ChB_2019
মি. আতাউরের সাবান তৈরির কারখানায় শ্রমিকদের সাথে। সুপারভাইজারের সাপ্তাহিক শ্রমঘণ্টার হিসাব নিয়ে হট্টগোল হয়। মি. জাতটির সংবাদ পেয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা মি. করিমকে দুপুরের খাবারের সময় শ্রমিকদের কেন্টিনে পাঠান। মি. করিম শ্রমিকদের সাথে কথা বলেন এবং নিজের মতো করে শ্রমিকদের অসন্তুষ্টি দূর করেন। এদিকে মি. আতাউর সংবাদ পান কিছু লোক তার সাবান নকল করে বাজারজাতকরণ করছে'। তাৎক্ষণিকভাবে ক্রেতাদের অবগত করার জন্য প্যাকেটের গায়ে ট্রেডমার্ক দেখে সাবান কেনার বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারের ব্যবস্থা নেন। ক. 'উলম্ব যোগাযোগ' কী?খ. 'ফলাবর্তন' বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের মি. আতাউর সাবানের নকল প্রতিরোধে ক্রেতাদের অবহিত করতে কোন ধরনের যোগাযোগ করেন? ব্যাখ্যা করো। ঘ. প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে মি. করিম শ্রমিকদের সাথে, যে ধরনের যোগাযোগ করেছেন, উদ্দীপকের আলোকে এর তাৎপর্য মূল্যায়ন করো।
Loading answers...