেকে কে কার অধীন তা বিবেচনা করা হয় না। ক. যোগাযোগ কী?খ. ফলাবর্তন কী? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করো।
Loading answers...